এক্সপ্লোর

PM-E Drive: এই ভর্তুকি বন্ধ করে দিতে চলেছে সরকার ! বিশেষ কিছু স্কুটারেই মিলবে ছাড় ! কীভাবে পাবেন ?

Govt Subsidy on EV: সরকারের এই স্কিমের মূল লক্ষ্য ছিল দেশের মোট ২৫ লক্ষ বৈদ্যুতিন দুই চাকার গাড়ির উপরে ভর্তুকি দেওয়া।

Govt Subsidy: দেশে বৈদ্যুতিন যানবাহনের চাহিদা ও ব্যবহার বাড়ানোর জন্য ভারত সরকার একটি নতুন ভর্তুকি চালু করেছে। কেন্দ্র সরকারের অধীনে এই ভর্তুকি দেওয়া হয়, এর নাম দেওয়া হয়েছে পিএম-ই-ড্রাইভ স্কিম। এই স্কিমে (PM-E Drive) অধীনে বৈদ্যুতিন দুই চাকার ও তিন চাকার যানবাহনের উপরে ভর্তুকি দেয় কেন্দ্র সরকার। এমনকী ই-বাসের উপরেও এই ভর্তুকি দেওয়া হয়। তবে এবার কিছু সীমিত ইউনিটের উপরেই এই ভর্তুকি (Govt Subsidy) পাওয়া যাবে। এর ফলে এই ভর্তুকির সুযোগ এখন কেবল রয়েছে 'ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ' ভিত্তিতে।

সরকারের পিএম ই-ড্রাইভ স্কিমের মূল লক্ষ্য ছিল দেশের মোট ২৫ লক্ষ বৈদ্যুতিন দুই চাকার গাড়ির উপরে ভর্তুকি দেওয়া। ৩০ মে ২০২৫ পর্যন্ত ১১ লক্ষ ৯৮ হাজার ৭০৭টি দুই চাকার গাড়িতে ইতিমধ্যেই ভর্তুকি (PM-E Drive Scheme) দেওয়া হয়েছে। এর অর্থ হল আর মাত্র ১২ লক্ষ গাড়িতেই এই ভর্তুকির সুযোগ পাওয়া যাবে।

আর একইভাবে থ্রি হুইলার ক্যাটাগরিতেও সরকারের লক্ষ্য ছিল মোট ৩.২ লক্ষ গাড়িতে ভর্তুকি দেওয়া। এর মধ্যে ১.৫৫ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে আর বাকি রয়েছে ১.৬ লক্ষ ইউনিট। এই নির্দিষ্ট সংখ্যক গাড়িতেই মিলবে ভর্তুকির (Govt Subsidy) সুবিধে।

ই-বাসের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে সুবিধে

এই স্কিমের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে ই-বাসকেও। এর ফলে বৃহত্তর ক্ষেত্রে ইভির দুনিয়ায় বদল আনার লক্ষ্য ছিল সরকারের। দেশের ৫টি রাজ্যে ই-বাসের চাহিদা বেড়েছে এর মধ্যে। আর এর ভিত্তিতেই সরকার দেশে চালু করেছে মোট ১০,৯০০ ই-বাস। এই পিএম-ই-ড্রাইভ স্কিমের অধীনে সারা দেশে মোট ১৪ হাজার ২০টি ই-বাসে ভর্তুকি দেওয়ার লক্ষ্য ছিল সরকারের। এর জন্য সরকার ৪৩৯১ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।

কেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি

এই পিএম ই-ড্রাইভ স্কিম আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত পাওয়া যাবে। তবে এখন ভর্তুকি দেওয়া হবে কিছু নির্দিষ্ট ইউনিটের জন্যই। দেশের শিল্পমন্ত্রী ডি কুমারস্বামী জানিয়েছেন যে এই স্কিমের ৫০ শতাংশেরও বেশি টার্গেট অর্জন করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর ইভির জন্য চাহিদা আরও দ্রুত হারে বাড়ছে এর ফলে। এই পরিস্থিতিতে সমস্ত ইউনিটের উপর এই ভর্তুকির সুবিধে খুব দ্রত বন্ধ হয়ে যাবে। আগামী কয়েক মাসই হাতে সময় রয়েছে।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget