এক্সপ্লোর

Lamborghini Huracan: ল্যাম্বরগিনি হুরাকান চালালেন তুমুল জনপ্রিয় ‘ট্রাক ড্রাইভার রাজেশ’, গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে !

Lamborghini Huracan Drive By Truck Driver: ল্যাম্বরগিনি একটি হাই পারফরম্যান্স বিলাসবহুল স্পোর্টস কার যা ডুয়াল ক্লাচ ৭ স্পিডের অটোমেটিক গিয়ারবক্স দিয়ে সজ্জিত। এতে গিয়ার শিফটিং অত্যন্ত মসৃণ হয়ে যায়।

ইন্টারনেট এবং সমাজমাধ্যম বহু মানুষের জীবন বদলে দিয়েছে। সমাজমাধ্যমে কন্টেন্ট বানানোও এখন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। আর এই কন্টেন্টের দুনিয়াতে ঝাড়খণ্ডের এক ট্রাক ড্রাইভার রাজেশ (Truck Driver Rajesh) জনপ্রিয় সারা ভারত জুড়ে। তাঁর ইউটিউব চ্যানেল ‘আর রাজেশ ভ্লগস’-এ তাঁর ট্রাক চালকের জীবনের নানা কাহিনি, বিশেষ করে ট্রাকের মধ্যে রান্নার ছবি তুলে ধরেন প্রায়ই। দেশের অন্যতম বিখ্যাত ট্রাক চালক এখন রাজেশ রাওয়ানি। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে প্রথমবারের মত ল্যাম্বরগিনি চালাতে দেখা গিয়েছে। ল্যাম্বরগিনি হুরাকান (Lamborghini Huracan) নামে একটি দুর্ধর্ষ সুপারকার চালাতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ভিডিয়োও তুমুল ভাইরাল সমাজমাধ্যমে।

কীভাবে মিলল ল্যাম্বরগিনি চালানোর সুযোগ

আসলে রাজেশ তাঁর ছেলের সঙ্গে অসমে ভ্রমণে গিয়েছিলেন। ট্রাকের লোডিং ও আনলোডিংয়ের কারণে তারা কয়েকদিন সেখানে ছিলেন। এই সময়ে তিনি তাঁর বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা করেন, স্থানীয় বাজার (Lamborghini Huracan) ঘুরে দেখেন। তারই এক বন্ধু, সাবস্ক্রাইবার তাঁকে নিজের ল্যাম্বরগিনি হুরাকান গাড়িটি দেখিয়ে সেটি চালাতে অনুরোধ করেন। প্রথমে রাজেশ দ্বিধাগ্রস্ত ছিলেন কারণ এমন গাড়ি তিনি এর আগে কখনও চালাননি, এমনকী এই সুপারকার আগে তিনি কখনও দেখেনওনি।

কী ফিচার্স এই ল্যাম্বরগিনি হুরাকানের

ল্যাম্বরগিনি হুরাকান (Lamborghini Huracan) একটি হাই পারফরম্যান্স বিলাসবহুল স্পোর্টস কার যা ডুয়াল ক্লাচ ৭ স্পিডের অটোমেটিক গিয়ারবক্স দিয়ে সজ্জিত। এতে গিয়ার শিফটিং অত্যন্ত মসৃণ হয়ে যায়। এই গাড়িটিতে স্ট্রাডা, স্পোর্টস ও কর্সা সহ বিভিন্ন ড্রাইভিং মোড রয়েছে। চালক তাঁর পছন্দ এবং রাস্তার অবস্থা অনুসারে এই মোডগুলি বেছে নিতে পারবেন। এতে রয়েছে বিশেষ ইন্টিগ্রেটেড ভেহিকল ডায়নামিক্স সিস্টেম যা ড্রাইভিং এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তোলে। নিরাপত্তার জন্য এতে আরও ৬টি এয়ারব্যাগ, এবিএস আর শক্তিশালী অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এই গাড়ির দাম ভারতে রয়েছে প্রায় ৪ কোটি টাকারও বেশি।

একজন ট্রাক চালক হিসেবে কাজ করেন রাজেশ আর তিনি মূলত তাঁর নম্র স্বভাব এবং সারল্যের জন্যই সমধিক জনপ্রিয়। লক্ষ লক্ষ মানুষ তাঁর ভিডিয়ো দেখেন সমাজমাধ্যমে। এই প্রথমবার তাঁকে কোনও সুপারকারে বসতে দেখা গিয়েছে। তিনি নিজেই এই গাড়িটি চালান আর তাতে তাঁর অনুরাগীদের মধ্যে চরম উত্তেজনা দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget