এক্সপ্লোর

Ration Card: কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যায়? জেনে নিন বিস্তারিত

Ration Card Details: প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের পরিমাণেরও বিস্তর ফারাক রয়েছে। তবে সেটা দেখার আগে একবার দেখে নেওয়া যেতে পারে রাজ্যে কত রকমের রেশন কার্ড রয়েছে

কলকাতা: রাজ্যে রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা পাওয়া যায়। প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের পরিমাণেরও বিস্তর ফারাক রয়েছে। তবে সেটা দেখার আগে একবার দেখে নেওয়া যেতে পারে রাজ্যে কত রকমের রেশন কার্ড রয়েছে।

সাধারণত আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে রেশন কার্ড আলাদা আলাদা দেওয়া হয়ে থাকে। এক একটি রেশন কার্ডে এক একরকম পরিমাণে রেশনসামগ্রী মেলে। এবার সবসময় একইরকম পরিমাণে খাদ্যশস্য পাওয়া যায় না। সম্প্রতি পশ্চিমবঙ্গের খাদ্য দফতর (Department of Food and Supplies, Government of WB) একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি ট্যুইটও করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য মিলবে।

অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY):
এই রেশন কার্ড থাকলে উপভোক্তা বিনামূল্যে পরিবারপিছু ২১ কেজি চাল পাবেন। তার সঙ্গেই পরিবারপিছু বিনামূল্যে ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা বা গম পাবেন উপভোক্তা। মিলবে চিনিও। পরিবারপিছু ১ কেজি করে চিনি মিলবে। কিন্তু চিনির জন্য কেজিপ্রতি ১৩ টাকা ৫০ পয়সা দাম লাগবে।

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH):
এই শ্রেণির রেশন কার্ড থাকলে, উপভোক্তারা মাথাপিছু খাদ্যশস্য পাবেন। উপভোক্তা মাথাপিছু ৩ কেজি চাল বিনামূল্যে পাবেন। পাশাপাশি এই কার্ডের জন্য উপভোক্তা মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে পাবেন। যদি আটার বদলে গম দেওয়া হয় তাহলে মাথাপিছু ২ কেজি করে গম পাবেন।

অগ্রাধিকার প্রাপ্ত  রেশনকার্ড (PHH):
এই কার্ডে যে পরিমাণ রেশন মিলবে তা একেবারে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH)-উপভোক্তাদের মতোই। 

আরও পড়ুন, বিনামূল্যে আধার আপডেটের শেষদিনে বদল! নতুন তারিখ কবে?

RKSY1 রেশনকার্ড:
এই কার্ডের উপভোক্তাদের ক্ষেত্রে রেশনের পরিমাণ বাকিগুলির তুলনায় অনেকটাই কম। উপভোক্তারা মাথাপিছু বিনামূল্যে ৫ কেজি করে চাল পাবেন। এই কার্ডে গমের সংস্থান নেই।

RKSY2 রেশনকার্ড:
এই কার্ডের উপভোক্তাদের ক্ষেত্রে রেশনের পরিমাণ RKSY1-কার্ডের থেকেও কম। উপভোক্তারা মাথাপিছু বিনামূল্যে ২ কেজি করে চাল পাবেন। এই কার্ডেও গমের সংস্থান নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget