এক্সপ্লোর

Toyota Urban Cruiser: বাজারে এল টয়োটার আর্বান ক্রুজার, লুকেই বাজিমাত- দাম কত ?

Toyota Urban Cruiser Launch: মূলত রি-ব্যাজ ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে এই গাড়িটি তৈরি করা হয়েছে। মারুতি ফ্রঙ্কস ডিজাইনেরই কিছু অদল বদল করে তৈরি হয়েছে টয়োটা আর্বান ক্রুজার টেইজার।

Toyota Cars:  মারুতি সুজুকির ফ্রঙ্কস মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে টয়োটার এই নতুন মডেল আর্বান ক্রুজার টেইজার। ভারতের বাজারে আজই লঞ্চ হয়েছে এই মডেলটি (Toyota Urban Cruiser Taisor)। আগেই জানা গিয়েছিল আজ প্রকাশ্যে আসবে এই গাড়ির মডেল। মূলত রি-ব্যাজ ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে এই গাড়িটি তৈরি করা হয়েছে। মারুতি ফ্রঙ্কস ডিজাইনেরই কিছু অদল বদল করে তৈরি হয়েছে টয়োটা আর্বান ক্রুজার টেইজার। তবে কিছু পার্থক্য রয়ে গিয়েছে।

কোথায় আলাদা আর্বান ক্রুজার টেইজার

আর্বান ক্রুজার টেইজারে রয়েছে একটা টুইকড বাম্পার আর একটা নতুন বড়সড় গ্রিল যা কিনা মারুতি ফ্রঙ্কসে ছিল না। এমনকী এর ডিআরএল লাইটিং সিগনেচারও সম্পূর্ণ আলাদা। টয়োটার এই ডিআরএল সম্পূর্ণ এক্সক্লুসিভ ধরা যায়। বাজারে আর কোনও মডেলে এই সিগনেচার নেই।

কী বদল এসেছে

গাড়ির যে মূল আকার আয়তন তা একই রয়েছে, কিন্তু বদলে গিয়েছে ইন্টিরিয়র। বদল এসেছে বাইরের লুকে এবং ফিচার্সেও। টয়োটা মারুতি ফ্রঙ্কসের থেকে তাঁর মডেলকে আলাদা করতে নিয়ে এসেছে নতুন অ্যালয় হুইল এবং তাঁর সঙ্গে নতুন রঙের ভ্যারিয়ান্ট।

ফিচার্স কী কী

রিয়ার স্টাইলিং কমবেশি এক থাকলেও বলা চলে এতে (Toyota Urban Cruiser Taisor) একটি কুপ স্টাইলের রিয়ার লুক আছে এবং আছে একটা টেপার্ড রুফলাইন। গাড়ির ভিতরে উঁকি দিলে দেখা যাবে এতে আছে একটা নতুন আপহোলস্ট্রি এবং এটাই একে সকলের থেকে আলাদা করেছে। রয়েছে একটা ৯ ইঞ্চির টাচস্ক্রিন। সব এক থাকলেও এই টাচস্ক্রিনের জন্য মডেলের লুকটাই বদলে গিয়েছে।

অন্যান্য ফিচার্স

অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে হেডস আপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, ক্লাইমেট কনট্রোল, কানেক্টেড কার টেকনোলজি ও আরও কত কি। ফ্রঙ্কসের মত এই আর্বান ক্রুজার টেইজারেও স্পেস রয়েছে যথেষ্ট। রুফলাইনের সঙ্গে হেডরুম একটু আপোশ করলেও লেগরুম বেশ ভাল।

পাওয়ারট্রেন

পাওয়ারট্রেনের (Toyota Urban Cruiser Taisor) কথা বলতে হলে, আর্বান ক্রুজার টেইজার এর পাওয়ারট্রেন সম্পর্কে জানিয়েছে যে এটি আছে ফ্রঙ্কসের মতই। ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে আসছে এবং সঙ্গে থাকছে এএমটি অটোমেটিক। অন্য ইঞ্জিনটি একেবারে টয়োটা আর্বান ক্রুজার টেইজারের নিজস্ব এবং অভিনব। এতেই প্রথম একটি বুস্টার জেট টার্বো পেট্রোল ইঞ্জিন এল। ৬ স্পিড অটোমেটিক, প্যাডল শিফটার এবং ৫ স্পিড ম্যানুয়াল নিয়ে আসছে এই গাড়িটি।

দাম কত থাকছে

হাইরাইডারের দিক থেকে দেখলে এই আর্বান ক্রুজার টেইজার খুবই সাশ্রয়ী একটি গাড়ি হতে চলেছে। ৭.৭ লাখ টাকা থেকে শুরু হচ্ছে র দাম এবং সর্বোচ্চ দাম ধার্য হয়েছে ১০.৫ লাখ টাকা (টার্বো পেট্রোলের জন্য)।

আরও পড়ুন; Ola Scooter: চালক ছাড়াই চলবে স্কুটার, নিজে থেকেই হবে চার্জিং ! নতুন মডেলে কী চমক দেবে ওলা ?

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget