এক্সপ্লোর

Assam Flood 2023 : বন্যা পরিস্থিতির মধ্যেই 'অতি ভারী' বর্ষণের সতর্কতা অসমে ! ক্ষয়ক্ষতি বৃদ্ধির আশঙ্কা

Red Alert : বন্যা পরিস্থিতির ক্ষেত্রে লাল সতর্কতা তখনই জারি করা হয়, যখন দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে

গুয়াহাটি : অসমে বন্যা পরিস্থিতি (Assam Flood Situation) ভয়াবহ আকার নিয়েছে। এখনও রাজ্যের ১০ জেলায় প্রায় ৩১ হাজার মানুষ বন্যা কবলিত এলাকায় আটকে। এমনই খবর সরকারি সূত্রে। 

এদিকে এই পরিস্থিতিতেই আগামী পাঁচ দিনের মধ্যে একাধিক জেলায় 'ভারী' থেকে 'অতি ভারী' বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই মর্মে 'লাল সতর্কতা' (Red Alert) জারি করা হয়েছে। ফলে, নতুন করে আতঙ্ক দানা বাঁধছে।

বিশেষ এক বুলেটিনে, গুয়াহাটিতে (Guwahati) অবস্থিত IMD-র আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে সোমবার থেকে ২৪ ঘণ্টার মধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী দুই দিনে 'কমলা সতর্কতা' জারি করা হয়েছে। বৃহস্পতিবার 'হলুদ সতর্কতা' (Yellow Alert) জারি করা হয়েছে। 

লাল, কমলা ও হলুদ সতর্কতা কী ?

বন্যা পরিস্থিতির ক্ষেত্রে লাল সতর্কতা তখনই জারি করা হয়, যখন দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে। অন্যদিকে, 'কমলা সতর্কতার' ক্ষেত্রে পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হয়। 'হলুদ সতর্কতা' বলতে পরিস্থিতির উপর নজর রাখতে এবং আপডেট থাকতে বলা হয়। 

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে বন্যা পরিস্থিতি সংক্রান্ত দৈনন্দিন রিপোর্টে বলা হয়েছে, চিরাঙ্গ, দারাঙ্গ, ধেমজি, ধুবরি, ডিব্রুগড়, কোকরাঝাড়, লখিমপুর, নলবাড়ি, সোনিতপুর ও উড়ালগুড়ি জেলায় ৩০ হাজার ৭০০-র বেশি মানুষ বন্যা কবলিত। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা লখিমপুর। এখানে ২২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এর পরেই রয়েছে ডিব্রুগড়। যেখানে ৩ হাজার ৮০০-র বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। কোকরাঝাড়ে ১ হাজার ৮০০ মানুষ।

এই পরিস্থিতিতে ৭ জেলায় ২৫টি ত্রাণ বিতরণকেন্দ্র খুলেছে প্রশাসন। কিন্তু, এখন কোনও ত্রাণ শিবির চলছে না। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৪৪৪টি গ্রাম জলের তলায়। অসমজুড়ে ৪,৭৪১.২৩ হেক্টর জমির শস্য ক্ষতিগ্রস্ত। 

বন্যার জেরে বিশাল ভূমিক্ষয় দেখা গেছে- বিশ্বনাথ, ধুবরি, ডিব্রুগড়, গোলাঘাট, কামরুপ, করিমগঞ্জ, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মারিগাঁও,নগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ শালমারা, তামুলপুর ও উড়ালগুড়িতে।

রাজ্যের বিভিন্ন জায়গায় অতি বর্ষণে বাঁধ, রাস্তাঘাট, সেতু ও অন্য়ান্য পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোনিতপুর, নগাঁও, নলবাড়ি, বাকসা, চিরাঙ্গ, দারাঙ্গ, ধেমজি, গোলপাড়া, গোলাঘাট, কামরুপ, কোকরাঝাড়, লখিমপুর, ডিব্রুগড়, করিমগঞ্জ ও উড়ালগুড়ির মতো এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে। 

এদিকে কামপুর এলাকায় ব্রহ্মপুত্রের উপনদী কোপিলিতে জলস্তর বিপদসীমার উপরে। এমনই খবর পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget