এক্সপ্লোর

Kinetic DX Electric Scooter: বাজারে এল কাইনেটিকের নতুন বৈদ্যুতিন স্কুটার, ১১৬ কিমি দেবে রেঞ্জ; ১.১০ লাখের এই মডেলে পাবেন হাজারও ফিচার্স

Kinetic DX Electric Scooter Price: কাইনেটিক ডিএক্স স্কুটারের সবথেকে ভাল বিষয় হল এর ডিজাইন যা কিনা সম্পূর্ণরূপে কাইনেটিক হোন্ডা ডিএক্সের মতই।

Kinetic Scooter: কাইনেটিক হোন্ডা ডিএক্স এখন ভারতের বাজারে বৈদ্যুতিন অবতারে পাওয়া যাচ্ছে। নতুন এই কাইনেটিক ডিএক্স বৈদ্যুতিন স্কুটার রেট্রো বক্স ডিজাইন (Kinetic DX Electric Scooter) এবং আধুনিক বৈদ্যুতিন ফিচার্স নিয়ে এসেছে। তবে এই স্কুটারে (Electric Scooter) প্রতিবারই কিছু না কিছু নতুন ফিচার্স যোগ করা হয় গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য।

কেমন এর ডিজাইন

কাইনেটিক ডিএক্স স্কুটারের সবথেকে ভাল বিষয় হল এর ডিজাইন যা কিনা সম্পূর্ণরূপে কাইনেটিক হোন্ডা ডিএক্সের মতই। বক্সি বডি স্টাইল বজায় রেখে এখন সেই ডিএক্স স্কুটারে আরও তীক্ষ্ণ ও স্পষ্ট লাইন দেওয়া হয়েছে, যা এই স্কুটারটিকে ক্লাসিকের পাশাপাশি আধুনিকও করে তুলেছে। এতে রয়েছে একটি এলইডি আলো, একটি সুন্দর কাইনেটিক লোগো, আর একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা পুরনো স্কুটারের ডায়ালের কথা মনে করিয়ে দেয়।

সাইজ ও স্টোরেজ

কাইনেটিক ডিএক্স ইলেকট্রিক স্কুটারের হুইলবেস ১৩১৪ মিমি, সিটের উচ্চতা ৭০৪ মিমি আর সিটের নিচে স্টোরেজ রয়েছে ৩৭ লিটার। এই স্টোরেজ ক্ষমতা এই সেগমেন্টের অন্যান্য স্কুটারের তুলনায় অনেক ভাল এবং এটিকে একটি ব্যবহারিক পারিবারিক স্কুটার করে তোলে।

ব্যাটারি, রেঞ্জ ও চার্জিং

কাইনেটিক ডিএক্স বৈদ্যুতিন স্কুটারটি দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যায়। ডিএক্স আর ডিএক্স প্লাস। এই দুই ভ্যারিয়ান্টই ৪.৮ কিলোওয়াট ব্যাটারি এবং ২.৬ এলএফপির কনফিগারেশন রয়েছে। ডিএক্স ভ্যারিয়ান্টের রেঞ্জ ১০২ কিমি আর ডিএক্স প্লাসের রেঞ্জ পাবেন ১১৬ কিমি। দুটি স্কুটারই ৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ফলে দৈনন্দিন কাজ, অফিসে যাতায়াতের জন্য এই স্কুটার একটি দুর্দান্ত বিকল্প।

দাম ও ভ্যারিয়ান্ট

কাইনেটিকের ডিএক্স ভ্যারিয়ান্টটির এক্স শোরুম দাম রয়েছে ১.১০ লক্ষ টাকা, আর ডিএক্স প্লাস ভ্যারিয়ান্টের দাম রয়েছে ১.১৭ লক্ষ টাকা। প্রিমিয়াম দাম হলেও এর রেট্রো ডিজাইন ব্র্যান্ড ভ্যালু এবং স্মার্ট ফিচার্সের জন্য এটি একটি দুর্দান্ত কম্বিনেশন দিয়ে থাকে।

স্মার্ট ফিচার্স কী কী পাবেন

এই স্কুটারে আপনি পাবেন কি-লেস ইগনিশন, পাসওয়ার্ড স্টার্ট সিস্টেম, ইনবিল্ড স্পিকার, তিন রাইডিং মোড, ক্রুজ কন্ট্রোল, আর ডিএক্স প্লাস মডেলে থাকছে জিওফেন্সিংয়ের সুবিধে। কাইনেটিক স্কুটারের ফিনিশিং ও ডিটেলিং এত ভাল যে এই স্কুটারকে অত্যন্ত প্রিমিয়াম লুক এনে দেয়। কাইনেটিক ডিএক্সের ভাল ডিজাইনের কারণেই এটি সবার থেকে আলাদা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget