এক্সপ্লোর

Premium Bikes: রয়্যাল এনফিল্ড নাকি বিএসএ-র এই নয়া বাইক ! দাম এবং ফিচার্সে কোনটা সেরা ?

Royal Enfield vs BSA Goldstar: বিএসএ গোল্ডস্টারের এই বাইকে একটি সহজ সাধারণ এবং ক্লিন ডিজাইন রয়েছে। তবে কিছু কিছু ডিটেইলিংও রয়েছে এই বাইকে। এর গোল আকারের হেডলাইট, তারের স্পোক হুইল এক কথায় পারফেক্ট ফিট।

 

Royal Enfield Bikes: বাজারে রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে নতুন বাইক এনেছে বিএসএ গোল্ডস্টার। বিএসএ গোল্ডস্টারের (Royal Enfield Interceptor 650) এই নতুন ৬৫০ সিসির বাইকের দাম ধার্য করা হয়েছে ৩ লাখ টাকা। বিএসএর এই নতুন বাইক পাওয়া যাবে জাওয়া কিংবা ইয়েজডি বাইকের ডিলারশিপের কাছে। ভারতে এই মডেলের মাধ্যমেই জায়গা করে নিতে চাইছে বিএসএ সংস্থা (BSA Goldstar Bike)। এটি আদপেই একটি মডার্ন ক্লাসিক এবং রেট্রো ইনফিউজড স্টাইলিং সহ বাজারে এসেছে। এই বাইকের ক্ষেত্রে লুকস হল আসল হাইলাইট। আর এই বাইকে (Premium Bikes) রয়েছে এমন এক রেট্রো লুক যা এর অন্যতম আকর্ষণ।

বিএসএ গোল্ডস্টারের এই বাইকে একটি সহজ সাধারণ এবং ক্লিন ডিজাইন রয়েছে। তবে কিছু কিছু ডিটেইলিংও রয়েছে এই বাইকে। এর গোল আকারের হেডলাইট, তারের স্পোক হুইল, ক্রোম সবই এক কথায় পারফেক্ট ফিট। এই বাইকের ফিনিশিং নিয়েও সেভাবে কিছু বলার নেই। বিএসএ গোল্ডস্টারের ৬টি রঙের ভ্যারিয়ান্ট পাওয়া যাচ্ছে বাজারে- হাইল্যান্ড গ্রিন, ইনসিগনিয়া রেড, মিডনাইট ব্ল্যাক, ডন সিলভার, শিন সিলভার এবং শ্যাডো ব্ল্যাক। বিএসএ গোল্ডস্টারের এই শিন সিলভারের লিগাসি এডিশনের দাম সবথেকে বেশি ৩.৩৪ লাখ টাকা। এই বাইকের ক্ষেত্রে এর্গোনমিকস যেমন দারুণ, তেমনি দারুণ এর রাইডার কমফর্ট।

পাওয়ারের কথা বলতে গেলে এই বাইকের ৬৫২ সিসির ইঞ্জিনে শক্তি উৎপন্ন হবে ৪৫.৬ পিএস ও ৫৫ এনএম টর্ক যা কিনা ৫ স্পিডের গিয়ারবক্সের সঙ্গে বাজারে আসবে। তবে তুলনা করতে গেলে রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর ৬৫০ মডেলে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। ৪৭ বিএইচপি শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপন্ন হয় এই বাইকে, এতে আবার রয়েছে টুইন সিলিন্ডারের সুবিধে। রয়্যাল এনফিল্ড বাইকে থাকবে ৬ স্পিডের গিয়ারবক্স।

ফিচার্সের দিক থেকে বিএসএ গোল্ডস্টার ৬৫০ এবং রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ দুটি বাইকই একই গোত্রের। তবু লুকের দিক থেকে বিএসএর বাইক দেখতে অনেক স্মার্ট, রেট্রো অ্যাপিলই এই বাইকের সবথেকে বড় আকর্ষণ। ডিজিটাল ভার্সেস অ্যানালগ ডিজাইন এই দুটি বাইকেই দেখা যাবে। এছাড়া পাবেন সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্লিপার ক্লাচ। তবে বিএসএর গোল্ডস্টার বাইকে ইউএসবি সি পোর্টের সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: Jio Recharge Plan: ২০০ টাকার কমেই মিলবে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল- সস্তায় নতুন প্ল্যান আনল জিও

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget