এক্সপ্লোর

PM Modi Gift Auction: প্রধানমন্ত্রী মোদির পাওয়া উপহার কিনতে পারবেন আপনিও, মূল্য ১০০ থেকে ১০ লাখ টাকা

PM Modi Gift Auction: মোদিভক্তদের জন্য সুবর্ণ সুযোগ। দেশ-বিদেশ থেকে পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার এবার কিনতে পারবেন আপনিও।


PM Modi Gift Auction: মোদিভক্তদের জন্য সুবর্ণ সুযোগ। দেশ-বিদেশ থেকে পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার এবার কিনতে পারবেন আপনিও। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর প্রাপ্ত ১২০০টিরও বেশি উপহার নিলাম হতে চলেছে। যার অর্থ নমামি গঙ্গা মিশনে দেবে সরকার।

PM Modi Gift Auction: এখানে হবে নিলাম
 ন্যাশনাল মিউজিয়াম অফ মডার্ন আর্টের ডিরেক্টর জেনারেল আধাইত গদনায়েক জানিয়েছেন, নিলামটি ওয়েব পোর্টাল 'pmmementos.gov.in' অর্থাৎ pmmementos.gov.in/ এর মাধ্যমে পরিচালিত হবে। ২ অক্টোবর শেষ হবে এই নিলামপর্ব। আপাতত এইসব উপহার জাদুঘরে রাখা হয়েছে।

PM Modi Gift Auction: উপহারের বেস প্রাইস জেনে নিন

আধাইত গদনায়ক জানিয়েছেন, ওই দিনগুলিতে ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থাপিত সাধারণ মানুষের উপহার-সহ আরও অনেক উপহার নিলাম করা হবে। উপহারের বেস প্রাইস ১০০ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে।

PM Modi Gift Auction: প্রধান উপহারগুলির মধ্যে কী কী রয়েছে ?
এই উপহারের তালিকায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির একটি মূর্তি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া একটি হনুমান মূর্তি ও একটি সূর্যের চিত্র, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের দেওয়া একটি ত্রিশূল রয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ারের দেওয় দেবী মহালক্ষ্মীর একটি মূর্তি। উপহারের তালিকায় রয়েছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ভগবান ভেঙ্কটেশ্বরের একটি শিল্পকর্ম।

PM Modi Gift Auction: অযোধ্যায় নির্মিত শ্রী রাম মন্দিরের মডেলও উপহারের তালিকায় রয়েছে। এই বিষয়ে জাদুঘরের পরিচালক তেমসুনারো জামির জানান, পদক বিজয়ীদের স্বাক্ষর সহ টি-শার্ট, বক্সিং গ্লাভস ও জ্যাভলিনের মতো ক্রীড়া সামগ্রীর একটি বিশেষ সংগ্রহ রয়েছে। এই উপহারের মধ্যে পেন্টিং, ভাস্কর্য, হস্তশিল্প ও লোকশিল্পও রয়েছে। অন্যান্য নিলামের সামগ্রীর মধ্যে রয়েছে অযোধ্যায় নির্মিত শ্রী রাম মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপি ও মডেল।

উপহার থেকে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে মিশনে যাবে

সরকারের তরফে জাননো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রাপ্ত ১২০০টি উপহার নিলাম করা হবে।যার অর্থ নমামি গঙ্গা মিশনে কাজে লাগবে। তবে এই প্রথমবার নয়। অতীতেও তিনবার প্রধানমন্ত্রী মোদির প্রাপ্ত উপহারের নিলাম হয়েছে।

আরও পড়ুন: 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপহার দেবে মোদি সরকার ! জেনে নিন কত বাড়বে DA

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget