এক্সপ্লোর

Aadhaar Virtual ID: আধার নম্বর আড়ালে রাখে VID! কী এটা? কীভাবে পাবেন?

UIDAI: ইদানিং আধার তথ্য চুরি করে বারবার জালিয়াতির ঘটনা সামনে আসছে। ফলে আধারের তথ্য় সুরক্ষিত রাখতে নানা পদক্ষেপের কথা বলা হচ্ছে।

কলকাতা: ওটিপি (OTP) আসেনি, কোনও লিঙ্কে ক্লিক করা হয়নি। তবুও হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে লোপাট হয়ে গেল টাকা। ইদানিং, আধার জালিয়াতি করে, বায়োমেট্রিক তথ্য চুরি করে AEPS-এর মাধ্য়মে টাকা লোপাটের ঘটনা সামনে এসেছে বারবার। তাই আধার তথ্য সুরক্ষিত রাখার জন্য় নানা পন্থা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে রয়েছে My Aadhaar অ্যাপে গিয়ে বায়োমেট্রিক তথ্য লক করা। আধার কার্ডের বদলে মাস্কড আধার (Masked Aadhaar) ব্যবহার করা। এছাড়া আধার নম্বর লুকানোর জন্য় রয়েছে VID বা Virtula ID-এর ব্যবস্থাও। 

কী এই Virtula ID?
আধার নম্বর আড়ালের জন্য একটি অস্থায়ী নম্বর বা অস্থায়ী আইডি এটি। UIDAI-এর তরফে আধার কার্ড রয়েছে এমন যে কোনও ব্যক্তি Aadhaar Virtual ID তৈরি করতে পারেন।  আধার নম্বরের বদলে এই নম্বরটি ব্যবহার করা যায়। e-KYC পূরণের সময়েও এটি ব্যবহার করা যায়। এই Virtual ID থেকে আধার নম্বর বের করা সম্ভব নয়। 

ভার্চুয়াল আইডি ১৬ সংখ্যার হয়। যা UIDAI ওয়েবসাইট থেকেই তৈরি করা যায়। এই ভার্চুয়াল আইডি-এর কোনও সময়সীমা নেই। নতুন ভার্চুয়াল আইডি তৈরি করলে তবেই পুরনোটি বাতিল হয়। UIDAI-এর তথ্য় অনুযায়ী নির্দিষ্ট সময় পরে নতুন ভার্চুয়াল আইডি তৈরি করা যায়। 

ই-আধারেও কাজে লাগে:
UIDAI-পোর্টালে আধার নম্বর ব্যবহার না করে শুধুমাত্র এই ভার্চুয়াল আইডি ব্যবহার করেই e-Adhaar এবং Aadhaar PVC কার্ড ডাউনলোড করা যায়।

 

কীভাবে পাবেন Aadhaar Virtual ID?
যেতে হবে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in/)

এখানে পাবেন Aadhaar Services, সেখানেই 'Virtual ID (VID) Generator' বেছে নিন

ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকেই VID generator ক্লিক করা যায়

তারপর সেখানে Generate VID ক্লিক করতে হবে

এবার আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড দিলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে

সেই OTP দিলেই মিলবে ভার্চুয়াল আইডি। মেসেজ আসবে ফোনেও।

এই ভার্চুয়াল আইডি কোনও সংস্থা তাদের কাছে রাখতে পারে না। ব্য়বহারকারী ইচ্ছে করেলই এই VID বদলে ফেলতে পারেন। নির্দিষ্ট নিয়ম মেনে বারবার এই ভার্চুয়াল আইডি বদলে ফেলা যায়।

আরও পড়ুন: চোপড়া আধার প্রতারণায় ভিনরাজ্যের যোগ! গ্রেফতার ২

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget