এক্সপ্লোর

Oracle India Layoffs : এবার চাকরি গেল ১২ হাজারের ! চলতি মাসেই হবে আরও ছাঁটাই

Job Cut : শুধু আমাদের দেশেই ১২,০০০ কর্মীর চাকরি গেছে (Layoffs) এই কোম্পানিতে। এক ইমেলেই বলে দেওয়া হয়েছে, 'আর চাকরি নেই' (Job Cut)। 

Job Cut : আশঙ্কাই সত্যি হল। এক ধাক্কায় বিশ্বের বিভিন্ন অফিস মিলিয়ে প্রায় ৩০,০০০ কর্মী ছাঁটাই করে দিল মার্কিন টেক জায়ান্ট (Oracle India Layoffs)। ভারতে যার সবথেকে বেশি প্রভাব পড়েছে। শুধু আমাদের দেশেই ১২,০০০ কর্মীর চাকরি গেছে (Layoffs) এই কোম্পানিতে। এক ইমেলেই বলে দেওয়া হয়েছে, 'আর চাকরি নেই' (Job Cut)। 

চলতি মাসেই আরও কর্মী ছাঁটাই
মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই খবর। যেখানে অনেকেই জানিয়েছেন, মার্কিন টেক জায়ান্ট ওরাকল রাতারাতি তাদের ছাঁটাইয়ের ইমেল পাঠিয়েছে। ওরাকলের হিউম্য়ান রিসোর্স টিমের এক ছাঁটাই কর্মী মানি কন্ট্রোলকে জানিয়েছেন, কোম্পানির এই ছাঁটাইয়ের ফলে কমপক্ষে ১২০০০ কর্মীর ওপর খাঁড়া নেমে এসেছে। তবে এখানেই থেমে থাকবে না কোম্পানি। চলতি মাসেই আরও চাকরি যাবে কর্মীদের।

কোম্পানির তরফে কী জানানো হয়েছে ছাঁটাই মেলে
সাত সকালে পাঠানো এই ইমেলে বলা হয়েছে, ''কেম্পানি এখন সাংগঠনিক পরিবর্তন করছে। সেই কারণে অনেক পদে রদ-বদল করা হচ্ছে। বর্তমান চাহিদা অনুযায়ী, কিছু পদ তাদের অপ্রয়োজনীয় মনে হয়েছে। কোম্পানির বৃহৎ সাংগঠনিক পরিবর্তনের কথা মাথায় রেখে এটাই আপনার শেষ কাজের দিন হিসাবে গণ্য় করা হচ্ছে।''

কোন কোন দেশে এই ছাঁটাই
অনেকে জানিয়েছেন, সকাল ৬ টার সময় তাদের কাছে ছাঁটাইয়ের মেল ঢুকেছে। সেই আওয়াজেই অনেকের ঘুম ছুটেছে।  মূলত, মেক্সিকো ও ভারতে এই ছাঁটাই পর্ব চলেছে। কোম্পানির তরফে কিছু কর্মীকে বলা হয়েছে, অবিলম্বে তাদের পদ থেকে সরানো হল।

কোনও টিমের ২০ শতাংশ কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে
সোশ্য়াল মিডিয়ায় এই বিষয়ে অনেক কথা শুরু হয়েছে । নেটিজেনজদের মধ্য়ে অনেকে বলছেন, ভারতের ওরাকেলের অফিসে সবথেকে বড় ধাক্কা লেগেছে। একজন লিখেছেন, বন্ধুর কাছ থেকে একটি কল পেয়েছি। তিনি ওরাকেলের অফিস সিনিয়র ম্য়ানেজার হিসাবে কাজ করেন। ২০ জনের মধ্য়ে ৬ জনেকে ছাঁটাই করা হয়েচে। কোনও কোনও টিমের ২০ শতাংশ ছেঁটে ফেলা হয়েছে।

রাতারাতি চাকরি ছাঁটাইয়ের পর কর্মীরা কী পাবেন
ওরাকলের অভ্যন্তরীণ ইমেলে বলা হয়েছে, আপনি একবার ছাঁটাইপত্রে সাক্ষর করলেই আগামীতে সেভারেন্স প্ল্যান বা টাকা ও কোম্পানির সুবিধা সংক্রান্ত বিষয়গুলি এগোনো হবে। এই বিষয়ে আপনি ওরাকলের ইমেল পাবেন। যেখানে সব বিস্তারিত আপনাকে বলা হবে। ওই মেলেই আপানার পরবর্তী পাওনাগণ্ডার হিসেব ও টার্মিনেশন ডেটের উল্লেখ থাকবে। 

কয়েক সেকেন্ডেই ২০ বছরের চাকরি শেষ
এক কর্মী সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন , সকাল ৬ টার সময় তার কাছে ছাঁটাইয়ের ইমেল আসে। যার পরই তাকে ব্যক্তিগত ইমেল আইডি দিতে বলা হয়। এরপরই বন্ধ করে দেওয়া হয় অফিসের ইমেল আইডির সুবিধা। ইমেলেই জানিয়ে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যেই কোম্পানির সিস্টেমে আর কিছু করতে পারবেন না তিনি।

মেটা, অ্য়ামাজন হেঁটেছে একই কর্মী ছাঁটাইয়ের রাস্তায়
কিছুদিন আগেই এই কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে মেটা। শতাধিক কর্মীর চাকরি গেছে কোম্পানিতে। পরে অ্যামাজনও ১৬০০০ কর্মী ছাঁটায়ের ঘোষণা করে। আগে ১৪,০০০ কর্মী ছাঁটাই করেছে কোম্পানি।    

 

 

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget