এক্সপ্লোর

8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?

Salary News : একবার কমিশন এই সুপারিশ বাস্তবায়িত করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন সবথেকে বেশি সুবিধা। জেনে নিন, অষ্টম বেতন কমিশনে রয়েছে নতুন কী খবর।

Salary News : তিন মাস অন্তর হোক DA বৃদ্ধি নিয়ে আলোচনা, বছরে চার বার হতে পারে মহার্ঘ ভাতা বৃদ্ধি ? সম্প্রতি অষ্টম বেতন কমিশনে এই নিয়ে বড় দাবি তুলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন। একবার কমিশন এই সুপারিশ বাস্তবায়িত করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন সবথেকে বেশি সুবিধা। জেনে নিন, অষ্টম বেতন কমিশনে রয়েছে নতুন কী খবর।

এখন কী কাজ করছে কমিশন ?
বর্তমানে চেন্নাই , পুডুচেরিতে বৈঠক শেষ করার পর নতুন জায়গায় আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে অষ্টম বেতন কমিশনের সদস্যরা। শীঘ্রই চণ্ডীগড়ে এই বিষয়ে একটি বৈঠক হবে। যেখানে কর্মী সংগঠনগুলি তাদের বেতন বৃদ্ধি পরিকাঠামো নিয়ে কমিশনের কাছে প্রস্তাব জমা দেবে। এই আলোচনায় থাকবে পেনশনারস অ্যাসোসিয়েশন ছাড়াও এমপ্লয়িজ ইউনিয়নগুলি। আগামী দিনে অক্টোবরের ৭-৮ তারিখে বেঙ্গালুরুতে বসবে নতুন বৈঠক। যেখানে ফিটমেন্ট ফ্য়াক্টর ছাড়াও DA, HRA প্রসঙ্গে উঠবে। 

বছরে ৪ বার ডিএ বৃদ্ধির আবেদন
বর্তমানে বছরে ২ বার জানুয়ারি ও জুলাইয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে বিচার করা হয়। এই নিয়মে পরিবর্তন চাইছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। যেখানে তিন মাস অন্তর ডিএ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সংগঠন। মূলত, মূল্য় বৃদ্ধির নিরিখে বছরে ৪ বার এই ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে। 

২৫ শতাংশ ডিএ হলেই মূল বেতনের সঙ্গে যুক্ত করা হোক
কর্মী সংগঠনগুলি নতুন প্রস্তাবে বলা হয়েছে, DA-র পরিমাণ ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে মূল বেতনের সঙ্গে তা জুড়ে দেওয়া হোক। এরফলে মূল বেতন বেড়ে যাবে।  বাড়ি ভাড়া ভাতা (HRA) বা পরিবহণ ভাতা (TA) মূল বেতনের ওপর হিসাব করা হয়, তাই মূল বেতন বাড়লে অন্যান্য সব ভাতাও স্বাভাবিকভাবে অনেকটাই বেড়ে যাবে।    

কেন DA-এর সঙ্গে বেসিক পে জুড়ে দিতে বলা হচ্ছে ?  
অল ইন্ডিয়া ন্যাশনাল পেনশন সিস্টেম এমপ্লয়িজ ফেডারেশনের তরফে বলা হয়েছে, সরকারি কর্মীদের ভাল বেতন বৃদ্ধি হতে প্রায় ১০ বছর লেগে যায়। আগামী দিনে মহার্ঘ ভাতা (DA) ২৫ শতাংশ ছাড়িয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে জুড়ে দিলে কম সময়ে যুক্তিসঙ্গত বৃদ্ধি হবে তাদের বেতনে। এই একই দাবি জানিয়েছে, কর্মী সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ ডয়েন্ট কনসুলেটিভ মেশিনারি (NC-JCM)। এই বিষয়ে অষ্টম বেতম কমিশনের কাছে দাবিপত্র জমা দিয়েছে এই সংগঠন। 

লেভেল ৬ কর্মীর বেতন ৭ বছরে কীভাবে দ্বিগুণ হতে পারে ?
অষ্টম বেতন কমিশন কর্মীদের দাবি মেনে নিলে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৫,৪০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর (লেভেল ৬) উদাহরণ ধরে নিতে হবে। এখনে, ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে হিসেব করলে অষ্টম বেতন কমিশনে সংশোধিত মূল বেতন হবে ৭৪,৩৪০ টাকা।

এআইএনপিএসইএফ (AINPSEF)-এর প্রস্তাব অনুযায়ী, বার্ষিক ৭ শতাংশ ইনক্রিমেন্ট ও গড়ে ৪ শতাংশ হারে ডিএ (DA) বৃদ্ধি ধরে এগোলে, ২০৩৩ সালের ১ জানুয়ারি নাগাদ ওই কর্মীর মূল বেতন ১,১৯,৩৭৪ টাকায় পৌঁছাবে। ডিএ-র হার প্রায় ২৮ শতাংশ ধরা হলে, ডিএ-র পরিমাণ দাঁড়াবে ৩৩,৪২৫ টাকায়। মূল বেতন ও ডিএ মিলিয়ে আনুমানিক মোট বেতন হবে প্রায় ১,৫২,৭৯৮ টাকা। যা প্রায় দ্বিগুণের সমান।

আরও পড়ুন : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
Advertisement

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget