এক্সপ্লোর

Astro Tips: আজ এই শুভকাজটির লগ্ন রয়েছে, কালবেলাদি-কালরাত্রি কখন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৮ ফাল্গুন, ২ মার্চ -

সূর্যোদয় - সকাল ৬টা ৪ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ৩৬ মিনিট

কালবেলাদি - ৭:৩০ মধ্যে ও ১:১৭ গতে ২;৪৩ মধ্যে ও ৪:১০ গতে ৫:৩৬ মধ্যে

কালরাত্রি - ৭:১০ মধ্যে ও ৪:৩০ গতে ৬:৩ মধ্যে

যাত্রা - নেই, রাত্রি ৩:৪০ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ, শেষরাত্রি ৪;৩০ গতে পুনঃ যাত্রা নেই

শুভকাজ- বিবাহ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries)- চাকরিজীবীদের জন্য উত্তেজক দিন হবে এটি। কর্মক্ষেত্রে সব বাধা কাটিয়ে উঠতে সমর্থ হবেন। কাজের জায়গায় আপনার উদ্যম দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবেন। ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে আপনাকে নয়তো অপ্রয়োজনীয় খরচের কারণে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে। যাঁরা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, তাঁরা শাস্ত্রীয় সঙ্গীতের দিকে বেশি মনোযোগ দিতে পারেন।     

বৃষ রাশি (Taurus)- ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব ভাল দিন। বড় কোনও হোটেল বা রেস্তরাঁয় বা কোনও সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারেন। যাঁরা মুদির ব্যবসা করেন তাঁদের গ্রাহকের সংখ্যা বাড়তে পারে। পণ্যের বিক্রি বেশি হবে আর্থিক উন্নতিও হতে পারে। তরুণরা তাঁদের কেরিয়ারের জন্য নতুন পথ খুঁজে বের করতে পারেন। মাথাব্য়থার সমস্যায় ভুগতে পারেন। 

মিথুন রাশি (Gemini) - এদিন কোনও ঝামেলার মুখোমুখি হতে পারেন। অফিসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে সব সমস্যার মোকাবিলা করে আপনার কাজ শেষ করতে পারবেন। পারিবারিক কলহের কারণে আগামীকাল কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন।

কর্কট রাশি (Cancer)-  অফিসে এদিন কাজের ক্ষেত্রে ঘাটতি হতে পারে। কঠোর পরিশ্রমের পরেও কাঙ্খিত ফল নাও পেতে পারেন। যাঁরা পরিবহন সংক্রান্ত ব্যবসা করেন, তাঁরা একসঙ্গে অনেক অর্ডার পেতে পারেন। যার জন্য সমস্যা হলেও হতে পারে। যদিও ব্যবসার ঊর্ধ্বগতি আপনাকে সুবিধা দেবেন। বন্ধু বা প্রেমের সম্পর্কে কোনও অবিশ্বাসের জায়গা দেবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সমস্যা থাকলে বসে কথা বলে মেটান।

সিংহ রাশি  (Leo)- অন্য়ের সমর্থন পাবেন, তার জেরে এবং কঠোর পরিশ্রমে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যোগাযোগের ব্যবধানের কারণে কারও সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে দূরত্ব কমানোর চেষ্টা করুন। এদিন জন্মদিন থাকলে দাতব্য কাজে সময় দিতে পারেন।

কন্যা রাশি (Virgo)- কর্মক্ষেত্রে আপনার কাজের দক্ষতা বাড়াতে পারেন। একটি কাজ শেষ হতে না হতেই আপনি অন্য কাজের দায়িত্ব পেতেন পারেন। যা শেষ করতে আপনার অনেকটা সময়  লাগতে পারে। ব্য়বসায় অংশীদারের মধ্যে তিক্ততা আসতে পারে, আগে সতর্ক হোন। তরুণরা ধৈর্য ধরুন এবং যে কোনও ভুল কাজ থেকে বিরত থাকুন। নয়তো কোনও সমস্যায় জড়িয়ে যাবেন।

তুলা রাশি (Libra) - অফিসে যাতে আপনার কাজে কোনও ভুল না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। ব্য়বসায়ী শ্রেণি স্বচ্ছন্দে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। পরিবারের সঙ্গে ধর্মীয় কোনও কাজে যোগ দিতে পারেন। অভিভাবকরা সন্তানের বিষয়ে সতর্ক হোন, প্রয়োজন হলে সন্তানের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। চর্মরোগে ভুগতে পারেন। 

বৃশ্চিক রাশি (Scorpio)- কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব ঠিকমতো সম্পন্ন করতে পারবেন। পরিবারের জন্য কোনও প্রোগ্রাম করে থাকলে সেটা বাতিল করতে হবে। ব্যবসা এদিন স্বাভাবিক যাবে। চিন্তার প্রয়োজন নেই, ব্যবসা এগিয়ে যাবে। কারও মিষ্টি কথায় বিভ্রান্ত হয়ে কোনও পদক্ষেপ নিয়ে ফেলবেন না। তাহলে ফাঁদে পড়তে পারেন। প্রয়োজন হলে পরিবারের সঙ্গে মিলে সংকট সমাধানের চেষ্টা করবেন।

ধনু রাশি (Sagittarius) - দিনটি ভাল যাবে। যাঁরা তথ্য সংক্রান্ত কাজ করে থাকেন তাঁরা সতর্ক থাকুন। তথ্যের সুরক্ষা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। ব্যবসায়ীরা অর্থ উপার্জনের জন্য কোনওরকম অন্যায় করবেন না। অনেক কথা শুনে বিভ্রান্ত হয়ে কোনওরকম পদক্ষেপ নেবেন না এদিন। পেট নিয়ে ভুগতে হতে পারে এদিন। 

মকর রাশি (Capricorn) - ব্যাঙ্কের সঙ্গে ব্যক্তিদের তাঁদের লক্ষ্য়পূরণের জন্য কঠোর লড়াই করতে হতে পারে। কঠোর পরিশ্রম করে লক্ষ্যপূরণে সফল হবেন আপনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর খুশি হবে। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন। এখন আরাম করার সময় নয়। গ্রহের অবস্থানের কারণে বাড়ির পরিবেশ ভাল থাকবে।   

কুম্ভ রাশি (Aquarius) - বিদেশি সংস্থায় কাজ করছেন এমন জাতকরা চাকরি ছাড়তে পারেন। তার বদলে আপনি দেশের সংস্থাতেই ভাল কোনও চাকরি পেতে পারেন, যেখানে বেতন ও পদ দুটোই বেশি পেতে পারেন। ব্যবসায়ীরা সতর্ক থাকুন, কর্মচারীদের সঙ্গে দ্বন্দ্বের ঝুঁকি রয়েছে। এদিন কোনওরকমের তর্ক এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। এদিন অবাঞ্ছিত কিছু নিয়ে রাজি হবেন না। 

মীন রাশি (Pisces) -এদিন অফিসে কাজ করার সময় ভাল করে চেক করে নিন, গ্রহের নেতিবাচক প্রভাবে ভুল হলেও হতে পারে। এদিন ব্য়বসায়ীরা কোনওরকম ঝুঁকি নেবেন না। নয়তো ব্যবসায় ক্ষতি হতে পারে। বিনিয়োগ করলে সবদিক ভেবে ভাল করে কাজ করুন। পুরনো শিক্ষকের সঙ্গে দেখা করতে পারেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

সেরা শিরোনাম

Kalker Rashifal : শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
Shukra Gochar 2026: আগামী ৪০ দিনে রাশিচক্র তোলপাড়, শুক্র গোচরে কোন কোন রাশিতে সমস্যা তৈরি হবে?
আগামী ৪০ দিনে রাশিচক্র তোলপাড়, শুক্র গোচরে কোন কোন রাশিতে সমস্যা তৈরি হবে?
Kalker Rashifal : শনিবার সতর্ক থাকুন এই রাশি, মানসিক চাপ ; দাম্পত্য জীবনে মতপার্থক্যের আশঙ্কা
শনিবার সতর্ক থাকুন এই রাশি, মানসিক চাপ ; দাম্পত্য জীবনে মতপার্থক্যের আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় আয় বাড়তে পারে এই রাশির, মোটা টাকা রোজগারের সম্ভাবনা ; বাড়বে মর্যাদা
শনির কৃপায় আয় বাড়তে পারে এই রাশির, মোটা টাকা রোজগারের সম্ভাবনা ; বাড়বে মর্যাদা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget