এক্সপ্লোর

Inflation Effects : দুধ থেকে পেট্রোল-ডিজেল, দাম বাড়ছে রোজকার জিনিসের, খরচ সামলাতে এই ৭টি অভ্যাস ত্যাগ করুন 

Price Hike : এই সময় সংসারের খরচ সামলাতে এই ৭টি অভ্যেসে রাশ টানুন। অন্যথায় বিপদ বাড়বে আপনার !    

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুধ ও জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি পারিবারিক বাজেটকে প্রভাবিত করছে।
  • বিশেষজ্ঞরা বলছেন, খরচ নিয়ন্ত্রণে সজাগ থাকতে হবে, আনন্দ বিসর্জন নয়।
  • অনলাইন খাবার, কুইক কমার্স, নতুন পোশাক, বিলাসবহুল সামগ্রী এড়িয়ে চলুন।
  • সামাজিক মাধ্যমে দেখানোর জন্য ভ্রমণ বা জমকালো অনুষ্ঠানে লাগাম টানুন।

Price Hike : মাত্র এক সপ্তাহের মধ্যেই বদলে গিয়েছে সংসারের আর্থিক পরিস্থিতি। গত সপ্তাহে লিটারে ২ টাকা বেড়েছে দুধের দাম (Milk Price Hike)। সাত দিনে ২ বার মহার্ঘ হয়েছে পেট্রোল-ডিজেল (Petrol Diesel Price)। পশ্চিম এশিয়ায় উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতির ওপর। মূলত, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হওয়ায় দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময় সংসারের খরচ সামলাতে এই ৭টি অভ্যেসে রাশ টানুন। অন্যথায় বিপদ বাড়বে আপনার !    

কী পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা
সংসারের খরচ সামলানো এই সময় খুব একটা সহজ কাজ নয়। যেকারণে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই পা ফেলা উচিত। এই বিষয়ে ‘লিভারেজড গ্রোথ’-এর সিইও তথা আর্থিক বিশেষজ্ঞ অশ্বিনী বাজাজ বলেছেন, "সংসারে মিতব্যয়ী হওয়ার মানে এই নয় যে, আপনাকে সব আনন্দ বিসর্জন দিতে হবে। এর আসল অর্থ হল, খরচের বিষয়ে একটু বেশি সচেতন হওয়া।" জেনে নিন,  এই কঠিন সময়ে কোন ৭ অভ্যাসে রাশ টানা জরুরি।

১ অনলাইন ফুড ডেলিভারি বন্ধ করুন 
এখনও অনেকেই আমরা এই কাজ করে থাকি। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে খাবার অর্ডার করাটা রোজকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। যদিও খাবারের সঙ্গে ডেলিভারি চার্জ, প্ল্যাটফর্ম ফি জুড়ে দেওয়ায় অনেকটাই বেড়ে যায় খাবারের খরচ। সপ্তাহে ৪-৫ দিন বাইরে থেকে না আনিয়ে, তা যদি কমিয়ে ১-২ দিন করা যায়, তবে মাসের শেষে একটা বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব। 

২ কুইক কমার্স থেকে দূরে থাকুন 
ডিজিটাল যুগে অনেক সময় আমরা সামান্য জিনিসের জন্য ১০ মিনিটের ডেলিভারি অ্যাপ ব্যবহার করি। অশ্বিনী বাজাজের মতে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি (EOQ) বা পরিকল্পিত কেনাকাটা সবসময় সস্তা পড়ে। সপ্তাহে ৫ বার ছোট ছোট জিনিস অর্ডার করার চেয়ে, মাসের শুরুতে একটা সুনির্দিষ্ট তালিকা বানিয়ে একসঙ্গে বাজার করলে খরচ অনেক কমে যায়।

৩ অনুষ্ঠানে নতুন পোশাক পড়তেই হবে ! এরকম ভাববেন না
অনেকেই এখন সোশ্যাল মিডিয়ার যুগে বিয়েবাড়ি, অফিসের পার্টি বা বন্ধুদের সঙ্গে আউটিংয়ে নতুন জামাকাপড় পরেন। এরজন্য় প্রতিবার নতুন জামা কাপড় কেনেন তারা। এই অভ্যাস পকেটের জন্য মারাত্মক ক্ষতিকর। কাপড়ের ট্রেন্ড বা ব্র্যান্ডের পিছনে না ছুটে, ভালো মানের টেকসই পোশাক কেনা ও একই পোশাক ঘুরিয়ে-ফিরিয়ে পরা মোটেও লজ্জার নয়, বরং বুদ্ধিমত্তার পরিচয়।

৪ বিলাসবহুল জিনিস থেকে দূরে থাকুন
বাজারের এই পরিস্থিতিতে এখন আপনার দামি ঘড়ি, ডিজাইনার হ্যান্ডব্যাগ এসবের দিকে যাওয়া উচিত নয়। কোনও দামি ব্র্যান্ডের জিনিস কেনার আগে কেন সেটা কিনছেন তা নিজেকে জিজ্ঞাসা করুন। 

৫ সোশ্যাল মিডিয়াকে দেখানোর জন্য ট্রিপ নয় !
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার জন্য দামি রিসর্ট, আন্তর্জাতিক ফ্লাইট থেকে দূরে থাকুন। আমাদের দেশেই এমন অজস্র সুন্দর ও শান্ত জায়গা আছে, যেখানে কম খরচে ঘুরে আসা যায়। ছুটির উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে সতেজ করা, সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের খুশি করা নয়। এই সোশ্য়াল মিডিয়ার বিষয়গুলি থেকে দূরে থাকুন।

৬ বাড়ির উৎসবে বিপুল টাকা খরচ করছেন ?
আপনার বাড়ির উৎসবে জন্মদিন, অ্যানিভার্সারি বা পারিবারিক অনুষ্ঠানে এলাহী ক্যাটারিং বা রাজকীয় সাজসজ্জা করার প্রয়োজন নেই। উৎসবের আনন্দ শেষ হতেই যা উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। 

৭ মুদ্রাস্ফীতি এখন বড় ক্ষতি করছে আমাদের !
এই সময়ে দামি ওটিটি (OTT) সাবস্ক্রিপশন, রোজ ক্যাফেতে গিয়ে দামি কফি খাওয়া থেকে দূরে থাকুন। এগুলি একসময় অভ্যাসে পরিণত হয়। তাই মূল্য বৃদ্ধির সময়ে এই সাত অব্যেস থেকে দূরে থাকুন। 

আরও পড়ুন : আরও বাড়বে পেট্রাল ডিজেলের দাম ? ধাপে ধাপে মূল্যবৃদ্ধি ! সাধারণের পকেটে পড়বে টান !

Frequently Asked Questions

দুধ ও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণ কী?

পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতে দুধ ও পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে।

খরচের বিষয়ে সচেতন হওয়ার অর্থ কী?

খরচের বিষয়ে সচেতন হওয়ার অর্থ এই নয় যে আনন্দ বিসর্জন দিতে হবে। এর আসল অর্থ হল, খরচের বিষয়ে একটু বেশি সচেতন হওয়া।

অনলাইন ফুড অর্ডারের খরচ কমাতে কী করা উচিত?

সপ্তাহে ৪-৫ দিন বাইরে থেকে খাবার অর্ডার করার পরিবর্তে, তা কমিয়ে ১-২ দিন করলে মাসের শেষে অনেক টাকা বাঁচানো সম্ভব।

পরিকল্পিত কেনাকাটা কেন সস্তা?

সপ্তাহে ৫ বার ছোট ছোট জিনিস অর্ডার করার চেয়ে, মাসের শুরুতে একটা তালিকা বানিয়ে একসঙ্গে বাজার করলে খরচ অনেক কমে যায়।

অনুষ্ঠানে নতুন পোশাক পরা কেন এড়ানো উচিত?

প্রতিবার নতুন জামাকাপড় কেনার পরিবর্তে, ভালো মানের টেকসই পোশাক কিনে ঘুরিয়ে-ফিরিয়ে পরলে পকেটের সাশ্রয় হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget