এক্সপ্লোর

Top Bikes: সর্বোচ্চ মাইলেজ ৪০ কিমি, মাত্র ১.৫ লাখের মধ্যেই পাবেন এই ৫ সেরা বাইক

Bikes under 1.5 Lakh: দেড় লাখের মধ্যে ২০০ সিসির বাইকের কথা বলতে গেলে মূলত তিনটি সংস্থার গাড়ির কথা নজরে আসে। তার মধ্যে হোন্ডা, হিরো এবং বাজাজ উল্লেখ্য। কোনটার কত দাম, কী ফিচার্স ?

Bike News: যারা একটু সস্তায় বাইক কিনতে চান, তাঁদের জন্য ১২৫ সিসির বাইক বেশ ভাল, উপযোগী। কিন্তু এখন গাড়ি নির্মাতা সংস্থাগুলি বিভিন্ন আকারের বাইক বাজারে আনছে। এর মধ্যে ১২৫ সিসির থেকে সামান্য একটু বড় আকারের বাইক এসেছে বাজারে ২০০ সিসির। বাইকপ্রেমীদের মধ্যে বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছে এই ২০০ সিসির বাইকগুলি। মোটামুটিভাবে এই বাইকগুলির দাম ১.৫ লাখ টাকার মধ্যেই। কোন কোন বাইক আসবে এই তালিকায় দেখে নিন এক ঝলকে।

দেড় লাখের মধ্যে ২০০ সিসির বাইকের কথা বলতে গেলে মূলত তিনটি সংস্থার গাড়ির কথা নজরে আসে। তার মধ্যে হোন্ডা, হিরো এবং বাজাজ উল্লেখ্য। হোন্ডার দুটি মডেলের কথা বলতে হয় এই তালিকায় Honda CB200X এবং Honda Hornet 2.0। আর হিরো মোটোকর্পের Hero Xtreme 200S মডেলটিও এক্ষেত্রে উল্লেখ্য। এছাড়া আছে বাজাজ পালসারের একটি মডেল এবং টিভিএস অ্যাপাচির মডেল।

Honda Hornet 2.0

হোন্ডার একটি ২০০ সিসির বাইক হোন্ডা হর্নেট ২০০ যেখানে ৪ স্ট্রোকের সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। ১.৩৩ লাখ টাকা দামের মধ্যে এই বাইকে সর্বোচ্চ ১৩০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠবে। গাড়িতে ১ লিটার তেলে ৪০-৪৫ কিমি রাস্তা যাওয়া যেতে পারে। লিকুইড ক্রিস্টাল মিটার, মনোশক রিয়ার সাসপেনশন, ফিয়ার্স ইঞ্জিন, অ্যাসিস্ট সুপার ক্লাচ রয়েছে এই বাইকে। ৩-৭ বছরের ওয়্যার‍্যান্টি পাবেন এই বাইকে।

Honda CB200X

১২ লিটারের ফুয়েল ক্যাপাসিটির এই বাইকে মাইলেজ ৪০-৪৫ কিমি। অর্থাৎ ১ লিটার তেলে এই বাইকেও যাওয়া যাবে ৪০-৪৫ কিমি। ১৩০ কিমি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ বেগ উঠবে এই বাইকে। ABS  ও ডুয়াল চ্যানেল সংযুক্ত এই বাইকের এক্স শো-রুম দাম ১.৪৬ লাখ টাকা। অ্যালয় হুইল, অ্যাসিস্ট স্লিপার ক্লাচ থাকছে এই  বাইকে।

Hero Xtreme 200S

১.২৮ লাখ টাকার মধ্যেই পাওয়া যাবে এই ২০০ সিসির বাইক। বাইকের সর্বোচ্চ গতি ১১৫ কিমি প্রতি ঘণ্টায়। হিরোর এই বাইকেও দুর্দান্ত মাইলেজ পাওয়া যাবে।

Bajaj Pulsar NS200

বাজাজ পালসারের এই নতুন মডেলটি সাড়া ফেলেছে বাইকপ্রেমীদের মধ্যে। ২০২৪ সালের বাজাজ পালসার NS 200 মডেলের দাম দেড় লাখের সামান্য বেশি। ১.৫৭ লাখ টাকাতেই মিলবে এই বাইক। ৬ স্পিড গ্রিয়ারবক্স, এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটির মত দারুণ সব ফিচার্স আছে এই বাইকে।

TVS Apache RTR 200

সবশেষে বলতে হয় টিভিএসের এই মডেলটির কথা। অ্যাপাচি বাইক অনেকেরই পছন্দ আর এই মডেলটি যে কেউ মাত্র ১.৪১ লাখ টাকার বিনিময়েই কিনতে পারেন। মাইলেজ একটু কম, ১ লিটার তেলে যাওয়া যাবে ৩৬ কিমি। তবে এই বাইকে ১২৭ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত স্পিড উঠতে পারে। ২০০ সিসির মধ্যে সেরা ৫ বাইকের তালিকায় তাই অনায়াসেই জায়গা করে নিতে পারে টিভিএসের এই মডেলটি।  

আরও পড়ুন: Bajaj Pulsar 125: লাখ টাকার মধ্যেই এবার পালসার কিনতে পারবেন আপনিও, নয়া মডেল এল বাজাজের

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget