এক্সপ্লোর

Tata Cars: আরও দুটো মডেলের ইভি ভার্সন আনবে টাটা- কোন মডেল, কত দাম ?

Tata Motors: টাটা পাঞ্চের পর বাজারে আসবে টাটা কার্ভ এবং টাটা হ্যারিয়ার ইভি। এমনই জানা গিয়েছে সংস্থার তরফে। ইভির দুনিয়ায় রাজ করবে টাটা মোটরস।

সোমনাথ চট্টোপাধ্যায়: সম্প্রতি বাজারে এসেছে টাটার নতুন ইভি মডেল টাটা পাঞ্চ (Tata Punch)। তবে এখানেই থেমে নেই টাটা। এই বছর ভারতের বাজারে আরও দুটি ইভি মডেল আনতে চলেছে টাটা মোটরস। টাটা কার্ভ (Tata Curvv) এবং টাটা হ্যারিয়ারের (Tata Harrier) ইভি ভার্সন আসতে চলেছে বাজারে। ইভির আর্কিটেকচারের দিক থেকেই টাটা মোটরসের প্রথম ইভি প্রোডাক্ট ধরা যায় টাটা পাঞ্চকে। 'acti.ev' আর্কিটেকচারে বানানো হয়েছে এই গাড়িটি। তবে এর পরে পাঞ্চের মতই দুর্ধর্ষ ফিচার্স নিয়ে হাজির হবে টাটা কার্ভ এবং টাটা হ্যারিয়ার।

টাটার নেক্সন (Tata Nexon) ইভি নয়, বরং টাটা কার্ভ বাজারে এলে পাল্লা দেবে ক্রেটার (Creta) মডেলের সঙ্গে। জানা গিয়েছে প্রথমে ইভি ভার্সনে লঞ্চ হলেও এটি পরে পেট্রোল ইঞ্জিন ভার্সনেও লঞ্চ হবে। আর টাটা কার্ভের পর বাজারে আসবে টাটা হ্যারিয়ার ইভি। ইতিমধ্যেই এর কনসেপ্ট মডেলটি দেখানো প্রদর্শিত হয়েছে। এই নতুন ইভি মডেলে আকর্ষণীয় ফিচার্স বলতে থাকছে দুরন্ত ব্যাটারি প্যাক যা কিনা ৩০০ থেকে ৬০০ কিমি রেঞ্জ দেবে। অল হুইল ড্রাইভ কিংবা সিঙ্গল মোটর, যেভাবেই চালানো হোক কেন এই রেঞ্জ পাওয়া যাবে।

এর মানে এই সমস্ত প্রিমিয়াম ইভিগুলিতে ডুয়াল মোটর কনফিগারেশন থাকে। ডিজাইন দুটি মডেলের ক্ষেত্রেই একইরকম থাকছে। একটা কমন টেমপ্লেট থাকছে এই মডেলের। আলাদা আলাদা গ্রিল, লাইটবার এবং এয়ারো অপটিমাইজড স্টাইলিং প্লাস ফিচার্স সবই পাওয়া যাবে হ্যারিয়ার এবং কার্ভের মডেলে।

অন্যদিকে ইন্টিরিয়রের কথা বলতে গেলে এই টাটা কার্ভ (Tata Curvv) বা হ্যারিয়ার ইভির লুক অনেকটাই টাটা নেক্সন কিংবা টাটা পাঞ্চের মত হবে। স্টিয়ারিং হুইলে ডিজিটাল লোগো, দু-দুটি বড় বড় টাচস্ক্রিন থাকছে এই মডেলে। নতুন এই প্ল্যাটফর্মের অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে দ্রুত চার্জিং।

ফলে এটা স্পষ্ট যে টাটা মোটরস (Tata Motors) ইভির দুনিয়ায় নিজেদের রাজত্ব বজায় রাখতে আরও ইভি বাজারে আনবে। নেক্সন এবং পাঞ্চের পরে টাটার নজর প্রিমিয়াম কম্প্যাক্ট SUV স্পেসের দিকে। আর এই লক্ষ্যেই নতুন টাটা কার্ভ ইভি এবং টাটা হ্যারিয়ার ইভির মডেল বাজারে আনতে চলেছে তারা।

কিছুদিন আগেই বাজারে এসেছে টাটা মোটরসের নতুন ইভি মডেল টাটা পাঞ্চ। মাত্র ১১ লাখ টাকা থেকে শুরু এই গাড়ির দাম যেখানে এই গাড়িতে রয়েছে দুটি ব্যাটারি প্যাক যার মধ্যে একটি ২৫ কিলোওয়াট আওয়ার ভার্সন যার রেঞ্জ ৩১৫ কিমি এবং অন্যটি ৩৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যার রেঞ্জ ৪২১ কিমি। মাত্র ৯.৫ সেকেন্ডের মধ্যে এই গাড়িতে প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে যেখানে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিমি প্রতি ঘণ্টায়।

আরও পড়ুন: Tata Punch EV: ন্যূনতম রেঞ্জ ৩১৫ কিমি, সর্বোচ্চ গতি ১৪০ কিমি- আরও কী আকর্ষণীয় ফিচার্স আছে টাটা পাঞ্চ ইভিতে ?

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget