এক্সপ্লোর

Tata Motors: গাড়ির দাম বাড়াবে টাটা মোটরস, সস্তায় কেনার সুযোগ কতদিন পাবেন ?

Tata Motors Car Price Hike: টাটা মোটরস জানিয়েছে যে গাড়ির তৈরির ইনপুট কস্ট অনেক বেড়ে যাওয়ার কারণে গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে সংস্থা। কোন কোন গাড়ির দাম বাড়তে চলেছে ?

Car Price Hike:  দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরস এবার তাদের বেশ কিছু গাড়ির দাম বাড়াতে চলেছে। আগামী বছরের শুরু থেকেই এই দাম বাড়তে চলেছে বলে জানিয়েছে সংস্থা। ১ জানুয়ারি ২০২৫ থেকেই কার্যকর হবে বর্ধিত দাম (Tata Motors Price Hike)। তবে যাত্রীবাহী গাড়ি হিসেবে বাস এবং পণ্যবাহী গাড়ি হিসেবে ট্রাকের দামই কেবল ২ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস (Tata Motors)। অন্য কোনো গাড়ির দামে কোনো বদল হচ্ছে না, আগামী বছরেও অন্য সমস্ত গাড়ি একই দামে পাওয়া যাবে। মূলত বাণিজ্যিক গাড়ির দামেই এসেছে বদল। শুধু টাটা মোটরসই নয়, বছর শেষের আগেই আরও কিছু কিছু সংস্থা তাদের গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়েছে।

কেন দাম বাড়াল টাটা মোটরস

টাটা মোটরস জানিয়েছে যে গাড়ির তৈরির ইনপুট কস্ট অনেক বেড়ে যাওয়ার কারণে গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে সংস্থা। আর গ্রাহকদের উপর এই খরচ বৃদ্ধির খানিক অংশ চাপাতে চেষ্টা করছে সংস্থা। আরও জানা গিয়েছে, এই দাম বাড়ানো হয়েছে টাটা মোটরসের সমস্ত ট্রাক, বাস ইত্যাদি বাণিজ্যিক গাড়ির জন্য। তবে বাস এবং ট্রাকের বিভিন্ন মডেলের জন্য একেকরকম দাম বাড়ানো হবে।

মারুতি ও হুন্ডাই আগেই দাম বাড়ানোর ঘোষণা করেছে

যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি এবং হুন্ডাই এর আগেই আগামী বছর থেকে তাদের সংস্থার গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। তাছাড়া বিলাসবহুল গাড়িনির্মাতা সংস্থা মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ, অডিও তাদের বেশ কিছু গাড়ির মডেলের দাম বাড়াতে চলেছে আগামী বছর থেকেই।

প্রভাব পড়বে টাটা মোটরসের শেয়ারে

আজ শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে টাটা মোটরসের শেয়ার কেমন পারফর্ম করে সেটাই দেখার। গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করার ফলে এই শেয়ারের দামে লাফ দেখা যেতে পারে বলেই ধারণা বাজার বিশেষজ্ঞদের। গতকাল শেয়ার বাজারে টাটা মোটরসের শেয়ারে ধস নেমেছিল। আজ যদিও এখনও পর্যন্ত বাজারে টাটা মোটরসের শেয়ার ০.৩৯ শতাংশ বেড়ে ৭৮৯.১৫ টাকায় ট্রেড করছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Allu Arjun Arrested: গ্রেফতার অল্লু অর্জুন, পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর অভিযোগে আটক অভিনেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget