এক্সপ্লোর

CNG Scooter: মাত্র ১ টাকাতেই যাওয়া যাবে ১ কিমি রাস্তা ! বিশ্বের প্রথম সিএনজি স্কুটার কবে আসবে ভারতে ?

TVS Jupiter CNG Scooter: জুপিটার সিএনজি স্কুটারে একটি ওবিডি২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন রয়েছে, এতে একটি ১২৫ সিসির জৈব-জ্বালানি ইঞ্জিন রয়েছে যা ৬০০ আরপিএমে ৫.৩ কিলোওয়াট শক্তি এনে দেয়।

TVS Jupiter Scooter: আপনি যদি আগামী দিনে একটি দুর্দান্ত স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য। এই বছর জানুয়ারি মাসেই দিল্লিতে অনুষ্ঠিত অটো এক্সপো ২০২৫-এ তাদের অনেক নতুন টু-হুইলার মডেলের (TVS Jupiter Scooter) প্রদর্শনী করেছিল। আর এর মধ্যেই ছিল টিভিএসের জুপিটার সিএনজি মডেলটিও। রিপোর্ট বলছে আগামী কয়েক মাসের মধ্যেই এই সিএনজি স্কুটার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এটিই হবে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার। এর আগে টিভিএস (CNG Scooter) বিশ্বের প্রথম সিএনজি বাইকও লঞ্চ করেছে ফ্রিডম ১২৫ নামে। এবার বাজারে আসবে স্কুটার।

১ কেজি সিএনজিতে কত রাস্তা যাওয়া যাবে এই স্কুটারে

টিভিএস জুপিটার সিএনজিকে বিশ্বের প্রথম সিএনজি স্কুটার বলা হচ্ছে। সংস্থার দাবি এই স্কুটারে ১ কিলোমিটার যেতে খরচ হবে ১ টাকারও কম। এর আন্ডার-সিট স্টোরেজে একটি ১.৪ কেজি ওজনের সিএনজি ট্যাঙ্ক বসানো আছে। সংস্থার দাবি অনুসারে এই স্কুটারে ১ কেজি সিএনজিতে যাওয়া যাবে ৮৪ কিমি রাস্তা। আর টিভিএস জুপিটারের ফুল ট্যাঙ্ক সিএনজিতে যাওয়া যাবে ২২৬ কিমি পর্যন্ত।

টিভিএস জুপিটার সিএনজির পাওয়ারট্রেন

জুপিটার সিএনজি স্কুটারে একটি ওবিডি২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন রয়েছে, এতে একটি ১২৫ সিসির জৈব-জ্বালানি ইঞ্জিন রয়েছে যা ৬০০ আরপিএমে ৫.৩ কিলোওয়াট শক্তি এনে দেয়। আর ৫৫০০ আরপিএমে ৯.৪ এনএম টর্ক উৎপন্ন করে।

কী কী ফিচার্স রয়েছে এই স্কুটারে

টিভিএস জুপিটার সিএনজিতে অনেক নতুন ও স্মার্ট ফিচার্স দেওয়া হয়েছে। এতে রয়েছে এলইডি হেডলাইট, ইউএসবি চার্জার, স্ট্যান্ড কাট-অফ এবং ব্লুটুথ সংযোগের মত অন্যান্য ফিচার্সও। এই স্কুটারটি বিশেষভাবে পরিবেশ-বান্ধব ও জ্বালানি সাশ্রয়ের জন্য তৈরি করা হয়েছে।

কত দাম হতে পারে

জুপিটার সিএনজির প্রত্যাশিত দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ভারতের বাজারে টিভিএস জুপিটারের পেট্রোল ভ্যারিয়ান্টের ১২৫ সিসির দাম রয়েছে ৮৮,১৭৪ টাকা থেকে ৯৯,০১৫ টাকার মধ্যে। ধারণা করা হচ্ছে এই নতুন সিএনজি সংস্করণটিও একই রেঞ্জের মধ্যে থাকবে দামের দিক থেকে। অর্থাৎ ৯০ হাজার থেকে ১ লাখের মধ্যেই থাকবে এই সিএনজি স্কুটারের দাম। তবে এতে বুট স্পেস খানিক কম হতে পারে। সিএনজির সঙ্গে সঙ্গে এই স্কুটারে একটি ২ লিটারের পেট্রোল ইঞ্জিনও দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget