এক্সপ্লোর

EV Battery: ৩০০০ কিমি রেঞ্জ দেবে, ৫ মিনিটেই হবে ফুল চার্জ ! অত্যাধুনিক ইভি ব্যাটারি প্রযুক্তি আনল এই সংস্থা

EV Battery Technology: এই নতুন ইভি ব্যাটারির সাহায্যে কোনও গাড়ি বা বাইক ৩ হাজার কিমি রাস্তা যেতে পারবে একবার চার্জে এবং এই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে মাত্র ৫ মিনিট।

Huwaei EV Battery: বৈদ্যুতিন যানবাহনের দুনিয়ায় ঝড় তুলবে হুয়াই সংস্থা। সম্প্রতি এই সংস্থা একটি অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি নিয়ে এসেছে। তাত্ত্বিক দিক থেকে এই নতুন ইভি ব্যাটারির সাহায্যে কোনও গাড়ি বা বাইক ৩ হাজার কিমি রাস্তা যেতে পারবে একবার চার্জে এবং এই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে মাত্র ৫ মিনিট। চিনে একটি নতুন পেটেন্ট ফাইল করা হয়েছে আর এর মাধ্যমেই এই নতুন ব্যাটারি প্রযুক্তির ব্যাপারে জানা গিয়েছে। এটি আদপে একটি অত্যাধুনিক সলিড-স্টেট ব্যাটারি ডিজাইন যা দ্রুত চার্জিংয়ের সুবিধে এনে দেয়।

এই প্রযুক্তিতে তৈরি হয়েছে ব্যাটারি

হুয়াই সংস্থার ব্যাটারিতে মূলত নাইট্রোজেন-ডোপড সালফাইড তড়িৎদ্বার ব্যবহৃত হয় যার আসল লক্ষ্য হল সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির ক্ষয় রোধ করা। সংস্থা দাবি করছে যে এই ব্যাটারির এনার্জি ডেনসিটি ৪০০ থেকে ৫০০ Wh/Kg। এটি লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষমতার থেকেও তিনগুণ বেশি। এই শক্তি ঘনত্বের সঙ্গে একটি মাঝারি মাপের ইভি গাড়ি ৩ হাজার কিমি রাস্তা অনায়াসে যেতে পারবে।

তবে হুয়াইয়ের ৩ হাজার কিলোমিটারের পরিসংখ্যান দেওয়া হচ্ছে মূলত চায়না লাইট ডিউটি ভেহিকল টেস্ট সাইকেলের মাধ্যমে যা প্রায়ই বাস্তব অবস্থার চেয়ে ভাল পরিসংখ্যান দেয়। মার্কিন ইপিএ-র মত কঠোর পরিসংখ্যান হলে এই রেঞ্জ নেমে আসবে ২ হাজার কিমিতে। তবু বর্তমান ইভির ক্ষমতার থেকে অনেক এগিয়ে থাকবে এই নতুন ইভি ব্যাটারি প্রযুক্তি।

এই প্রযুক্তি কি আসলেই ব্যবহারিক ?

এত বড় মাপের ব্যাটারি তৈরি করাই শুধু নয়, এই ব্যাটারি গাড়িতে লাগানোও একটা বড় প্রতিবন্ধকতা। এর যে খরচ তা চালানোও একইসঙ্গে মাথায় রাখতে হয়। হুয়াইয়ের এই নতুন ইভি ব্যাটারি প্রযুক্তি যদি সর্বোচ্চ ক্ষমতায় ব্যবহার করা হয় তাহলে ব্যাটারির ওজন একটি ছোট হ্যাচব্যাক গাড়ির ওজনের সমান হতে পারে। এর ফলে ইভিগুলির রানিং কস্টও অনেক কমে যাবে বলেই মনে করা হচ্ছে। 

তবে আগামীতে এই সংস্থা উক্ত প্রযুক্তি ব্যবহার করে ছোট এবং হালকা ব্যাটারি প্যাক বানানোর প্রয়াস করবে যাতে ৮০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ মিলতে পারে। তবে এর দাম এবং কর্মক্ষমতার মধ্যে ভারসাম্য রাখা দরকার। এটি যে শুধু উৎপাদন খরচই কমাবে এমন নয়, ইভির গতিশীলতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও অনেক উন্নত হবে। 

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget