এক্সপ্লোর

Tesla in India: ভারতে কারখানা বানাবে টেসলা, জমি দেখতে আসবেন এলন মাস্ক ?

Tesla Cars: সূত্রের খবরে জানা গিয়েছে, ভারতে এলন মাস্কের সংস্থা টেসলা যে কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেছে, তাতে খরচ হতে পারে ২-৩ বিলিয়ন ডলার।

Elon Musk: ভারত সরকার সম্প্রতি নতুন ইভি নীতি জারি করে বিদেশি গাড়ি নির্মাতা সংস্থাগুলিকে ভারতের মাটিতে গাড়ি নির্মাণের জন্য আহ্বান জানিয়েছেন। আর এই নীতি জারির পর থেকেই বিশ্বের বাজারে শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা টেসলার (Tesla in India) ভারতে জমি কেনা ও কারখানা নির্মাণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এখন স্থির হয়েই গিয়েছে যে টেসলা ভারতে আসবে। টেসলার পক্ষ থেকে একটি দল এই এপ্রিল মাসের শেষ দিকেই ভারতে আসতে চলেছে। ভারতের ঠিক কোথায় একটা উন্নতমানের কারখানা গড়ে তোলা যায়, সেটাই খতিয়ে দেখবে এই দল। জানা গিয়েছে, মহারাষ্ট্র, গুজরাত ও তামিলনাড়ুর দিকেই নজর আছে টেসলার এই দলের।

কত খরচ হবে কারখানা বানাতে

সূত্রের খবরে জানা গিয়েছে, ভারতে এলন মাস্কের সংস্থা টেসলা যে কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেছে, তাতে খরচ হতে পারে ২-৩ বিলিয়ন ডলার। এই পরিকল্পনা রূপায়নের (Tesla in India) জন্যেই একটি দল টেসলার পক্ষ থেকে ভারতে আসবে এই মাসের শেষ দিকেই। জানা গিয়েছে, বহু রাজ্যে ঘুরবে টেসলার এই দল এবং কারখানা নির্মাণের উপযুক্ত স্থান খুঁজে বের করবে। তবে যে সমস্ত রাজ্যে আগে থেকেই অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে, সেখানেই মূলত কারখানা গড়তে চাইছে টেসলা।

গাড়ির বিক্রি কমেছে টেসলার

গত মার্চ ত্রৈমাসিকে টেসলার (Tesla in India) গাড়ির বিক্রি কমেছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে সারা বিশ্বে টেসলার মাত্র ৩,৮৬,৮১০টি গাড়ি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। গত বছর একই ত্রৈমাসিকে যেখানে টেসলা বিক্রি করেছিল ৪,২৩,০০০ টি গাড়ি, তাঁর থেকে এই বছর বিক্রি কমেছে ৯ শতাংশ। বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণেই মূলত এই বিক্রি হ্রাস পেয়েছে বলেই দাবি করছে টেসলা। তবে সংস্থার নতুন গ্রাহকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।

নতুন ইভি নীতিতে কী বলেছে ভারত সরকার

সম্প্রতি ইভি নীতিতে কেন্দ্র সরকার জানিয়েছে যে যদি কোনও বিদেশি সংস্থা ভারতে গাড়ি নির্মাণ করতে চায় এবং ৫০০ মিলিয়ন বিনিয়োগ করতে চায় গাড়ি (Tesla in India) নির্মাণ করার জন্য, তবে কিছু ছাড় মিলবে সরকারের পক্ষ থেকে। তবে সেই সংস্থাকে তিন বছরের মধ্যে গাড়ির কারখানা স্থাপন করতে হবে ভারতে। গত বছরই টেসলা জানিয়েছিল যে তাঁরা একটি বৈদ্যুতিন গাড়ি নির্মাণ করতে চায় ভারতে যার দাম হবে ২৪ হাজার ডলার।  

আরও পড়ুন: Toyota Urban Cruiser: বাজারে এল টয়োটার আর্বান ক্রুজার, লুকেই বাজিমাত- দাম কত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget