এক্সপ্লোর

Ola Prime Plus: যাত্রীদের জন্য ওলা ক্যাবের নতুন পরিষেবা, কী কী সুবিধা পাওয়া যাবে?

Ola Cab: জানা গিয়েছে, ওলা কর্তৃপক্ষ একটি নতুন প্রিমিয়াম সার্ভিস (Premium Service) চালু করেছে যার নাম ওলা প্রাইম প্লাস (Ola Prime Plus)।

Ola Prime Plus: ক্যাব (Cab) বুক করেছেন, অথচ চালক রাইড ক্যানসেল করেনি, জীবনে এমন ভাল অভিজ্ঞতা বোধহয় কারও নেই। অন্তত একবার হলে ক্যাব বুক করার পরে চালকের দ্বারা রাইড ক্যানসেল হওয়ার সমস্যায় পড়ে ভোগান্তি হয়েছে প্রায় সকলেরই। এই বিষয়ে চালকের সঙ্গে বচসা, ক্যাব সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হুল্লোড়- এইসবও করেছেন অনেক যাত্রী। তবে এবার ক্যাব যাত্রীদের জন্য সুখবর দিয়েছে ওলা (Ola) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওলা কর্তৃপক্ষ একটি নতুন প্রিমিয়াম সার্ভিস (Premium Service) চালু করেছে যার নাম ওলা প্রাইম প্লাস (Ola Prime Plus)। এই পরিষেবার মাধ্যমে ক্যাব বুক করলে যাত্রীরা ভাল গাড়ির চালকের পাশাপাশি নো-ক্যানসেলেশন সুবিধাটিও পাবেন। এছাড়াও আনুষঙ্গিক সমস্যা থেকেও রেহাই পাবেন যাত্রীরা।আপাতত বেঙ্গালুরুর কিছু ইউজারের জন্য ওলার এই প্রাইম প্লাস সার্ভিস চালু হয়েছে। সমস্ত ইউজারদের জন্য এই পরিষেবা চালু করার আগে যাত্রীদের প্রতিক্রিয়া জানতে চাইছে ওলা কর্তৃপক্ষ। 

ওলা সংস্থায় কর্মী ছাঁটাই
 
খরচ নিয়ন্ত্রণের জন্য প্রায় ১১০০ কর্মী ছাঁটাই করেছিল ওলা সংস্থা। চলতি বছর জানুয়ারি মাসে নতুন করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ওলা কর্তৃপক্ষ। সেই দফায় চাকরি খুইয়েছেন আরও ২০০ জন কর্মী। ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক এবং ওলা ফিনানসিয়াল সার্ভিসেস- এর ক্ষেত্রে পড়েছিল কর্মী ছাঁটাইয়ের প্রভাব। 

Maruti Suzuki Jimny 

অবশেষে প্রতীক্ষার অবসান। ভারতের বাজারে আসছে মারুতি সুজুকি জিমনি (Maruti Suzuki Jimny)। ৫ দরজা (Five Door) যুক্ত এই গাড়ি আগামী ৭ জুন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতই একমাত্র দেশ, যেখানে এই গাড়ি বিক্রি শুরু হতে চলেছে। জিটা এবং আলফা, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হবে মারুতি সুজুকি জিমনি। শুধুমাত্র নেক্সা ডিলারশিপের মাধ্যমেই এই গাড়ি বিক্রি শুরু হবে। মোট সাতটি রঙে এই গাড়ি ভারতে লঞ্চ হতে পারে। পার্ল আর্কটিক হোয়াইট, গ্রানাইট গ্রে, নেক্সা ব্লু, ব্লুইশ ব্ল্যাক, সিজলিং রেড, সিজলিং রেড সঙ্গে ব্লুইশ ব্ল্যাক ছাদ এবং কাইনেটিক ইয়েলো ও ব্লুইশ ব্ল্যাক রুফ। লঞ্চের পরে ৫টি দরজা যুক্ত মারুতি সুজুকি জিমনি দেশের বাজারে মাহিন্দ্রা থর এবং ফোর্স গোর্খার মতো অফ-রোড যানবাহনের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। মারুতি সুজুকি জিমনি গাড়িতে রয়েছে ৫টি দরজা। এই গাড়ি ৩৯৮৫ মিলিমিটার লম্বা, ১৬৪৫ মিলিমিটার পুরু এবং ১৭২০ মিলিমিটার এই গাড়ির উচ্চতা। এর পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ২১০ মিলিমিটারের। হুইলবেসের আয়তন ২৫৯০ মিলিমিটার। মারুতি সুজুকি জিমনি গাড়ির জ্বালানি ট্যাঙ্কের আয়তন ৪০ লিটার। বুট স্পেসের আয়তন ২০৮ লিটার। আর যদি রেয়ার সিট বা গাড়ির পিছনের অংশের সিট ফোল্ড করা বা মোড়ানো থাকে তাহলে ৩৩২ লিটার বুট স্পেস পাওয়া যাবে। 

আরও পড়ুন- মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget