এক্সপ্লোর

Car Theft Report: সবথেকে বেশি গাড়ি চুরি হয় এই শহরগুলিতে, কী জানাল সমীক্ষা ?

Car Theft: ACKO-র দ্বিতীয় সমীক্ষা 'Theft and The City 2024' থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে, ২০২২ থেকে ২০২৩ সালে সারা দেশে গাড়ি চুরির হার বেড়ে গিয়েছে ২ শতাংশ আর দিল্লি আছে এই তালিকার সবার শীর্ষে।

ACKO Report: দেশের কোথায় কোথায় গাড়ি চুরি সবথেকে বেশি হয় ? সমীক্ষায় দেখা গিয়েছে দিল্লি এনসিআরে সবথেকে বেশি গাড়ি চুরি হয়। মারুতি ওয়াগন আর, মারুতি সুইফটের মত গাড়ি বেশি চুরি হতে দেখা গিয়েছে সমীক্ষায়। আরও কী বলছে এই সমীক্ষার প্রতিবেদনে ? ACKO-র দ্বিতীয় সমীক্ষা 'Theft and The City 2024' থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে, ২০২২ থেকে ২০২৩ সালে সারা দেশে গাড়ি চুরির হার বেড়ে গিয়েছে ২ শতাংশ আর দিল্লি আছে এই তালিকার সবার শীর্ষে।

গাড়ি চুরির মাত্রা বেড়েছে

দিল্লির পরেই উঠে আসছে চেন্নাই ও বেঙ্গালুরুর নাম। এই দুটি শহরেই গাড়ি চুরির মাত্রা বেড়ে গিয়েছে। চেন্নাইতে ২০২২ সালে যেখানে ৫ শতাংশ গাড়ি চুরি হত, সেখানে ২০২৩ সালে চুরির মাত্রা বেড়ে হয়েছে ১০.৫ শতাংশ আর বেঙ্গালুরুতে যেখানে ২০২২ সালে চুরি হত ৯ শতাংশ গাড়ি, সেখানে ২০২৩ সালে ১০.২ শতাংশ গাড়ি চুরি হয়েছে বলেই দেখা যাচ্ছে ACKO-র প্রতিবেদনে।

কলকাতায় তুলনায় কম চুরির হার

অন্যদিকে হায়দরাবাদ, মুম্বই ও কলকাতায় গাড়ি চুরির হার অত্যন্ত কম। ২০২২ সালে এই সংস্থার প্রথম সংস্করণের প্রতিবেদন প্রকাশ পেয়েছিল, যেখানে প্রতি বছর ভারতের কোথায় কোথায় গাড়ি চুরির মাত্রা বাড়ে তা তুলে আনা হয়।

এই শহরে চুরি সবথেকে বেশি হয়

অন্যান্য শহরের তুলনায় দিল্লির ভজনপুরা, উত্তমনগর এই গাড়ি চুরির ঘটনায় সবথেকে এগিয়ে আছে। ২০২২ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, শাহদরা, পাটপারগঞ্জ এবং বদরপুর এই তিনটি এলাকায় সবথেকে বেশি গাড়ি চুরি হয়েছে।

প্রতিদিন চুরি হয় ১০৫টি গাড়ি

সংবাদসূত্রে জানা গিয়েছে, দিল্লিতে প্রতি ১৪ মিনিটে একটি করে গাড়ি চুরি হয়। ২০২৩ সালে দেখা গিয়েছে প্রতিদিন ১০৫টি করে গাড়ি চুরির তথ্য জমা হয়েছে। এমনকী বেশিরভাগ গাড়িই মূলত রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার চুরি হয়ে থাকে।

বেশি চুরি হয় মারুতি গাড়ি

প্রতিবেদনে দেখা গিয়েছে যে, সমস্ত চুরি হওয়া গাড়ির মধ্যে ৪৭ শতাংশ গাড়িই মারুতি সুজুকি। যে সমস্ত গাড়ির চাহিদা বাজারে সবথেকে বেশি আর যে গাড়িগুলি তুলনায় দেরিতে ডেলিভারি হয়, সেগুলিই বেশি চুরি হয়। এই তালিকায় আছে মারুতি ওয়াগন আর, মারুতি সুইফট আর তারপরেই আছে হুন্ডাই ক্রেটা, হুন্ডাই গ্র্যান্ড আই টেন, মারুতি সুইফট ডিজায়ার ইত্যাদি।  

তথ্যসূত্র- ACKO প্রতিবেদন 

আরও পড়ুন: New EV Policy: ইভি নির্মাণের ক্ষেত্রে আসছে নতুন নীতি, কমে যাবে আমদানি কর- আরও কী বদল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget