এক্সপ্লোর

Ola Cabs: কম খরচে যাতায়াতের সুবিধে দিচ্ছে ওলা ক্যাব, ৪ বছর পর ফের চালু এই পরিষেবা

Ola Car Pooling Service: সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে ওলা কনজিউমারের পক্ষ থেকে ওলা অ্যাপে আনুষ্ঠানিকভাবে কার পুলিং ফিচার 'ওলা শেয়ার' পরিষেবা আবার চালু করা হয়েছে ৪ বছর পর।

Ola Cab Sharing: যাতায়াতের ক্ষেত্রে এখনকার দিনে শহরের মানুষদের কাছে একটা বড় উপায় হয়ে উঠেছে এই ওলা উবের ক্যাব পরিষেবা। ট্যাক্সির বদলে এই অ্যাপ ক্যাবগুলির জনপ্রিয়তাও দিন দিন বেড়ে চলেছে। অনলাইন অ্যাপ ক্যাব (Ola Cabs) পরিষেবা দানকারী সংস্থা ওলা ক্যাবস আজ থেকে ৪ বছর আগে একটি ক্যাব শেয়ারিং পরিষেবা শুরু করেছিল। মাঝে সেই পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায় কোভিডকালীন সময়ে। সেই একই পরিষেবা আবার ফিরিয়ে আনল ওলা ক্যাবস (Ola Cab Share Service)। এবার আগের মত কম খরচে যাতায়াত করতে পারবেন ওলা ক্যাবের গ্রাহকরা। কী এই ক্যাব শেয়ারিং ফিচার্স ?

সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে ওলা কনজিউমারের পক্ষ থেকে ওলা অ্যাপে আনুষ্ঠানিকভাবে কার পুলিং ফিচার 'ওলা শেয়ার' পরিষেবা আবার চালু করা হয়েছে ৪ বছর পর। এই পরিষেবার মাধ্যমে ওলা ক্যাবে একজন যাত্রী থাকা সত্ত্বেও অন্য আরও তিনজন আলাদা আলাদাভাবে সেই ক্যাব বুক করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন যাতে খরচও অনেক কম হয়। গোটা ক্যাব একা বুক করার থেকে নিজের জন্য একটি সিট বরাদ্দ হওয়ার দরুণ ক্যাবের ভাড়াও অনেক কম দেখায়। এতে কম খরচে যাতায়াতে অনেক সুবিধে হয়। কোভিডের আগে ওলার এই পরিষেবাটি খুবই জনপ্রিয় হয়েছিল, তবে কোভিডের সময় নিরাপত্তা সুরক্ষাজনিত কারণে এই পরিষেবা ভারতে বন্ধ করতে বাধ্য হয় ওলা ক্যাব সংস্থা। প্রায় চার বছর এই পরিষেবা বন্ধ থাকার পর আবার সেই পরিষেবা চালু করল ওলা সংস্থা। ওলা ক্যাবস সংস্থার সিইও ভবীশ আগরওয়াল জানিয়েছেন যে, ওলা ক্যাব তাঁর গ্রাহকদের জন্য কম খরচে যাতায়াতের পরিষেবা চালু করেছে পুনরায়। এবার এই পরিষেবার সঙ্গে জুড়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। ফলে আরও উন্নত পরিষেবা পেতে আর কোনও সমস্যা হবে না।

তবে এই ওলা ক্যাব শেয়ারিং পরিষেবা এখনও সারা দেশে চালু হয়নি। শুধুমাত্র বেঙ্গালুরু থেকেই এই পরিষেবা চালু হয়েছে, ধীরে ধীরে অন্যত্রও এই পরিষেবা পাওয়া যাবে। সাম্প্রতিক 'সংকল্প' ইভেন্টে ওলা ক্যাবসের সিইও ভবীশ আগরওয়াল এই ফিচার্স পুনরায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন। এই মাসের শুরুতেই ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় ওলা ইলেকট্রিকের শেয়ার। আইপিওর মাধ্যমে ওলা ইলেকট্রিক সংগ্রহ করেছে ৫৫০০ কোটিরও বেশি। মাত্র ৩ মাসের মধ্যেই ওলা ইলেকট্রিকের শেয়ার থেকে ৯০ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: Telegram Chief Arrest: মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?

সেরা শিরোনাম

Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget