এক্সপ্লোর

Kinetic Electric Scooter: ৪১ বছর পরে ফের নতুন অবতারে বাজারে আসছে এই স্কুটার, মাসে ২১ টাকাতেই হবে যাতায়াত

Kinetic DX Electric Scooter Launch: কাইনেটিক হোন্ডা ডিএক্স যখন বাজারে আসে সেই সময় ভারতের দুই চাকার গাড়ির সেগমেন্ট বেশ অনেকটাই বদলের মধ্য দিয়ে যাচ্ছিল।

Kinetic Scooter: ১৯৮৪ সালে কাইনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হোন্ডা যৌথভাবে চালু করেছিল কাইনেটিক ডিএক্স স্কুটারটি। এখন ফের ৪০ বছর পরে আবার নতুন অবতারে বাজারে আসছে এই স্কুটার। এই স্কুটার (Kinetic Scooter) ছিল ভারতের প্রথম দুই স্ট্রোকের স্বয়ংক্রিয় স্কুটার (Kinetic Electric Scooter) এবং সেই সময়ে এই স্কুটার বেশ জনপ্রিয় ছিল। এখন ফিরোদিয়া গ্রুপ এই স্কুটারকে আবার ভারতের বাজারে আনতে চলেছে। কবে লঞ্চ হবে এই স্কুটার ? ফিচার্স কী কী থাকবে ?

বাজারে মাইলফলক তৈরি করেছিল কাইনেটিক হোন্ডা ডিএক্স স্কুটার

কাইনেটিক হোন্ডা ডিএক্স যখন বাজারে আসে সেই সময় ভারতের দুই চাকার গাড়ির সেগমেন্ট বেশ অনেকটাই বদলের মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময় ভেসপা এবং বাজাজের মত স্কুটারগুলিতে ম্যানুয়াল গিয়ার চেম্বার ব্যবহার করা হত, কিন্তু কাইনেটিক ডিএক্স সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের মাধ্যমে একটি নতুন দিকনির্দেশ করেছিল।

৯৮ সিসির ইঞ্জিন, ৭.৭ এইচপির পাওয়ার এবং ৯.৮ এনএম টর্ক সহ এই স্কুটারটি দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা দিয়েছে। এর সিভিটি প্রযুক্তির স্কুটার চালানো খুবই সহজ করে দিয়েছে। শুধু তাই নয় এই স্কুটারটিতে সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট উভয় বিকল্পই ছিল, যা সেই সময় অন্যান্য স্কুটারগুলিতে ছিল না। এর আরেকটি বিষয় হল জানা যাচ্ছে যে এই স্কুটারের মেনটেন্যান্স খরচ হবে মাসিক ২১ টাকা করে। এর মধ্যে খুচরো যন্ত্রাংশ, লেবার চার্জ, যাতায়াতের খরচ ইত্যাদি সমস্ত খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

ফের নতুন অবতারে কাইনেটিক স্কুটার

এখন যেহেতু দেশে বৈদ্যুতিন দুই চাকার যানবাহনের চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে তাই কাইনেটিক গ্রিন ব্র্যান্ড আবারও তাদের এই স্মরণীয় এবং সমানভাবে জনপ্রিয় স্কুটারটিকে নতুন রূপে অর্থাৎ বৈদ্যুতিন মোডে বাজারে আনতে চলেছে। সংস্থাটি এই স্কুটারের নতুন ডিজাইনের পেটেন্ট করেছে এবং সম্প্রতি এটি পরীক্ষার সময়ও দেখা গিয়েছে।

নতুন কাইনেটিক ডিএক্স বৈদ্যুতিন স্কুটারটি পুরনো রেট্রো লুককে অনেকটাই ধরে রেখেছে। এতে রয়েছে একটি প্রশস্ত হেডল্যাম্প, লম্বা সিট আর স্টাইলিশ ফ্রন্ট অ্যাপ্রন যা পুরনো কাইনেটিক প্রেমীদের কাছে এক নস্টালজিক অনুভূতি এনে দেবে। ভারতের ইভি বাজারে এটি বাজাজ চেতক ইভি, টিভিএস আইকিউব, হিরো ভিডা ভি১, ওলা এস ওয়ান এক্স প্লাস, প্রো মডেলের মত জনপ্রিয় বৈদ্যুতিন স্কুটারগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget