এক্সপ্লোর

Citroen Basalt: নয়া coup SUV, টাটার Curvv-এর সঙ্গে পাল্লা দেবে এই গাড়ি?

Citroen Basalt Price: একাধিক আকর্ষণীয় ফিচার থাকার কথা এই গাড়িতে। কত দাম হতে চলেছে?

কলকাতা: বাজারে আসতে চলেছে ২টি Coup SUV- সেই ২টির মধ্যে অন্য়তম সিত্রোয়েন ব্যাসল্ট। আপাতত সেটির বাইরের look- প্রকাশ্যে এনেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা Citroen। কেমন দেখতে হয়েছে  Citroen Basalt? 

আগে কনসেপ্টের বিষয়ে জানা গিয়েছিল। এখন সামনে এসেছে বেশ কিছু তথ্যও। স্পেসিফিকেশন কী কী আছে তা জানা গিয়েছে, তারই সঙ্গে অন্দরসজ্জাতেও উকিঝুঁকি দেওয়া গিয়েছে।  Citroen Basalt মূলত তৈরি হয়েছে C3 Aircross-এর উপর ভিত্তি করে। কিন্তু ফিচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নয়া মডেলটি। পাশাপাশি আরও বেশি স্পোর্টি কুপ ডিজাইন আনা হয়েছে গাড়িটিতে। সামান্য কিছু অদলবদল করা হয়েছে ডিজাইনে। তবে সেটা বেশ আকর্ষণীয় হয়েছে। ফ্রন্ট এন্ড (Front End)- অনেকটাই C3 Aircross- এর মতো হয়েছে, সেটা দেখতেও খারাপ লাগছে না। বড় ২টি পার্ট গ্রিল এবং হেডল্যাম্প বাকি ডিজাইনের সঙ্গে ভাল তালমিল হয়েছে। সেডানের মতো রুফলাইন রাখা হয়েছে গাড়িটিতে। 

এই  Citroen Basalt-এ গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ ভাল। যদিও ১৭ ইঞ্চির চাকা কিছুটা ছোট লাগে। সেটা অন্যতম বড় বদল আনা হয়েছে সেটা হল নতুন LED প্রোজেক্টর হেডল্যাম্প, তার সঙ্গে রয়েছে DRL. C3 Aircross-এর মতোই Flap Handle রাখা হয়েছে এখানেও।

অন্দরসজ্জায় অনেকটাই বদল আনা হয়েছে। কেবিনের ফিচার আরও বেশি হয়েছে  Citroen Basalt-এ। রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের ফিচার। রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গেই ফ্রন্ট আর্মরেস্ট রয়েছে। সেন্ট্রাল কনসোল ডিজাইন রয়েছে  Citroen -এর এই মডেলে। 

C3 Aircross-এর মতোই  Citroen Basalt-এ রয়েছে ১০ ইঞ্চির টাচস্ক্রিন, তার সঙ্গেই ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্য়াপল কার প্লে। এর সঙ্গেই রয়েছে রিয়ার ভিউ ক্যামেরা। কেবিনের ডিজাইন অনেকটাই প্রিমিয়াম করা হয়েছে। সমগোত্রীয় যা যা গাড়ি রয়েছে বাজারে তার থেকেই ফিচারের দিক থেকে অনেকটাই এগিয়ে  Citroen Basalt.  যদিও কিছু বিষয় এখনও নেই। যদিও শেষপর্যন্ত ফিচারের তালিকা কী কী থাকে তা জানার জন্য় এখনও অপেক্ষা করতে হবে। 

ইঞ্জিনের বৃত্তান্ত:
C3 Aircross-এর মতোই ইঞ্জিন থাকছে  Citroen Basalt-এ। রয়েছে 1.2L টার্বো ইউনিট- হয় ৬ স্পিড ম্যানুয়ান অথবা ৬ স্পিড টর্ক কনভার্টারের সঙ্গে।

কত দাম:
 Citroen Basalt-এ বেশ কিছু ফিচার নেই। ফলে দামটাও তেমনই রাখা উচিত। মনে করা হচ্ছে ১০.৫ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে এর দাম। দামের ক্ষেত্রে C3 Aircross-এর ঠিক উপরেই থাকতে পারে এই গাড়ি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: এই রোদ, এই ঝমঝমিয়ে বৃষ্টি! সপ্তাহান্তে কোন কোন জেলা ভাসবে?

সেরা শিরোনাম

Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
Tata Aeris Sedan : টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?
টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget