এক্সপ্লোর

Bajaj Scooter: নয়া লুকের স্কুটার নিয়ে এল বাজাজ চেতক, ১৩৬ কিমি রেঞ্জ- কত দামে পাবেন ?

Bajaj Scooters: ৫ অগাস্ট সোমবার থেকে ভারতের বাজারে বিক্রি হতে চলেছে বাজাজ চেতক স্কুটারের ৩২০১ এডিশন। এছাড়া আপনি চাইলে ই-কমার্স ওয়েবসাইট আমাজন থেকেও এই স্কুটার কিনতে পারেন।

Bajaj Chetak 3201: বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটারগুলি খুব অল্প সময়ের মধ্যেই ভারতের বাজার দখল করে নিয়েছে বলা চলে। ভারতের স্কুটারপ্রেমীদের মধ্যে দুরন্ত সাড়া মিলেছে এই স্কুটারের। আর এবার বাজাজ মোটরস তাদের চেতক স্কুটারের একটি বিশেষ এডিশন (Bajaj Chetak Special Editon) বাজারে লঞ্চ করেছে। সংস্থার অন্যান্য স্ট্যান্ডার্ড স্কুটারের (Bajaj Scooters) উপর নির্ভর করে এই নতুন এডিশন বাজারে আনা হয়েছে। আগামীকাল অর্থাৎ ৫ অগাস্ট থেকেই এই নতুন এডিশনের স্কুটারের বিক্রি শুরু হতে চলেছে সারা দেশজুড়ে।

আমাজন থেকেও কেনা যাবে এই স্কুটার

৫ অগাস্ট সোমবার থেকে ভারতের বাজারে বিক্রি হতে চলেছে বাজাজ চেতক স্কুটারের ৩২০১ এডিশন। এছাড়া আপনি চাইলে ই-কমার্স ওয়েবসাইট আমাজন থেকেও এই স্কুটার কিনতে পারেন। এই স্কুটারের সাইড প্যানেলগুলি দুর্দান্ত আকর্ষণীয়। এতে 'চেতক' লেখাটা (Bajaj Chetak Special Editon) খোদাই করা আছে। শুধু ব্রুকলিন ব্ল্যাক রঙেই এই স্কুটার পাবেন আপনি।

বাজাজ চেতকের এই এডিশনের ইঞ্জিন পাওয়ারট্রেন

বাজাজ চেতক ৩২০১ স্পেশাল এডিশনের (Bajaj Scooters) ইঞ্জিনের কথা বলতে হলে এই স্কুটারে সংস্থা দিয়েছে ৩.২ কিলোওয়াটের ব্যাটারি প্যাক। এই ব্যাটারির সাহায্যে এই বৈদ্যুতিন স্কুটারে একবার সম্পূর্ণ চার্জ দিলে ১৩৬ কিমি পথ যাওয়া যায়। যেখানে এই স্কুটারের স্ট্যান্ডার্ড ভ্যারিয়ান্ট ১২৭ কিমির ARAI সার্টিফায়েড রেঞ্জ পায়। এই নতুন এডিশনে চালক চাইলে ঘন্টায় ৭৩ কিমি সর্বোচ্চ গতি তুলতে পারে।

বাজাজ চেতক স্পেশাল ফিচার্স

বাজাজের এই স্পেশাল এডিশনের (Bajaj Chetak Special Editon) ফিচার্সের কথা ভাবলে সংস্থা একটি টিএফটি ডিসপ্লে সহ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে। এছাড়া এই স্কুটারে অনেক আধুনিক ফিচার্স রয়েছে যেমন টার্ন বাই টার্ন নেভিগেশন, হিল হোল্ড কনট্রোল, মিউজিক কনট্রোল সহ কল অ্যালার্ট। এছাড়াও এতে স্পোর্ট রাইড মোড পাওয়া যাবে যা গাড়ি চালানোর সময় একটা আলাদা অভিজ্ঞতা এনে দেবে চালককে।

কত দামে পাবেন এই স্কুটার

বাজাজ চেতক তাঁর এই নতুন বৈদ্যুতিন স্কুটারের (Bajaj Scooters) স্পেশাল এডিশনের দাম ধার্য করেছে ১.৩০ লক্ষ টাকা। বাজারে এই স্কুটার Ather Rizta, Ola S1 Pro, TVS iQube-এর মত স্কুটারকেও সরাসরি প্রতিযোগিতায় টেক্কা দিতে পারবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Electric Vehicle: বৈদ্যুতিন গাড়ি-বাইক আরও সস্তায় মিলবে, সরকার দেবে এই সুবিধে

সেরা শিরোনাম

Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget