এক্সপ্লোর

Electric Scooter: ভারতে লঞ্চ হয়েছে নতুন ইলেকট্রিক স্কুটার Komaki Venice Eco, রয়েছে আগুন প্রতিরোধী প্রযুক্তি

Komaki Venice Eco: ভারতে এই ইলেকট্রিক স্কুটারের দাম ৭৯ হাজার টাকা। দেখে নিন অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন।

Electric Vehicle: ইলেকট্রিক ভেহিকেল (Electrci Vehicle) অর্থাৎ ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী সংস্থা Komaki সদ্যই লঞ্চ করেছে একটি নতুন হাই স্পিডের দু'চাকার যান। এই ইলেকট্রিক টু-হুইলারের নাম VENICE ECO। সংবাদসংস্থা IANS সূত্রে খবর, VENICE ECO ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) দাম ৭৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে দেশে। সবচেয়ে উল্লেখ্যযোগ্য এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ফায়ার রেজিসট্যান্ট Lithium Ferro Phosphate (LiPO4) টেকনোলজি। এছাড়াও রয়েছে একটি রিয়েল টাইম লিথিয়াম ব্যাটারি অ্যানালাইজার। অর্থাৎ ব্যাটারির হাল হকিকত কেমন রয়েছে তা বলার জন্য রয়েছে স্পেশাল প্রযুক্তি। এই অ্যানালাইজারের মাধ্যমেই ব্যাটারির সেলে আয়রন থাকা সত্ত্বেও আগুন লাগা রোধ করা যায়। মূলত চরম পরিস্থিতিতেই ইলেকট্রিক স্কুটারে আগুন ধরে যায়। যদিও এখানে রয়েছে আগুন প্রতিরোধী বিশেষ প্রযুক্তি। 

Komaki সংস্থা নির্মিত নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইনের ক্ষেত্রেও রয়েছে চমক। এখানে রয়েছে থার্ড জেনারেশন TFT স্ক্রিন। এর সাহায্যে তুলনায় ভাল নেভিগেশন পাবেন চালকরা। এর সঙ্গে স্ট্রেস ফ্রি রাইড পাওয়ার সুযোগও থাকবে তাঁদের কাছে। ভারতের বাজারে VENICE ECO ইলেকট্রিক স্কুটারের হাত ধরে নতুন করে পথ চলা শুরু করেছে Komaki কোম্পানি। আগামী দিনে এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী সংস্থা ভারতে আরও নতুন প্রোডাক্ট লঞ্চ করবে এবং নিজেদের ব্যবসা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিজেদের ব্যবসা বাড়াতে যে Komaki সংস্থা উৎসাহী সেকথা বলেছেন Komaki Electric Division- এর ডিরেক্টর গুঞ্জন মালহোত্রা। এর আগেও Komaki সংস্থা যেসব ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ করেছিল জনগণের মধ্যে তার সাড়া ভালই ছিল। অর্থাৎ ভারতের আমআদমি ভালভাবেই গ্রহণ করেছিল Komaki ইলেকট্রিক স্কুটার। তার জেরেই সংস্থার অনুমান তাদের নতুন ইলেকট্রিক স্কুটার VENICE ECO- ও ভারতের বাজারে ভালভাবেই ব্যবসা করতে পারবে। 

Komaki ইলেকট্রিক স্কুটারের বিশেষ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ইলেকট্রিক টু-হুইলারের ক্ষেত্রে অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় ব্যাটারির সেলের সংখ্যা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, প্রায় এক তৃতীয়াংশ। এর ফলে যে পরিমাণ তাপ উৎপাদিত হত আগে তার থেকে কম হবে। ব্যাটারি প্যাকের ভিতর কম পরিমাণ তাপ তৈরি হবে।
  • ফায়ার রেজিসট্যান্ট বা আগুন প্রতিরোধী LFP টেকনোলজি রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এর সঙ্গে রয়েছে অতি উন্নত ও আধুনিক BMS/Multiple থার্মাল সেনসর। কোম্পানির তরফে বলা হয়েছে এই অ্যাডভান্সড ইলেকট্রিক ভেহিকেল ইউজারদের জন্য যথেষ্ট সুরক্ষিত।
  • Komaki VENICE ECO ইলেকট্রিক স্কুটারে বেশ কয়েকটি চমৎকার রঙে লঞ্চ হয়েছে। garnet red, Sacramento green, jet black, metallic blue, bright orange এবং silver chrome- এই সমস্ত রঙে ভারতে লঞ্চ হয়েছে Komaki VENICE ECO ইলেকট্রিক স্কুটার।

আরও পড়ুন- গ্র্যান্ড ভিতারা এবং মহিন্দ্রা থরের সঙ্গে দেখা গিয়েছে মারুতি সুজুকি জিমনি- ৫ দরজার গাড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget