এক্সপ্লোর

Gold Import: বিদেশ থেকে কত সোনা আনলে সমস্যায় পড়বেন ? কাস্টমসের নিয়মে কী বলে

Gold Import Customs Duty: প্রতি বছর ভারত থেকে বহু মানুষ দুবাই চলে যান, সেখানে ভারতের থেকে খানিক সস্তায় সোনা কিনতে পাওয়া যায়। কেউ নিশ্চয় ভেবেছেন দুবাই থেকে সোনা আনবেন। জানেন কাস্টমসের কী নিয়ম ?

Gold Import Rules: ভারতীয়দের মধ্যে প্রবলভাবে সোনা কেনার প্রতি ঝোঁক রয়েছে। কোনও উৎসব-অনুষ্ঠানে, বিয়ের মরসুমে দেশজুড়েই সোনা কেনার চাহিদা বেড়ে যায়। এমনকী মানুষ বিনিয়োগ হিসেবেও সোনা কিনে রাখতে পছন্দ করেন। ভারতে এত সোনার চাহিদা যে বিশ্বের মধ্যে সবথেকে বেশি সোনার ক্রেতা চিনের পরে রয়েছে ভারতেই। সাধারণত সোনার চাহিদা বাড়লে দামও বাড়তে থাকে। প্রতি বছর ভারত থেকে বহু মানুষ দুবাই চলে যান, সেখানে ভারতের থেকে খানিক সস্তায় সোনা কিনতে পাওয়া যায়। আর যদি ভেবে থাকেন সেখান থেকে সস্তায় সোনা কিনে আনবেন, তাহলে জেনে নিন বিদেশ থেকে সোনা নিয়ে আসা আদৌ বৈধ কিনা। বৈধ হলেও কোনও কর দিতে হয় কি ? বিদেশ থেকে সোনা আনলে কি আয়কর হানা দিতে পারে ?

বৈধ না অবৈধ

বাইরের দেশ থেকে আপনি চাইলে সোনা নিয়ে ভারতে আসতেই পারেন, কিন্তু তারও কিছু নিয়ম-বিধি আছে। কতটা সোনা আনছেন তার উপর নির্ভর করে আপনাকে কর দিতেও হতে পারে। এমনকী আপনি কতটা সময় সেই দেশে ছিলেন তার উপরেও নির্ভর করে এই করের পরিমাণ।

কাস্টম ডিউটি

কোনও ব্যক্তি বিদেশ থেকে ভারতে সোনা আনলে সরকারের তরফে তাঁকে ঐ সোনার উপর একটি কর দিতে হয় একেই কাস্টম ডিউটি বলে। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এই রেট নির্ধারণ করে।

  • কোনও ব্যক্তি ১ বছরের বেশি সময় বিদেশে কাটালে তার ক্ষেত্রে ১ কেজি পর্যন্ত সোনার উপর ১৩.৭ শতাংশ কাস্টম ডিউটি দিতে হয়।
  • কেউ যদি ৬ মাস থেকে ১ বছরের মধ্যে বিদেশ থাকেন, তার ক্ষেত্রেও একই পরিমাণ কর দিতে হয়।

কত পরিমাণ সোনা আনলে কর দিতে হয় না

  • একটি নির্দিষ্ট পরিমাণ সোনার আনলে তার উপর কোনও রকম কাস্টম ডিউটি ধার্য হয় না। এক্ষেত্রে সোনার পরিমাণ নির্ভর করে পুরুষ নাকি মহিলা তার উপর। পুরুষদের ক্ষেত্রে ২০ গ্রাম পর্যন্ত সোনার উপর কর ছাড় রয়েছে, যে সোনার মূল্য সর্বোচ্চ হবে ৫০ হাজার টাকা। এক্ষেত্রে মনে রাখতে হবে পুরুষ যাত্রী কেবলমাত্র সোনার গহনা বা সোনার বার বহন করতে পারবেন। এখন ২০ গ্রামের বেশি সোনা হলে, অতিরিক্ত সোনার পরিমাণের উপরেই কেবল কর দিতে হয়।
  • অন্যদিকে মহিলা যাত্রীর ক্ষেত্রে এই সোনার পরিমাণ বেড়ে হয় ৪০ গ্রাম যার সর্বোচ্চ মূল্য হতে হবে ১ লক্ষ টাকা। অর্থাৎ একজন মহিলা যাত্রী চাইলে নিজের সঙ্গে বাইরে থেকে ৪০ গ্রাম পর্যন্ত সোনা নিয়ে আসতে পারেন ভারতে, তাঁকে কোনও কাস্টম ডিউটি দিতে হবে না।
  • শিশুদের ক্ষেত্রে ৪০ গ্রাম পর্যন্ত সোনায় কোনও কর দিতে হয় না। তবে সোনা যে উপহার স্বরূপ পেয়েছে বা সোনা কেনার রশিদ থাকতে হবে সঙ্গে। আর শিশুর সঙ্গে যাত্রীর পরিচয়ের প্রমাণপত্র অবশ্যই থাকা দরকার।

আরও পড়ুন: Gold at Home: বাড়িতে কত সোনা রাখতে পারেন ? জানুন আয়কর দফতরের নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget