এক্সপ্লোর

Aadhar Card Center: আধার থেকে ৪০,০০০ টাকা মাসে আয়, জানুন কীভাবে ?

Aadhar Center License: পাশ করলে তবেই অনুমতি। আপনি কি জানেন, এই আধার কার্ড সেন্টারই হতে পারে আপনার বড় আয়ের উৎস ?

Aadhar Card Center: আধার কার্ড (AADHAAR Card)আর কেবল পরিচয়পত্র নয়। আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি সবেতেই লাগবে এই গুরুত্বপূর্ণ নথি। তাই কোনও না কোনও সময় আমাদের যেতে হয়েছে আধার কার্ড সেন্টারে (Aadhar Card Center)। আপনি কি জানেন, এই আধার কার্ড সেন্টারই হতে পারে আপনার বড় আয়ের উৎস ?

Aadhar Center License: পাশ করলে তবেই অনুমতি
যেকেউ চাইলেই আধার কার্ড সেন্টার খোলার অনুমতি পাবেন না।আধার কার্ড কেন্দ্রের ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স(Aadhar Center License) নিতে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। 
একটি আধার কার্ড কেন্দ্র (Aadhar Card Center) খুলতে সরকারের কাছ থেকে নিতে হবে অনুমতিপত্র।কেউ আধার কেন্দ্র খুলতে চাইলে তাঁকে UIDAI-এর পরীক্ষায় পাশ করতে হবে।

পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি UIDAI সার্টিফিকেট পাবেন। শংসাপত্র পাওয়ার পরই কেউ আধার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের জন্য কমন সার্ভিস সেন্টার Common Service Center (CSC)-র জন্য আবেদন করতে পারবেন।

Aadhar Center License: কীভাবে পাবেন লাইসেন্স ?  আপনি যদি লাইসেন্স নিতে চান তবে প্রথমে NSEIT পোর্টালে যান ও আপনার লগইন আইডি তৈরি করুন। লগইন করার পর আপনাকে এখানে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তবেই আপনি আবেদন করতে পারবেন।

Aadhar Card Center: আবেদন প্রক্রিয়া  প্রথমে https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action ওয়েবসাইটে যান।

Create New User-এ ক্লিক করুন। এখানে আপনাকে আপনার কোড শেয়ার করতে বলা হবে।

শেয়ার কোডের জন্য https://resident.uidai.gov.in/offline-kyc-এ যান ও অফলাইন ই-আধার ডাউনলোড করুন।

এর সাথে আপনার কাছে XML ফাইল ও শেয়ার কোড পাওয়া যাবে।

এখন আবেদনের উইন্ডোতে ফিরে আসুন ও ফর্ম ঠিকভাবে পূরণ করুন।

এবার আপনার ফোন ও ই-মেইল আইডিতে USER ID ও Password আসবে।

ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আধার টেস্টিং ও সার্টিফিকেশনের পোর্টালে লগইন করুন।

এখানে আপনি আবার একটি ফর্ম পাবেন। এটি পূরণ করুন।

ওয়েবসাইটে আপনার ছবি এবং ডিজিটাল স্বাক্ষর আপলোড করুন।

ফর্ম সাবমিট করতে Proceed-এ ক্লিক করুন।এখন আপনাকে পেমেন্ট করতে হবে। এর জন্য ওয়েবসাইটের মেনুতে গিয়ে Payment এ ক্লিক করুন।

Aadhar Center License: লাইসেন্স পেতে পরবর্তী ধাপ
এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে আপনাকে আপনার পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে। 
এর জন্য আপনাকে এখানে উল্লিখিত প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 
ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হওয়ার পরে আবেদনকারীকে ১ দিন থেকে ১২দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

পরবর্তী পর্যায়ে আপনাকে আবার ওয়েবসাইটে লগইন করতে হবে ও বুক সেন্টারে ক্লিক করতে হবে।

এবার যেকোনও নিকটতম কেন্দ্র নির্বাচন করুন যেখানে আপনি পরীক্ষা দিতে চান।

পরীক্ষার তারিখ ও সময় বেছে নিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি পাশ করেন তবে আধার কার্ড কেন্দ্রের জন্য একটি ফ্র্যাঞ্চাইজি পাবেন।
এর জন্য আপনাকে কোনও ফি দিতে হবে না। 
একটি আধার কার্ড কেন্দ্র খুলতে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম যেমন প্রিন্টার, কম্পিউটার, ওয়েবক্যাম, আইরিস স্ক্যানার ইত্যাদির প্রয়োজন হবে।

Aadhar Center License: আধার কেন্দ্রের দরকারি জিনিস, খরচ পড়বে কত ? 

এই কেন্দ্র খুলতে আপনার একটি ঘরের পাশাপাশি হাই স্পিড ইন্টারনেট পরিষেবা লাগবে। প্রিন্টারের পাশাপাশি আধার কার্ড কেন্দ্রে কমপক্ষে ২টি কম্পিউটার বা ল্যাপটপ থাকা প্রয়োজন। আধার কার্ডের ফটোতে ক্লিক করার জন্য একটি ওয়েবক্যামও প্রয়োজন। চোখের রেটিনা স্ক্যান করতে আইরিস স্ক্যানার মেশিন কিনতে হবে আপনাকে। মানুষের বসার জন্য জায়গা ও চেয়ার প্রয়োজন হবে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড মেশিন কেনেন বা সংস্কার করা জিনিসপত্র নেন, তাহলে আপনার মোট খরচ হবে প্রায় ১ লাখ টাকা। 

Aadhar Card Center: সেন্টার খুললে কত টাকা আয় ?
আধার কার্ড সেন্টার খুলে আপনি মাসে অন্তত ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা আয় করতে পারেন৷ আপনার কেন্দ্র যত বেশি চলবে, আপনার আয় তত বেশি হবে। আধার কার্ড কেন্দ্রের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য উপার্জনের একটি ভাল সুযোগ রয়েছে। আপনি এই কেন্দ্রের মাধ্যমে নিজের ব্যবসা চালানোর পাশাপাশি অন্যদেরও চাকরি দিতে পারবেন।

আরও পড়ুন : EPFO Pension: ৯০০০ টাকা আসবে অ্যাকাউন্টে ! শীঘ্রই পেনশন নিয়ে বড় ঘোষণা সরকারের

আরও পড়ুন : Government Scheme: মহিলাদের ৬০০০ টাকা দেবে সরকার, আবেদনের যোগ্য কারা ?

 

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget