এক্সপ্লোর

LIC Policy: LIC বিমার মেয়াদ পূর্ণ হয়েছে, কীভাবে ম্যাচিউরিটির টাকা দাবি করবেন ?

LIC Policy Matured: অর্থ দাবি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল ক্লেম সেটেলমেন্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা পলিসিগ্রাহকের মৃত্যু দুই ক্ষেত্রেই এই দাবি জানানোর প্রক্রিয়া সহজতর করেছে LIC।

Insurance Policy: জীবনবিমা করিয়ে রেখেছেন, জীবনবিমার মেয়াদ যদি পূর্ণ হয়ে যায়, তখন আপনার জমানো টাকা ফেরত পাওয়ার কথা। একে বলে ম্যাচিওরিটি অ্যামাউন্ট। যত বছরেরই পলিসি হোক না কেন, মেয়াদ শেষ হলে চূড়ান্ত একটি অর্থ পলিসিহোল্ডারদের পাওয়ার কথা। এর জন্য পলিসিগ্রাহককে নির্দিষ্ট বিমা সংস্থার কাছে দাবি জানাতে হয়। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই দাবি জানানো যায়। সরাসরি সংস্থার দফতরে গিয়ে এই অর্থ দাবি করা যায় নথিসহ। অনলাইনেও দাবি জানানো যায়।

অর্থ দাবি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল ক্লেম সেটেলমেন্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা পলিসিগ্রাহকের মৃত্যু দুই ক্ষেত্রেই এই দাবি জানানোর প্রক্রিয়া সহজতর করেছে LIC সংস্থা। এই ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়া যাতে সময়মত শেষ হয়, পলিসিগ্রাহকরা যাতে কোনও রকম অসুবিধেয় না পড়েন, সে ব্যাপারে সাহায্য করবে LIC।

কীভাবে চূড়ান্ত অর্থ দাবি করবেন ?

LIC-র বিভিন্ন পলিসি রয়েছে। এর মধ্যে কিছু পলিসি আছে যেগুলিকে বলা হয় এনডাওমেন্ট পলিসি। এই ধরনের পলিসির মেয়াদ যখন শেষ হবে, তাঁর মাস দুয়েক আগেই পলিসিগ্রাহককে চিঠির মাধ্যমে অফিসিয়ালি পলিসির মেয়াদ, চূড়ান্ত অর্থের পরিমাণ সংক্রান্ত বিষয়ে জানানো হয় এবং আগে থেকে নির্দিষ্ট নথিপত্র জমা করতে বলা হয় বিমা সংস্থার কাছে। তারপর মেয়াদ উত্তীর্ণ হলে নির্দিষ্ট তারিখে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চূড়ান্ত অর্থের টাকা জমা পড়ে যাবে।

কী কী নথি লাগে

পলিসির নথি, যথাযথ কেওয়াইসি ফর্ম, NEFT ম্যান্ডেট ফর্ম ইত্যাদি সমস্ত নথি জমা করতে হবে বিমা সংস্থার দফতরে।

পলিসিগ্রাহকের মৃত্যু হলে কীভাবে অর্থের দাবি করবেন

কোনও পলিসি নেওয়া থাকলে সেই মেয়াদের মধ্যেই যদি মৃত্যু ঘটে গ্রাহকের, সেক্ষেত্রে LIC পলিসির সংস্থার সঙ্গে সরাসরি কথা বলে বা এজেন্টের মাধ্যমে বেশ কিছু নথি জমা করার দরকার পড়ে। এর মধ্যে রয়েছে ডেথ সার্টিফিকেট, যিনি অর্থ দাবি করছেন তাঁর বিবৃতি, বয়সের প্রমাণপত্র, পলিসির নথি ইত্যাদি। তবে কোনও দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অ্যাক্সিডেন্টাল ফর্ম পূরণ করতে হবে দাবিকারী ব্যক্তিকে।

কিছুদিন আগেই LIC-র পক্ষ থেকে শিশুদের জন্য একটি নতুন পলিসি নিয়ে আসা হয়েছে 'অমৃতবাল প্রকল্প' নামে। LIC-র এই Amritbaal Children Plan মূলত Individual Saving Life Insurance মূলত শিশুর উচ্চশিক্ষা এবং অন্যান্য প্রয়োজনে একটি বড় অঙ্কের টাকা জমাতে সাহায্য করবে এই প্ল্যান।

আরও পড়ুন: LIC Plan: শিশুদের জন্য নতুন বিমা প্রকল্প নিয়ে এল LIC, কী সুবিধে রয়েছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
Free Scooty For Girls : ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
PM RAHAT Scheme : রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget