এক্সপ্লোর

Online Hotel Booking Fraud: সময়ের অভাবে বেড়াতে যাওয়ার আগে অনলাইনে হোটেল বুকিং? ফাঁদ পেতেই রয়েছে প্রতারকরা, সতর্ক থাকবেন কীভাবে?

Online Scam: অনলাইনে হোটেল বুক করার সময়েও অজান্তেই আপনি আর্থিক প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। আর যতক্ষণে সবটা বুঝতে পারবেন, ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে যাবে। তাই সতর্ক থাকা জরুরি।

Online Hotel Booking Fraud: আজকাল সময়ের অভাবে আমরা অনেকেই প্রায় সব কাজই অনলাইন (Online Scam) মাধ্যমে করে থাকি। ধরুন আপনি বেড়াতে যাবেন। সেক্ষেত্রে টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিং- (Hotel Booking) সবই আজকাল বাড়ি বসে অনলাইনে করা সম্ভব। কিন্তু এই সুবিধার আড়ালে অনেকসময়েই লুকিয়ে থাকে আর্থিক প্রতারণার (Financial Fraud) ফাঁদ। বিশেষ করে অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারকদের জালে পড়েন অনেকে। এর পাশাপাশি তালিকায় রয়েছে হোটেলের রুম বুকিংও। অনলাইনে হোটেল বুক করার সময়েও অজান্তেই আপনি আর্থিক প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। আর যতক্ষণে সবটা বুঝতে পারবেন, ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে যাবে। তাই সতর্ক থাকা জরুরি।

অনলাইনে হোটেল বুক করার সময় কোন কোন বিষয় অতি অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, চলুন জেনে নেওয়া যাক

  • যেকোনও ওয়েবসাইট থেকে হোটেল বুক করতে যাবেন না। বরং ভরসা রাখুন পরিচিত এবং অনুমোদন ও স্বীকৃতিপ্রাপ্ত ওয়েবসাইটের উপর। এক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অনেকটাই কম। 
  • যেসব ওয়েবসাইটে প্রচুর ছাড় দেওয়া হয়, সাধারণত সেগুলি থাকে প্রতারকদের ফাঁদ। একটু বেশি ছাড়ের লোভে যদি আপনি এগোন তাহলে সর্বনাশ হতে বেশি সময় লাগবে না। অতএব যেসব জায়গায় লোভনীয় অফারের ব্যাপার রয়েছে সেগুলি সবার আগে এড়িয়ে চলুন। অনেকসময় এই আকর্ষণীয় অফারের সঙ্গে যুক্ত থাকে লিঙ্ক কিংবা ইমেল অ্যাড্রেস। এগুলি সবই ফিশিং লিঙ্ক। একবার ক্লিক করা মানেই প্রতারকদের ফাঁদে পা দিলেন আপনি। অতএব সতর্ক থাকা দরকার। 
  • সরাসরি হোটেলের নিজস্ব ওয়েবসাইটে গিয়েও আপনি বুকিং করতে পারেন। এটা অনেক বেশি নিরাপদ। এইসব হোটেলের ওয়েবসাইটে থাকে তাদের ফোন নম্বর। সেখানে ফোন করে বিশদে সব তথ্য জেনে নিতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য গ্রাহকদের রিভিউ পড়ে নেওয়াও জরুরি।হোটেল সম্পর্কে খারাপ, ভাল যে তথ্যই থাকুক তা আপনার জানা দরকার।
  • অনলাইনে হোটেল বুকিং মানে টাকাপয়সার লেনদেনও হবে অনলাইনেই। এই ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকুন। নেট ব্যাঙ্কিং করতে সাবধানে থাকা দরকার। ভরসাযোগ্য ওয়েবসাইট ছাড়া ব্যাঙ্কিং ক্রেডেন্সিয়াল শেয়ার না করাই মঙ্গলের। অনেক ওয়েবসাইটে নগদে টাকা দিতে বলা হয়। মানে ইউপিআই পেমেন্ট মাধ্যম কিংবা নেট ব্যাঙ্কিং নয়। তার পরিবর্তে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফারের কথা বলা হয়। এই ফাঁদে ভুলেও পা দেবেন না। সর্বোপরি কোনও কিছুতে সন্দেহ জাগলে, ভরসাযোগ্য মনে না হলে তা অবিলম্বে এড়িয়ে চলুন। সতর্ক এবং সাবধান থাকলে তবেই এড়াতে পারবেন আর্থিক প্রতারণা। 

আরও পড়ুন- সদ্য বাবা-মা হয়েছেন? নবজাতকের জন্য দ্রুত সেরে ফেলুন এই কাজ!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget