এক্সপ্লোর

Astro Tips: আজ একাধিক শুভকাজের যোগ রয়েছে, কখন সারতে পারেন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৪ পৌষ, ২১ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১৯মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫২ মিনিট

কালবেলাদি - ২:১৪ গতে ৪:৫২ মধ্যে

কালরাত্রি - ১১:৩৫ গতে ১:১৬ মধ্যে

যাত্রা - নেই, দিবা ১১:৩২ গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ 

শুভকাজ- দিবা ১১:৩২ মধ্যে দীক্ষা, দিবা ১১:৩২ গতে ২:১৪ মধ্যে সীমন্তোন্নয়ন, সাধভক্ষণ, নামকরণ, অন্নপ্রাশন, গ্রহপুজো, শান্তিস্বস্ত্যয়ন 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries Horoscope)
ভাল কাটবে কালকের দিন। ভাল চলবে ব্যবসা-বাণিজ্য। উন্নতির অবসর রয়েছে। ব্যবসয়া নতুন কিছু করতে চাইলেও কালকের দিন শুভ। কাল পড়ুয়াদের একটু বেশিই পরিশ্রম করতে হতে পারে। সাফল্য আসবে পরিশ্রমেই। কোনও কথায় কাল রাগ না করাই ভাল। রাগ থেকে কথা কাটাকাটি আর তা থেকে ঝগড়ার সম্ভাবনা। সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে কাল মান-সম্মান প্রতিষ্ঠা হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যা এড়াতে বাইরের খাবার এড়িয়ে চলুন। মন ভাল থাকবে। জীবনসঙ্গীর ভরপুর সাহচর্য পাবেন। 

বৃষ রাশি (Taurus Horoscope)

কোনও বিষয় নিয়ে আপনার মন অশান্ত থাকতে পারে। চাকরি যাঁরা করেন, অধিক পরিশ্রম করতে হতে পারে কাল। তুচ্ছ কারণে অধিক অপচয় হয়ে যেতে পারে। ফলে আর্থিক কষ্ট হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে কাল। ফলে মন খুশি থাকবে। কোনও কাজে সফল হতে আপনার বন্ধুর সহযোগিতা পাবেন, মন বেশি প্রসন্ন থাকবে। বাড়ির খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা। প্রেমিক-প্রেমিকাদের দুশ্চিন্তায় কাটতে পারে দিনটি। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পেট বা মাথার ব্যথায় ভুগতে পারেন কাল। চিকিৎসকের পরামর্শ নিন।  


মিথুন রাশি (Gemini Horoscope)
আয় বৃদ্ধির নতুন উপায় খুঁজে পেতে পারেন। যাতে করে আপনার মন খুব খুশি থাকবে। সন্তানের তরফ থেকে খুশির খবর পাবেন। সন্তানের বিয়ে নিয়ে সুখবর বা প্রস্তাব আসতে পারে। বাড়িতে মঙ্গল কাজ হওয়ার সম্ভাবনা। ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। পেটের সমস্যায় ভুগতে পারেন আপনিও। পরিবারের সঙ্গে ধর্মীয় কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। জীবনসঙ্গীর তরফ থেকে সারপ্রাইজ গিফট পেতে পারেন কাল। সন্তানের ভবিষ্যৎ চিন্তা চিন্তায় ফেলতে পারে। 

কর্কট রাশি (Cancer Horoscope)

পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে আপনার। আপনার ব্যবহারে খুশি থাকবে পরিবার-পরিজন। কোনও মতানৈক্য চললে দূর হতে পারে তা। শান্তি বজায় থাকবে কাল। প্রেমিক-প্রেমিকাদের জন্য কালকের দিন কাটবে ভাল। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন কোথাও। ঘরে বয়স্কদের স্বাস্থ্য নিয়ে নজর দিন। যে কোনও সমস্যায় চিকিৎসক অবশ্যই দেখান। অবহেলা করবেন না। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে কাল। পড়ুয়াদের কথা ধরা যায় তো দারুণ কাটার সম্ভাবনা দিনটি। সাফল্য আসতে পারে। 

সিংহ রাশি (Leo Horoscope)
ব্যবসায় উন্নতির জন্য কাল বেশি টাকা খরচ হতে পারে। লোনের জন্য আবেদন করতেও হতে পারে। চাকরি যাঁরা করেন, দিন ভাল কাটার সম্ভাবনা কাল। পদস্থ আধিকারিক কাল খুশি থাকবেন আপনার কাজে। বড় কোনও প্রকল্পের জন্য আপনার পরামর্শ নেওয়া হতে পারে। খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দিন। স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর দেওয়া জরুরি। কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হতে পারে। পরিবারের সঙ্গে বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। দীর্ঘদিন ধরে কোনও অসুস্থতায় ভুগলে আরাম পেতে পারেন। জীবনসঙ্গীর সাহচর্য পাবেন। বাড়িতে অতিথি আসতে পারেন।

কন্যা রাশি (Virgo Horoscope)

চাকরি করেন যাঁরা, তাঁদের অনেক বেশি যাত্রা করতে হতে পারে। মার্কেটিং ক্ষেত্রে কর্মরতদের পেশার কারণে বাইরে যেতে হতে পারে। সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে কাল সম্মান পেতে পারেন। নিকট কারোর থেকে আঘাত পেতে পারেন। ফলে দিনটি অস্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা। কারোর উপর বেশি বিশ্বাস না করাই ভাল। সন্তানকে নিয়ে মন সন্তুষ্ট থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সাহচর্য পাবেন। পরিবারের আবহ ভাল থাকবে কাল। বাড়িতে কোনও মঙ্গলকাজের জন্য অত্যধিক উৎসাহিত থাকবেন। আত্মীয়দের কাছে প্রশংসিত হবেন। ফলে শান্তি বজায় থাকবে মনেও। ভাই-বোনকে নিয়ে কোনও চিন্তার সম্মুখীন হতে পারেন।   

তুলা রাশি (Libra Horoscope)

কোনও কাজ করার আগে বড়দের আশীর্বাদ অবশ্যই নিন। ফল মিলবে। জীবনসঙ্গীর সঙ্গে বাইরে কোথাও যাওয়ার যোগ। স্বাস্থ্যের দিকে নজর দিন কাল। সর্দি-কাশি জনিত সমস্যা ভোগাতে পারে। 
কোনও আটকে থাকা কাজ পুরো হতে পারে কাল। ফলে শান্তি থাকবে মনে। বাড়িতে পুরনো কোনও আত্মীয়ের আগমন হতে পারে। ফলে পরিবারের আবহ সন্তোষজনক থাকবে। অতিথিসৎকারে ব্যস্ততা থাকবে কাল। সন্তানের তরফ থেকে মন থাকবে প্রসন্ন। তার কাজে গর্ববোধ করবেন। প্রতি কাজে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। 

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)

কোনও কাজ সম্পূর্ণ হওয়ার আনন্দে খুশি থাকবেন। চাকরি যাঁরা করেন, তাঁদের স্বল্প চিন্তায় থাকতে হতে পারে। অফিসে সতর্ক পদচারণা প্রয়োজন। আধিকারিকদের সঙ্গে কোনওরকম বাদ-বিবাদ এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় অত্যধিক সতর্কতা প্রয়োজন। অন্যথায় দুর্ঘটনা থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমজীবন ভালই কাটবে। পরিবারে কোনও আত্মীয়ের তরফ থেকে কোনও সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনওরকম বিবাদে না জড়ানোই ভাল। সন্তানের তরফ থেকে সন্তুষ্ট থাকবেন আপনি।     

ধনু রাশি (Sagittarius Horoscope)

পরিবার থেকে কোনও সুখবরে মন আনন্দে ভরপুর থাকবে। কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আপনি। কোনও ধর্মস্থানে গিয়ে গুপ্ত দানও করতে পারেন। কাল অর্থলাভের যোগ। টাকাপয়সার অভাব বুঝতে পারবেন না। মরসুমি কারণে স্বাস্থ্য খারাপ থাকতে পারে। অতএব শরীরকে নিয়ে কোনও অবহেলা করবেন না। সময়মত চিকিৎসা অবশ্যই করান। চাকরি যাঁরা করেন, তাঁদের জন্য দিনটি ভাল থাকার সম্ভাবনা। ব্যবসায় প্রতিযোগিতা বাড়ার কারণে আপনাকে লাভ করতে দিনরাত পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গী ও সন্তানের তরফ থেকে সন্তুষ্ট থাকবেন আপনি। বড়দের আশিসও পাবেন। 

মকর রাশি (Capricorn Horoscope)

ব্যবসা যাঁরা করেন, তাঁদের জন্য দিনটি শুভ। আরও এগিয়ে যেতে ব্যবসাক্ষেত্রে অধিক পরিশ্রম প্রয়োজন। কোনও জায়গায় যাওয়ার সময় অত্যধিক সাবধান থাকুন। শারীরিক চোট-আঘাত পেতে হতে পারে। কাল ঋণদান থেকে এড়িয়ে যাওয়াই শ্রেয়। অবিবাহিতদের বিয়ের জন্য কথাবার্তা হতে পারে। সন্তানের জন্য মনে চিন্তা থাকবে, তার ভবিষ্য়ৎ নিয়েও চিন্তা হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। যোগাসনে মনোযোগ বাড়ান। 


কুম্ভ রাশি (Aquarius Horoscope)

স্বাস্থ্য ঠিক থাকার সম্ভাবনা কাল। গাড়ি চালানোর সময় চোট-আঘাত লাগতে পারে তাই ট্রাফিক নিয়ম মেনে চলুন। ট্রাফিক পুলিশের সঙ্গে ঝঞ্ঝাটে না জড়ানোই ভাল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন। ফলে মানসিক চিন্তা থাকবে। পরিবারের সঙ্গে দূরপাল্লার ভ্রমণ করতে পারেন। বাবা-মায়ের সম্পত্তি নিয়ে চিন্তা থাকতে পারে। কোনও বিষয় নিয়ে স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। কথায় নিয়ন্ত্রণ রাখুন। বাড়িতে অতিথি আসতে পারে কাল।  


মীন রাশি (Pisces Horoscope)

চাকরিক্ষেত্রে মান-সম্মান পেতে পারেন, ফলে মন আনন্দে ভরে থাকবে। পড়ুয়াদের জন্যও দিনটি ঠিকঠাক। পরিবারের কোনও সদস্য়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। ফলে চিন্তা থাকবে। পরিবার থেকে কোনও সুখবর আসতে পারে। সাহায্য পেতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকেও। টাকাপয়সা লেনদেনের ব্যাপারে সাবধান থাকুন। বেশি খরচ হতে পারে। কারো থেকে ধোঁকা খেতে পারেন। বাড়িতে অতিথি আগমন হতে পারে যার কারণে আপনার ব্যস্ততা বাড়বে। সন্তানের তরফ থেকে সন্তুষ্ট থাকবে মন। বাড়িতে পুজো-আচ্চার আয়োজন হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajker Rashifol: অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
Astro: খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
Tomorrow Horoscope: এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
Daily Astro: আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল
আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget