এক্সপ্লোর

BMW India: নতুন বছরে গাড়ির দাম আরও বাড়াবে বিএমডব্লিউ, ৩ শতাংশ পর্যন্ত বাড়বে খরচ

Car Price Hike: বিলাসবহুল গাড়ি নির্মাতা বিএমডব্লিউ শুক্রবার ঘোষণা করেছে যে আগামী বছরেই এই সংস্থা তাদের সমস্ত গাড়ির দাম বাড়াতে চলেছে। ১ জানুয়ারি ২০২৫ থেকে এই দাম বাড়তে চলেছে।

Car Price Hike: বিলাসবহুল গাড়ি নির্মাতা বিএমডব্লিউ শুক্রবার ঘোষণা করেছে যে আগামী বছরেই এই সংস্থা তাদের সমস্ত গাড়ির দাম বাড়াতে চলেছে। ১ জানুয়ারি ২০২৫ থেকে এই দাম বাড়তে চলেছে। এই দাম বাড়ার প্রভাব পড়বে দেশে তৈরি সমস্ত বিএমডব্লিউ মডেলের (BMW India) উপরে। এর মধ্যে রয়েছে ২ সিরিজ গ্র্যান কুপ, ৩ সিরিজ লং হুইলবেস, ৫ সিরিজ লং হুইলবেস, ৭ সিরিজ লং হুইলবেস, এক্স ১, এক্স ৩, এক্স ৫, এক্স ৭ এবং এম৩৪০আই মডেল। এই দেশে স্থানীয়ভাবে তৈরি গাড়িগুলি (Car Price Hike) ছাড়াও বিএমডব্লিউ ইন্ডিয়া কমপ্লিটলি বিল্ট আপ গাড়িও কিছু কিছু বিক্রি করে। এর মধ্যে রয়েছে আই৪, আই৫, আই৭, আই৭ এম৭০, আইএক্স১, বিএমডব্লিউ আইএক্স, এম ২ কুপ ইত্যাদি। এই মডেলগুলিও দাম বাড়বে একই সময় থেকে।

গত সপ্তাহে মার্সিডিজ বেঞ্জ সংস্থাও ঘোষণা করেছিল যে ভারতে তাদের পোর্টফোলিওতে থাকা সমস্ত গাড়িগুলির দাম ৩ শতাংশ হারে বাড়াতে চলেছে। আর এই দামও বাড়বে আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকেই। ইনপুট কস্ট, মুদ্রাস্ফীতির চাপ, অপারেশনাল খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর (Car Price Hike) সিদ্ধান্ত নিয়েছে মার্সিডিজ বেঞ্জ সংস্থা। আর সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে মার্সিডিজের জিএলসি ইউনিটের (BMW India) ক্ষেত্রে ২ লক্ষ টাকা এবং টপ এন্ড মার্সিডিজ মেব্যাকের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা পর্যন্ত দাম বাড়তে চলেছে।

বিএমডব্লিউ গ্রুপ এখনও পর্যন্ত ভারতের শাখার পিছনে ৫২০ কোটি টাকা খরচ করেছে। চেন্নাইতে এই সংস্থার একটি উৎপাদন কেন্দ্র রয়েছে। পুনেতে রয়েছে এই সংস্থার সরঞ্জামের ওয়্যারহাউজ, আর গুরগাঁওতে বিএমডব্লিউর একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বিএমডব্লিউর জোর প্রতিদ্বন্দ্বী মার্সিডিজ বেঞ্জ সংস্থাকে টেক্কা দিতেই মূলত গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 

কিছুদিন আগেই বিএমডব্লিউর এম সিরিজের একটি নয়া গাড়ি লঞ্চ হয়েছে বাজারে যার নাম বিএমডব্লিউ এম ৫-এর আপডেটেড ভার্সন, এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ১.৬২ কোটি টাকা। আগের থেকে এই গাড়ির ভার্সনটি অনেক বেশি পেশিবহুল হয়েছে, লুকের দিক থেকেও অনেক উন্নত এই মডেলটি।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kawasaki Bikes: ২৫-৩০ লাখ টাকা দাম ! ভারতে এল দারুণ ফিচার্সের এই বাইক- লুকেই বাজিমাত

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget