এক্সপ্লোর

Lotus Eletre India: ৩ সেকেন্ডে ১০০কিমি/ঘণ্টা! বৈদ্যুতিন এই গাড়ি নজর কাড়বে সকলের

Lotus Eletre Price: আড়াই টনের এই গাড়ি মাত্র ৩ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ তুলতে পারে। দাম কত?

নয়াদিল্লি: গাড়িপ্রেমীদের নজরে এখন বৈদ্যুতিন গাড়ি। বিভিন্ন সংস্থা বাজারে একের পর এক বৈদ্যুতিন গাড়ি আনছে। কিন্তু অনেকেই মনে করেন বাকি অনেক সুবিধা থাকলেও combustion engine-এর গাড়ি চালিয়ে যে মজা পাওয়া যায়, তা বৈদ্যুতিন গাড়ি চালিয়ে পাওয়া যায় না। কিন্তু Lotus-এর এই গাড়ি সেই অভিজ্ঞতা পাল্টে দিতে পারে। 

Lotus Eletre- বৈদ্যুতিন এই SUV দুরন্ত গতির স্বাদ দেবে। আড়াই টনের এই গাড়ি মাত্র ৩ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ তুলতে পারে। এই SUV- শুধু দ্রুত গতিই দেয় না, সুপারকারের ফিলও দেয়।  

গাড়ি প্রস্তুতকারক সংস্থা Lotus-এর একটি বিশেষত্ব রয়েছে। এখনও পর্যন্ত এই সংস্থা শুধুমাত্র স্পোর্টস কার (Sports Car) বানিয়েছে। কিন্তু এখন বাজার ধরার জন্য SUV প্রয়োজন বলে দেখা যাচ্ছে। তাই এবার Lotus এমন গাড়ি আনল যা আদতে বৈদ্যুতিন SUV এব তার সঙ্গেই রয়েছে অফুরন্ত পাওয়ার আর আধুনিক প্রযুক্তি।

আকারেও অনেকটা বড় Lotus Eletre. ডিজাইনও বেশ আকর্ষণীয়। বৈদ্যুতিন গাড়ি (Electric Car) হওয়ার ডিজাইনাররা নিজেদের ইচ্ছেমতো  লুক অ্যান্ড ফিলের উপর কাজ করতে পেরেছেন। সুপারকারের aero efficiency-থাকে। ভেন্ট, ডাক্ট এবং সারা গাড়ির গায়ে নানাধরনের ডিজাইন থাকে গতিবেগ বৃদ্ধির জন্য। Eletre-এর লুকও অত্যন্ত আকর্ষণীয়। রয়েছে LIDAR--Light Detection and Ranging. অটোনমাস ড্রাইভিং-ওয়ে-এর একটি আধুনিক সংস্করণ। যেখানে যাবে এই গাড়ি চোখ টানবেই।

দরজায় Key Card- ঠেকালেই খুলে যাবে দরজা। অন্দরসজ্জা একেবারে নিখুঁত এবং- আকর্ষণীয়। গাড়িতে ঢুকলেই ১৫.১ ইঞ্চির স্ক্রিন নেমে আসবে। ড্যাশবোর্ড জুড়ে রয়েছে স্লিম ইনফো প্য়ানেল। নিখুঁত ডিটেইল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সব। রয়েছে মেটাল সুইচগিয়ার। টাচস্ক্রিন অত্যন্ত ভাল। ১৫ স্পিকারে অডিও সিস্টেম রয়েছে। রয়েচে গ্লাস রুফ। এর কন্ট্রোলার পিছনের সিটের কাছেও রয়েছে। 


Lotus Eletre India: ৩ সেকেন্ডে ১০০কিমি/ঘণ্টা! বৈদ্যুতিন এই গাড়ি নজর কাড়বে সকলের

এই গাড়িতে বুট স্পেস (Boot Space) বিপুল। গাড়ির মধ্যে সামান্য আওয়াজও পাওয়া যাবে না। এই গাড়ি চালানো বেশ আরামপ্রদ, স্টিয়ারিং বেশ হালকা। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স (ground clearance) বেশ ভাল। খারাপ রাস্তা হলেও বিশেষ অসুবিধা হবে না। গাড়ির চাকার ২২ ইঞ্চির।

800v dedicated electric vehicle architecture-এর উপর তৈরি এই গাড়ি। রয়েছে ডুয়াল মোটর সিস্টেম। 600bhp এবং ৬০০ কিমি রেঞ্জের অপশন রয়েছে। এছাড়া রয়েছে Eletre R, যেটি 905bhp এবং 985nm. স্পোর্টস বা ট্র্যাক মোডে ব্য়বহার করলে এটি সবচেয়ে দ্রুতগামী বৈদ্যুতিন গাড়ি। অ্য়াক্সেলেরেশনের দিক থেকে পেট্রোল গাড়িকেও পিছনে ফেলতে সক্ষম এই গাড়ি। শুধু গতিই নয়, গতির সঙ্গে স্টেবলিটি বা ভারসাম্যের দিক থেকে ভরসা জোগায় গাড়িটি। Hard Driving এর ক্ষেত্রে এর রেঞ্জ কমে দাঁড়ায় ৫০০ কিলোমিটারে।

Eletre R-এর দাম ৩ কোটি। পারফরম্যান্স থেকে লুক- সবেতেই চোখ ধাঁধানো। যা বিলাসবহুল গাড়িগুলির মধ্যে সবজেই জায়গা করে নেবে। 

আরও পড়ুন: শুধুমাত্র ev! বৈদ্যুতিন গাড়ির জন্য ভারতে প্রথম আলাদা শো-রুম টাটার

 

 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget