TMC in News | রাজ্যসভায় শক্তি কমল তৃণমূলের! সাংসদ সংখ্যা ১৩ থেকে নেমে ৯
কলকাতা : একই দিনে পরপর ধাক্কা। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সদ্যই সাংসদ পাওয়া কোয়েল মল্লিক। দল ছাড়ার কথা জানালেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় — তাঁর ঝোঁক বেড়েছে ঋতব্রত শিবিরে, এমনই নাকি গুঞ্জন। সব মিলিয়ে আরও বেশি 'অন্ধকারে তৃণমূল'। এদিকে পরপর পদত্যাগের জেরে পরিষদীয় দলের মতো সংসদীয় দলেও ফের দেখা গিয়েছে ভাঙন। সদ্য তৃণমূলের রাজ্যসভার সদস্যপদ ছেড়েছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বিজেপিতে যোগ দিয়েছে তাঁরা। আবার রাজ্যসভায় ফিরে যাওয়ার জন্যই পেয়েছে টিকিট। এই আবহেই কোয়েলের পদত্যাগ। ফলত, রাজ্য়সভায় তৃণমূলের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে সরাসরি ৯।
BJP-তে কোয়েল?
সূত্রের খবর, ইস্তফা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন তিনি। যদিও এই সাক্ষাৎকে 'সৌজন্য' সাক্ষাৎ বলেই উল্লেখ করেছেন তিনি। এদিকে ওয়াকিবহাল মহল, তাঁরা প্রশ্ন তুলছে, তা হলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন কোয়েল?

















