এক্সপ্লোর

Astro Tips : আজ কি শুভকাজে যাত্রা করা ঠিক হবে ? কালবেলাদি-কালরাত্রি কখন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৭ চৈত্র, ২১ মার্চ - 

সূর্যোদয় - সকাল ৫টা ৪৬ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ৪৪ মিনিট

কালবেলাদি - ২:৪৫ গতে ৫:৪৪ মধ্যে

কালরাত্রি - ১১:৪৪ গতে ১:১৫ মধ্যে

যাত্রা - নেই

শুভকাজ- দিবা ২:৪৫ মধ্যে বিদ্যারম্ভ বিক্রয়বাণিজ্য

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ- আর্থিক সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে। কিন্তু কারও থেকে টাকা ধার নেওয়া যাবে না। তাতে পরে আফশোস করতে হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। বিশেষ করে বিপুল পরিমাণ টাকার অঙ্ক বিনিয়োগ করা যাবে না। তাতে লোকসানের আশঙ্কা রয়েছে। ঝগড়া বা বিবাদের সময় ভাষা সম্পর্কে সতর্ক হতে হবে। নাহলে সমস্যা হতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের বিষয় সতর্ক হওয়া প্রয়োজন। সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন এই রাশির জাতকরা।

বৃষ- ভাল-খারাপ মিলিয়েই কাটবে দিন। সহকর্মীদের পাশে পাবেন প্রয়োজনে। আর্থিক দিক থেকে অনুকূল, প্রতিকূল দুই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন ব্যবসায়ীরা। তাই অর্থ লেনদেনের বিষয় সতর্ক হতে হবে। কোনও আত্মীয়কে টাকা ধার দেবেন না। ফেরত পাওয়ার সম্ভাবনা কম। পড়ুয়াদের জন্য বৃহস্পতিবার ভাল দিন। পরীক্ষায় সাফল্য আসতে পারে। কোনও কোর্স শুরু করার ক্ষেত্রে বাধা দূর হবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে ঋতু পরিবর্তনের বিষয় সতর্ক হতে হবে।

মিথুন- কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে। তাতে মন খুশি থাকবে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। মানসিক এবং শারীরিকভাবে এনার্জি থাকবে তুঙ্গে। যে কোনও ক্ষেত্রেই কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইলে সাফল্য আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বিভিন্ন সুযোগ সামনে আসবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। স্বাস্থ্যের বিষয় সতর্ক হতে হবে। রক্তাল্পতার সমস্যা হতে পারে। সন্তানের কারণে মন খুশি।

কর্কট- ক্লান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সন্ধের পর বিগড়ে যেতে পারে স্বাস্থ্য। আলসেমির কারণে ব্যবসায় সমস্যা হতে পারে। ধর্মীয় কাজে মন দিলে শান্তি বজায় থাকবে। পরিবারে কোনও বিষয় নিয়ে অশান্তি হতে পারে। তাতে সমস্যা বাড়বে। স্বাস্থ্য ঠিক থাকবে। খাওয়া দাওয়ার বিষয় সতর্ক হতে হবে। ভাজা খাওয়া এড়িয়ে চলতে হবে।

সিংহ- কাজ শেষ করার জন্য দীর্ঘক্ষণ অফিসে থাকতে হবে। ব্যবসায় কোনও বাধা থাকলে তা দূর হবে। আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। কেরিয়ারে সাফল্য আসবে। তাতে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। সামগ্রিকভাবে উন্নতি হবে। তবে আরও বেশি কঠিন পরিশ্রম করতে হবে। দীর্ঘক্ষণ ধরে কোনও রোগে ভুগলে দ্রুত চিকিৎসা করাতে হবে। তাতে সমস্যা দূর হবে।

কন্যা- কর্মক্ষেত্রে মানসিক শান্তি থাকবে। কাজের পরিবেশ ভাল হবে। তাতে মন দিয়ে কাজ করতে পারবেন। সহকর্মীদের প্রশংসা পাবেন।  ব্যবসায়ে সমস্যা দূর হবে। উন্নতি হওয়ার পাশাপাশি লাভেরও মুখ দেখবেন। পুরনো কোনও সমস্যা থেকে মুক্তি মিলবে। বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য দূর হবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে কোনও শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তুলা- কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। অতিরিক্ত কাজে মানসিক অশান্তিও বাড়তে পারে। ক্লান্তিও বাড়তে পারে তাতে। চা পান করতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। তাতে একাধিক কাজ আটকে যাবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে চোখের সমস্যা ভোগাতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বৃশ্চিক- কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগের আগে সতর্ক হতে হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে আজ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেন। তাতে কেরিয়ারের নতুন দিক খুল যাবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে সুস্থ থাকতে সময় বের করে শরীরচর্চাও করতে হবে।

ধনু- কর্মক্ষেত্রে ভাল দিন কাটবে। সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন। যৌথ উদ্যোগে কোনও ব্যবসায় লাভ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সঙ্গীর সাহায্য পাবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। নেশায় আসক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে কেরিয়ারের উপর প্রভাব পড়বে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। শান্তি ফিরে আসবে। যোগব্যায়াম করতে পারেন সুস্থ থাকতে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ভাজা খাবার এবং মিষ্টি এড়িয়ে চলতে হবে।

মকর- অফিসে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তাতে মানসিক অবসাদ বাড়বে। ব্যবসায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে হবে। সাফল্য আসবে তবে তার জন্য ধৈর্য্য ধরতে হবে। লক্ষ্যে স্থির থাকতে হবে তরুণদের। তাই বন্ধু নির্বাচনের বিষয়ও সতর্ক হওয়া প্রয়োজন। নাহলে সমস্যা বাড়তে পারে। কেরিয়ারের উপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। শান্তি পরিবেশ থাকবে বাড়িতে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন।

কুম্ভ- কর্মক্ষেত্রে নয়া সমস্যা দেখা দিতে পারে। তবে তা কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাজে খুশি হবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তবে প্রথমেই সাফল্য নাও আসতে পারে। বরং চিন্তা বাড়তে পারে তা নিয়ে। টাকাপয়সা নিয়ে চিন্তা বাড়তে পারে। স্বামীর স্বাস্থ্য নিয়ে চিন্তা দূর হবে। আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। তবে ক্লান্ত বোধ করতে পারেন। কাজের মাঝে বিশ্রাম নিন প্রয়োজনে।

মীন- কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। তাতে খুশি থাকবে মনও। বেতন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়ীরা নতুন চুক্তিতে সই করতে পারেন। আর্থিক লাভের মুখ দেখবেন। মন ভাল থাকবে তাতে। পরিশ্রমের পাশাপাশি ভাগ্য সঙ্গ দেবে বৃহস্পতিবার, ফলে সাফল্য আসবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটবে। স্বাস্থ্য ঠিক থাকবে। ব্যথা দূর হবে। তবে কোনও রোগের চিকিৎসা চললে, ওষুধ বন্ধ করা যাবে না। তাতে সমস্যা বাড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shani Gochar: রাশিচক্রে খামখেয়ালি শনি, ৩ রাশিতে সমস্যার প্যাঁচ, টাকা বেরবে জলের মতো, অফিসে সম্মানহানির আশঙ্কা
রাশিচক্রে খামখেয়ালি শনি, ৩ রাশিতে সমস্যার প্যাঁচ, টাকা বেরবে জলের মতো, অফিসে সম্মানহানির আশঙ্কা
Astrology : বৃহস্পতির কৃপায় দু'হাত ভরে অর্থ এই রাশিগুলিতে, ব্যাঙ্ক ব্যালেন্সে বড়সড় পরিবর্তন
বৃহস্পতির কৃপায় দু'হাত ভরে অর্থ এই রাশিগুলিতে, ব্যাঙ্ক ব্যালেন্সে বড়সড় পরিবর্তন
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget