এক্সপ্লোর

Bajaj Auto: বাইকের দুনিয়ায় প্রথম সিএনজি মডেল নিয়ে আসছে বাজাজ, কবে আসবে ভারতের বাজারে ? কী ফিচার্স ?

CNG Bike: এর আগে বাজাজ অটো শুধুমাত্র সিএনজি থ্রি-হুইলার নির্মাণ করত, কিন্তু এবার টু-হুইলার গাড়ির ক্ষেত্রেও সিএনজি প্রযুক্তি আনতে চলেছে এই সংস্থা। আগামী জুন মাসে এই বাইকটি লঞ্চ হতে চলেছে।

CNG Bikes: পৃথিবীতে প্রথম সিএনজি বাইক আনতে চলেছে বাজাজ অটো। বাজাজের বাইকের চাহিদা সারা দেশজুড়েই রয়েছে। আর সেই চাহিদা এবার হয়ত দ্বিগুণ হারে বাড়তে চলেছে। বাজাজ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ সম্প্রতি একটি ঘোষণার মাধ্যমে জানিয়েছেন যে, এই বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে বাজাজ তাঁদের প্রথম সিএনজি বাইক (Bajaj Auto CNG Bike) লঞ্চ করতে চলেছে। এমনকী এই সিএনজি মডেলের আলাদা নামও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র এই সিএনজি মডেলের বিপননের জন্য সংস্থা একটি সাব-ব্র্যান্ডও আনতে পারে বাজারে।

রাজীব বাজাজ আগামী ৫ বছরের জন্য সিএনজি বাইক আনার বিষয়ে ঘোষণা আগে ৫০০০ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন রাজীব বাজাজ। কিছুদিন আগে পর্যন্ত চার চাকা ও তিন চাকার সিএনজি গাড়িই বেশি দেখা গিয়েছে ভারতের বাজারে। এবার শুধু ভারত নয়, গোটা বিশ্বকে চমকে দিতে সিএনজি বাইক (Bajaj Auto CNG Bike) আনতে চলেছে বাজাজ অটো।

এর আগে বাজাজ অটো শুধুমাত্র সিএনজি থ্রি-হুইলার নির্মাণ করত, কিন্তু এবার টু-হুইলার অর্থাৎ দু-চাকার গাড়ির ক্ষেত্রেও সিএনজি প্রযুক্তি আনতে চলেছে এই সংস্থা। আগামী জুন মাসে এই বাইকটি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে।

গাড়ি নির্মাতা সংস্থা বাজাজ অটো জানিয়েছে যে, এই সিএনজি বাইকের নাম হবে বাজাজ ব্রুজার। বাইকে অনেকটাই কম করা হয়েছে টেলপাইপ এমিশনের মাত্রা। এমনকী কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের হারও কমে গিয়েছে ৫০ শতাংশ। বাজাজের সিএনজি (Bajaj Auto CNG Bike) মডেলেও একটি সেকেন্ড স্টোরেজ থাকতে চলেছে। জানা গিয়েছে, এই পণ্যের জন্য নতুন একটি সাব-ব্র্যান্ড তৈরি করবে সংস্থা। পেট্রোলের যে বাইক বাজাজের ইতিমধ্যেই রয়েছে বাজারে, তাঁর থেকে এই সিএনজি বাইকের দাম তুলনায় বেশি হতে পারে। এর প্রোডাকশান কস্ট যেহেতু অনেকটাই বেশি, তাই এর দাম খানিক বাড়তে পারে বলে জানা গিয়েছে।

একইসঙ্গে বাজাজের (Bajaj Auto CNG Bike) এমডি এও জানাচ্ছেন, ২০ বছর আগে যে পালসার মডেল এনেছিল বাজাজ, সেই মডেলের বিক্রি এই বছর ২ মিলিয়ন ছোঁবে এবং 'বাজাজ বিয়ন্ড' প্রকল্পের অধীনে এই সংস্থা আগামী ৫ বছর ধরে সোশ্যাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ফলে ২ কোটিরও বেশি কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন: Most preferred Car Colour: গাড়ির কোন রং পছন্দের তালিকায় শীর্ষে? আপনার সঙ্গে মিলছে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget