এক্সপ্লোর

LIC Plan: শিশুদের জন্য নতুন বিমা প্রকল্প নিয়ে এল LIC, কী সুবিধে রয়েছে ?

Insurance for Children: ৩০ দিন থেকে শুরু করে ১৩ বছর বয়স পর্যন্ত শিশুরা এবা পাবে বিমার সুবিধে। LIC নিয়ে এল নতুন চিলড্রেন প্ল্যান অমৃতবাল চিলড্রেন পলিসি। কী সুবিধে এই বিমা পলিসির ?

Insurance Scheme: বিমা ছাড়া আজকালকার দিনে চলাই উচিত নয়। জীবনবিমা যেন এখন আমাদের অপরিহার্য একটি অঙ্গ হয়ে উঠেছে। আর এই বিমার ক্ষেত্রেই সরকারি বিমা সংস্থা LIC নিত্য নতুন প্রকল্প নিয়ে আসে মাঝেমাঝেই। একেক প্রকল্পের একেক রকম সুবিধে। আপনার নিজের যেমন বিমার প্রয়োজন, তেমনই এবার আপনার সন্তানের বিমার কথা মাথায় রেখেই নতুন এক প্রকল্প নিয়ে এল LIC সংস্থা। বিমার নাম 'অমৃতবাল চিলড্রেন প্ল্যান'। এই প্রকল্পের অধীনে আপনার শিশুটিও সুরক্ষিত থাকবে। LIC-র এই বিশেষ Children Plan-এ কী কী সুবিধে থাকছে ?

কী নতুন প্ল্যান LIC-র

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে LIC-র পক্ষ থেকে একটি নয়া এনডাওমেন্ট প্ল্যান চালু করা হয়েছে যেখানে বিমার চুক্তির মেয়াদের পর কিংবা বিমায় নথিভুক্ত ব্যক্তির মৃত্যুর পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রাহককে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় বিমাসংস্থা। LIC-র এই Amritbaal Children Plan মূলত Individual Saving Life Insurance প্ল্যান। ১৭ ফেব্রুয়ারি থেকেই এই পলিসিটি চালু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই এই পলিসি নিতে পারবেন আগ্রহী গ্রাহকেরা। মূলত শিশুর উচ্চশিক্ষা এবং অন্যান্য প্রয়োজনে একটি বড় অঙ্কের টাকা জমাতে সাহায্য করবে এই প্ল্যান।

বয়সসীমা

LIC-র পক্ষ থেকে জানা গিয়েছে, সর্বনিম্ন ৩০ দিন থেকে সর্বোচ্চ ১৩ বছর বয়সের শিশুরা এই প্ল্যানের অধীনে বিমার সুবিধে পেতে পারে। কোনও অভিভাবক চাইলে তাঁদের সন্তানের জন্য এই বয়সসীমায় প্ল্যান নিতে পারেন।

কী কী সুবিধে

এই পলিসির অধীনে প্রতি ১০০০ টাকা জমায় LIC-র পক্ষ থেকে Sum Assured হিসেবে ৮০ টাকা করে জমা পড়বে আপনার বিমায় যা এই বিমার (Amritbaal Children Plan) মেয়াদ ফুরোলে সবশেষে এক লপ্তে পাওয়া যাবে। প্রত্যেক পলিসি ইয়ারেই এই টাকা জমা পড়বে নির্দিষ্ট হারে।

সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যেই মেয়াদ শেষ হবে এই বিমার। ১৮-২৫ বছর হল ম্যাচিওরিটির মেয়াদ। এক্ষেত্রে ২ লক্ষ টাকা ন্যূনতম হতে হবে Sum Assured-এর পরিমাণ। তবে এর কোনও উর্ধ্বসীমা সেভাবে উল্লিখিত নেই। তবে সর্বোচ্চ কত টাকা দেওয়া যেতে পারে, তা সংস্থার বিবেচনাধীন কোনও কোনও ক্ষেত্রে।

পলিসি (LIC Plan) ম্যাচিওর করার পরে ম্যাচিওরিটি অ্যামাউন্ট কেউ চাইলে ইনস্টলমেন্টেও নিতে পারেন ৫ বছর, ১০ বছর বা ১৫ বছরের মেয়াদে।

স্বল্প মেয়াদে যারা প্রিমিয়াম দিতে চান তাঁদের ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের মেয়াদ ধার্য করা হয়েছে এবং এক্ষেত্রে পলিসির মেয়াদ হবে ন্যূনতম ১০ বছর আর একবারই প্রিমিয়াম দিতে চাইলে ন্যূনতম টার্ম ইয়ার থাকে ৫ বছর। এক্ষেত্রে পলিসি গ্রাহকরাই Sum Assured on Death-এই বিকল্প সুবিধেটি নিজে থেকে বেছে নিতে পারেন পলিসি নেওয়ার সময়।

LIC-র প্রিমিয়াম ওয়েইভার রাইডার বেনিফিট এক্ষেত্রেও পাওয়া যাবে। তবে সংস্থার অনুমোদন অনুসারে একটি অতিরিক্ত প্রিমিয়াম জমা করে বিশেষ ছাড়ও পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন: Ex Dividend Stocks: আপনার এই স্টকগুলি কেনা রয়েছে? তাহলে এই সপ্তাহেই হাতে আসবে টাকা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget