এক্সপ্লোর

LIVE UPDATE: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য

Live: BJP Stalwart Sushma Swaraj Passes Away At 67; Last Rites At 3 PM Today LIVE UPDATE: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য

Background

নয়াদিল্লি: আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার সকাল ১১টা অবধি প্রাক্তন বিদেশমন্ত্রীর দেহ তাঁর বাসভবনে শায়িত থাকবে। তারপর দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় বুকে ব্যথা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় দিল্লির এইএমস হাসপাতালে। সেখানেই মারা যান  প্রাক্তন বিদেশমন্ত্রী। বয়স হয়েছিল ৬৭ বছর। দিল্লির এইমসের পক্ষ থেকে জানানো হয়েছে,  হৃদরোগে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার রাত ১০টা ১৫ নাগাদ প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আনা হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইমারজেন্সিতে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার সন্ধেতেও সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন সুষমা। সংসদে কাশ্মীর পুনর্গঠন বিল পাসের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন তিনি। লেখেন, প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি দেখার জন্যই জীবনে অপেক্ষা করে ছিলাম।
প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন,  সুষমা স্বরাজের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দেশ এক জনপ্রিয় নেত্রীকে হারাল। তিনি মানুষের জীবনে গৌরব, সাহস ও অখণ্ডতার মন্ত্র সঞ্চারিত করেছিলেন। সবার দিকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। দেশবাসী তাঁকে চিরকাল মনে রাখবে।
সুষমার স্মরণে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, সুষমা স্বরাজ একজন অসাধারণ প্রশাসক ছিলেন। যখন যে মন্ত্রক সামলেছেন, দৃষ্টান্ত তৈরি করেছেন। বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে সুদৃঢ় করেছেন। বিশ্বের যে কোনও প্রান্তে অসুবিধায় পড়া সাধারণ মানুষকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সংসদে ছিলেন অসাধারণ বাগ্মী। পার্টি লাইনের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছেন। তাঁর প্রয়াণ আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। তাঁর কাজের মধ্যেই তিনি বেঁচে থাকবেন।
শোকজ্ঞাপন করেছেন রাহুল গাঁধীও।
রাহুল গাঁধী তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন,  আমি মর্মাহত। সুষমা স্বরাজ ছিলেন একজন অসাধারণ রাজনীতিক, অতুলনীয় বাগ্মী, ব্যতিক্রমী সাংসদ। দলমত নির্বিশেষে সবাইকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

17:53 PM (IST)  •  07 Aug 2019

সুষমা স্বরাজের শেষকৃত্য করেন মেয়ে বাঁশুরী
16:42 PM (IST)  •  07 Aug 2019

দিল্লির লোধিরোড শ্মশানে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। এর আগে বিজেপির সদর দফতরে তাঁকে শেষশ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন তিনি। সেখানেই জীবনাবসান হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর। পরে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লালকৃষ্ণ আডবাণী, সনিয়া গাঁধী, লোকসভার স্পিকার-সহ একাধিক নেতা-নেত্রীরা
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget