এক্সপ্লোর

Mahindra XUV 3XO: ১ ঘণ্টার মধ্যেই ৫০ হাজার বুকিং ! রেকর্ড গড়ল মহিন্দ্রার এই XUV মডেল

Mahindra XUV: সারা দেশের গাড়িপ্রেমীদের কাছে মহিন্দ্রার এই XUV 3XO মডেলটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। বুকিং শুরু হওয়ার প্রথম দশ মিনিটের মধ্যেই ২৭ হাজার বুকিং জমা পড়ে যায় এই গাড়ির জন্য।

Car News: ভারতের অন্যতম সেরা SUV গাড়ি নির্মাতা সংস্থা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা সম্প্রতি তাঁদের একটা সেরা মডেল বাজারে এনেছে। কম্প্যাক্ট SUV, XUV ক্যাটাগরিতে 3XO মডেল নিয়ে এসেছে মহিন্দ্রা। আর এই গাড়ির এমনই জনপ্রিয়তা যে প্রকাশ্যে আসার এবং বুকিং শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই ৫০ হাজার বুকিং জমে যায় সংস্থার ঘরে। রেকর্ড গড়ে দিল মহিন্দ্রা। এর আগে মারুতি সুইফটের বুকিংয়েও ১০ দিনে ১০ হাজার পেরিয়েছিল বুকিং, তবে সুইফটের রেকর্ডকেও নিমেষে ভেঙে দিল মহিন্দ্রা।

গ্রাহকদের বিপুল সাড়া

সারা দেশের গাড়িপ্রেমীদের কাছে মহিন্দ্রার এই XUV 3XO মডেলটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। বুকিং শুরু হওয়ার প্রথম দশ মিনিটের মধ্যেই ২৭ হাজার বুকিং জমা পড়ে যায় এই গাড়ির জন্য। আর এ থেকেই বোঝা যায় মহিন্দ্রার গাড়ির জন্য গ্রাহকরা ঠিক কতটা পাগল। মহিন্দ্রার নতুন XUV মডেলের দুর্ধর্ষ ডিজাইন, প্রিমিয়াম ইন্টিরিয়র, কমফর্টেবল রাইড, অ্যাডভান্সড টেকনোলজি, দারুণ পারফরম্যান্স, অতুলনীয় নিরাপত্তা ফিচার্স সব মিলিয়েই একে দুরন্ত করে তুলেছে।

কোন কোন রঙের ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে

মোট ১৬টি রঙের ভ্যারিয়্যান্টে মিলছে এই মহিন্দ্রার XUV 3XO মডেলটি। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি গ্রে, রেড, ডিউন বেইজ, ডিপ ফরেস্ট, নেবুলা ব্লু প্লাস গ্যালভানো গ্রে, এভারেস্ট হোয়াইট প্লাস স্টিলথ ব্ল্যাক, স্টিলথ ব্ল্যাক প্লাস গ্যালভানো গ্রে, ত্যাঙ্গো রেড প্লাস, স্টিলথ ব্ল্যাক, এভারেস্ট হোয়াইট, ডিপ ফরেস্ট প্লাস গ্যালভানো গ্রে, সাইট্রিন ইয়েলো ইত্যাদি।

পাওয়ারট্রেন ও মাইলেজ

মহিন্দ্রার XUV 3XO-তে আগের মতই পেট্রোল ও ডিজেলের ইঞ্জিন বিকল্প থাকছে। সমস্ত ইঞ্জিনই একটা ৬ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন পাওয়া যাচ্ছে। সমস্ত পেট্রোল ইঞ্জিনই অপশনাল ৬ স্পিডের এটি নিয়ে আসছে, আর এর ডিজেল ইউনিটটি ৬ স্পিডের এএমটি নিয়ে আসছে বাজারে। XUV 3XO মডেলে থাকছে ১.২ লিটারের টার্বো পেট্রোল (MT) যেখানে ১৮.৮৯ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে, ১৭.৭৯ কিমি মাইলেজের ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন (AT) এবং আরও বেশ কিছু ভার্সন।

কী ফিচার্স

মহিন্দ্রার এই নতুন মডেলের সেরা ফিচার্সের মধ্যে উল্লেখ করতেই হয় ডুয়াল ১০.২৫ ইঞ্চির ডিসপ্লে, ক্রুজ কনট্রোল, ডুয়াল জোন এসি, ওয়্যারলেস ফোন চার্জার, কানেক্টেড কার টেকনোলজি, প্যানরমিক সানরুফ সহ আরও অন্যান্য কিছু।

কবে থেকে ডেলিভারি শুরু হবে

সম্প্রতি মহিন্দ্রা মাসে ৯০০০ SUV গাড়ি তৈরি করতে পারে। সম্ভবত ২০২৪-এর ২৬ মে থেকে শুরু হতে পারে এই গাড়ির ডেলিভারি।

আরও পড়ুন: 2024 Maruti Suzuki Swift : দশ দিনে ১০ হাজার বুকিং পার, নতুন মারুতি সুইফটে ভরসা করছেন ক্রেতারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget