এক্সপ্লোর

Hyundai Casper: শীঘ্রই ভারতে হুন্ডাই ক্যাসপার ! টাটা পাঞ্চের সঙ্গে হবে টক্কর

Hyundai Casper : টাটার পর এবার মাইক্রো এসইউভি নিয়ে আসতে চলেছে হুন্ডাই। ক্যাসপার আনতে পারে কোম্পানি।

Upcoming Hyundai Cars: দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই মোটরস শীঘ্রই ভারতে একটি নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে। এটি একটি মাইক্রো এসইউভি সেগমেন্টের গাড়ি হবে। অটো সাইটগুলোর মতে, এটি গত বছর হুন্ডাইয়ের বিশ্ব বাজারে লঞ্চ মডেল ক্যাসপার হতে পারে। 

Hyundai Casper: ভারতে এই বিভাগে রয়েছে আরও গাড়ি
এই সেগমেন্টের গাড়িগুলির ভারতে প্রচুর চাহিদা রয়েছে। যার মধ্যে Maruti Ignis, Citroen C3 ও Tata Punch প্রচুর বিক্রি হচ্ছে৷ এবার সেই দৌড়ে নামা লেখাবে Hyundai-এর এই গাড়ি। নতুন গাড়ির মাধ্যমে ভারতীয় অটোমোবাইল বাজারের এই বিভাগে নিজেদের রেজিস্টার করতে চায় কোম্পানি। জেনে নিন, কী রয়েছে এই গাড়িতে।

Hyundai Casper Features
এই নতুন গাড়ির বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 8-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কি-লেস এন্ট্রি, অ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্ট, ডুয়াল এয়ারব্যাগ, মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল, অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে সাপোর্ট। সঙ্গে পাবেন রিভার্স পার্কিং ক্যামেরা, ডুয়াল টোন ইন্টেরিয়র সহ কানেক্টেড কার টেকনোলজি।

Hyundai Casper Look
হুন্ডাই তার কমপ্যাক্ট গাড়ির জন্য বিখ্যাত K1 প্ল্যাটফর্মে Casper micro SUV তৈরি করেছে। কোম্পানি এই প্ল্যাটফর্মে তার Santro ও Grand i10 Nios তৈরি করে। এই গাড়ির দৈর্ঘ্য হবে 3,595mm।

চেহারার দিক থেকে ক্যাসপার হুন্ডাই ভেন্যুর মতো দেখতে হবে। তবে এই নতুন গাড়িটির লুক একেবারে আলাদা হবে। এতে পাবেন এলইডি ডিআরএল, অ্যাগ্রেসিভ বাম্পার, ওয়াইড এয়ার ড্যাম, রাউন্ড শেপ হেডল্যাম্প, লোয়ার বাম্পারে এলইডি রিং, ডুয়াল টোন রুফ টেল, সিলভার ফিনিশ স্কিড প্লেট, মাল্টি স্পোক অ্যালয় হুইলস, স্কয়ারিশ। এ ছাড়াও গাড়িতে হুইল আর্চ, কালো প্লাস্টিক ক্ল্যাডিং এবং সিঙ্গেল স্লেট গ্রিল পাওয়া যাবে।

হুইলবেস কত গাড়ির ? (Hyundai Casper length) 
নতুন মডেলের দৈর্ঘ্য রাখা হয়েছে ৩৫৯৫ এমএম। গাড়ির হুইল বেস ২৪০০ এমএম রেখেছে কোম্পানি। চওড়ায় এই গাড়ি ১৫৯৫ এমএম আয়তন পেয়েছে। স্বাভাবিকভাবেই পিছনের সিটে তিনজনের বসার জায়গা হবে না গাড়িতে। এসইউভির উচ্চতা রাখা হয়েছে ১৫৭৫ এমএম। ক্যাসপারের বেস মডেলে ১.০ এমপিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। টার্বো মডেলে দেওয়া হয়েছে ১.০টি জিডিআই ইঞ্জিন। স্বাভাবিকভাবেই টপ মডেলে এই টার্বো ভ্যারিয়েন্ট দেওয়া হবে। 

Hyundai Casper design
ছোট গাড়ির সেগমেন্টে একেবারে চমক দিয়েছে ক্যাসপার।কিছুটা মিনি কুপার লুক দেওয়া হয়েছে গাড়িতে। তবে কখনোই ডিজাইন ল্যাঙ্গোয়েজে নিজস্বতা হারায়নি হুন্ডাই। সামনে হেডল্যাম্পের পাশে দেওয়া এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে গাড়িতে।মাইক্রো এসইউভির মধ্যেই সানরুফ ও রুফ রেইল দিয়েছে কোম্পানি।ভেনুর মতো এতেও টল বয় ডিজাইন দেওয়া হয়েছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget