এক্সপ্লোর

Indian Bank FD: ইন্ডিয়ান ব্যাঙ্ক আনল এই নতুন স্কিম, মিলবে ৭.৯০ শতাংশ সুদ, সেভিংস অ্যাকাউন্টের সুদের হারেও এল বদল

Indian Bank FD Interest Rate: নিয়মিত মেয়াদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ বছরের এফডিতে মিলছে ৬.১০ শতাংশ সুদ, ১ থেকে ২ বছরের মেয়াদে মিলছে ৭.১০ শতাংশ সুদ আর ২ থেকে ৩ বছরের মেয়াদের এফডিতে ৬.৭০ শতাংশ সুদ।

Fixed Deposit Interest Rate: ৮ মে ২০২৫ থেকে ইন্ডিয়ান ব্যাঙ্ক চালু করেছে একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমের নাম দেওয়া হয়েছে ইন্ড সিকিওর। ১ হাজার টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত আমানত করা যায় এই স্কিমে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আপনাকে এই স্কিমের জন্য আবেদন করতে হবে। এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের (Indian Bank FD) অধীনে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে আপনাকে সাধারণ ব্যক্তি হিসেবে ৭.১৫ শতাংশ সুদ (Fixed Deposit Scheme) দেওয়া হবে এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৭.৬৫ শতাংশ আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার রয়েছে ৭.৯০ শতাংশ।

এর পাশাপাশি ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ইন্ড গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিমটিও চালু রেখেছে। এই স্কিমেও একইভাবে ১ হাজার টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই স্কিমের ম্যাচিওরিটি মেয়াদ রয়েছে ৫৫৫ দিন। এই স্কিমে ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank FD) সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রেখেছে ৬.৮০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৭.৩০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার রয়েছে ৭.৫৫ শতাংশ।

নিয়মিত মেয়াদের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ বছরের এফডিতে মিলছে ৬.১০ শতাংশ সুদ, ১ থেকে ২ বছরের মেয়াদে মিলছে ৭.১০ শতাংশ সুদ আর ২ থেকে ৩ বছরের মেয়াদের এফডিতে পাবেন ৬.৭০ শতাংশ সুদ। সবশেষে ৩ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদের এফডির ক্ষেত্রে এই ব্যাঙ্কে সুদের হার রয়েছে ৬.২৫ শতাংশ।

এই নতুন এফডি স্কিম আনার পাশাপাশি এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের উপর সুদের হারেও বদল আনা হয়েছে। এখন থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে আপনি মাত্র ২.৯০ শতাংশ থেকে কমে ২.৭৫ শতাংশ সুদ পাবেন। ১০ লক্ষ থেকে ২ কোটি পর্যন্ত আমানতের ক্ষেত্রে সুদের হার রয়েছে ২.৮০ শতাংশ। আর ২ কোটি টাকার বেশি আমানতের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার রয়েছে ২.৯০ শতাংশ।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget