এক্সপ্লোর

Bajaj Pulsar 125: লাখ টাকার মধ্যেই এবার পালসার কিনতে পারবেন আপনিও, নয়া মডেল এল বাজাজের

Bajaj Pulsar Bike: বাজাজ পালসারের এই মডেলটি আসলে একটি নতুন রিভ্যাম্পড সংস্করণ। আয়তনে এটি পালসারের সবথেকে ছোট বাইক, কম সিসির বাইক। দাম কত ? কী নতুন ফিচার্স থাকছে এই বাইকে ?

Bike News: কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছিল বাজাজ পালসারের নতুন দুটি মডেল NS 160 ও NS 200। তবে সেই দুটি মডেলের দাম লাখ টাকার বেশিই ছিল। অনেকের সাধ্যের মধ্যে থাকে না এই দাম। আর তাছাড়া যারা একটু হালকা বাইক কিনতে পছন্দ করেন, তাঁদের জন্য ১২৫ সিসির গাড়িই সবথেকে ভাল। সেই কথা মাথায় রেখেই বাজারে এবার পালসারের আরও একটি মডেল নিয়ে এল বাজাজ। এসে গেল বাজাজ পালসার এনএস ১২৫ ২০২৪। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এবার এই পালসার বাইক। কী ফিচার্স, দামই বা কত পড়বে কিনতে গেলে ?

কোথায় আলাদা এই মডেল

বাজাজ পালসারের এই মডেলটি আসলে একটি নতুন রিভ্যাম্পড সংস্করণ। আয়তনে এটি পালসারের সবথেকে ছোট বাইক, কম সিসির বাইক। তবে বাইকের ডিজাইন, হেডলাইটের স্টাইল ও ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনে চমক দেবে অন্যান্য বাইকের মডেলে। NS 160-এর মতই এই বাইকের মডেলেও থান্ডার শেপের একটি লো-বিম সেট আপ লক্ষ করা যাবে।

কী ফিচার্স

ইঞ্জিনের কথা বলতে গেলে বাজাজ পালসার ১২৫ সিসির এই বাইকে সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, ১১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিন। ৫ স্পিড গিয়ার, টেলিস্কোপিক সাসপেনশন, ডিস্ক ও ড্রাম ব্রেকের সঙ্গে বাড়তি পাওনা রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। এছাড়া ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এই গাড়িতে। এমনকী বাজাজ পালসার এনএস ১২৫ ২০২৪ মডেলে একটি ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে বলে দেখা যাচ্ছে। হেডলাইটের ডিজাইনেও অনন্যতা এসেছে। অন্যান্য পালসারের মডেলের থেকে একেবারে আলাদা এই পালসার ১২৫-এর হেডলাইট।

জানা গিয়েছে যারা এই বাইক চালাবেন তাঁদের ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে ফোনের নোটিফিকেশন, এসএমএস, ব্যাটারির স্তর ইত্যাদি সম্পর্কেও জানা যাবে।

দাম কত

দিল্লিতে এই গাড়ির দাম ১ লাখের মধ্যেই পাওয়া যাবে। তবে কলকাতায় কিনতে গেলে এই বাইকের এক্স-শোরুম দাম পড়বে ১,০৩,০৬৬ টাকা। গাড়ির বাজারে Hero Xtreme 125R এবং TVS Raider-এর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে এই বাজাজ পালসার NS 125 2024।

এই বছর বাজাজ পালসারের আরও কিছু মডেল এসেছে বাজারে। এর মধ্যে Bajaj Pulsar NS 150, NS 160 এবং NS 200 রয়েছে। এগুলির মধ্যে ফিচার্স ও স্পেসিফিকেশনের দিক থেকে খুব বেশি বদল নেই, তবে ব্লুটুথ কানেক্টিভিটি ও অন্যান্য LED লাইটিংয়ের ক্ষেত্রে কিছু ফিচার্স বাড়তি পাওয়া যাবে NS 125-এ।

আরও পড়ুন: Mahindra Thar EV: শীঘ্রই ভারতের বাজারে ইলেকট্রিক থার ? ৪০০ কিলোমিটারের বেশি রেঞ্জ!

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget