এক্সপ্লোর

SBI IPO: SBI মিউচুয়াল ফান্ডের IPO আসছে, ২০২৬ সালেই লিস্টিং হবে শেয়ার বাজারে, বড় ঘোষণা 

SBI Mutual Fund : খোদ এই খবরের বিষয় নিশ্চিত করেছেন ব্যাঙ্কের নবনিযুক্ত চেয়ারম্যান সি এস শেট্টি (CS Setty)।

SBI Mutual Fund : রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রতিযোগিতায় এবার আরও এক বড় সংস্থা আনছে IPO। চলতি বছরেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র শেয়ার বাজারে তাদের তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। খোদ এই খবরের বিষয় নিশ্চিত করেছেন ব্যাঙ্কের নবনিযুক্ত চেয়ারম্যান সি এস শেট্টি (CS Setty)।

কবে কী নামে আসছে IPO
স্টেট ব্যাঙ্কের গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য বড় খবর দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। ২০২৬ সালের মধ্যেই শেয়ার বাজারে পা রাখতে চলেছে ব্যাঙ্কের অ্যাসেট ম্যানেজমেন্ট শাখা 'SBI Funds Management' (SBI AMC)। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এসবিআই-এর চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই মেগা আইপিও (IPO)-র জন্য ‘ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস’ (DRHP) বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)-র কাছে জমা দেওয়া হয়েছে।

১৩,০০০ কোটি টাকার মেগা আইপিও আনছে ব্যাঙ্ক 
ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম আইপিও হতে চলেছে। খসড়া প্রস্তাব অনুযায়ী, এই আইপিও-র মূল বিষয়গুলি নিচে দেওয়া হল:

সম্পূর্ণ অফার-ফর-সেল (OFS): এই আইপিও-র মাধ্যমে বাজারে কোনও নতুন শেয়ার ছাড়া হবে না। বর্তমান অংশীদারেরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করবেন।

১০% অংশীদারি বিক্রি: বর্তমান শেয়ারহোল্ডাররা মোট ২০.৩৭ কোটি শেয়ার (১০% অংশীদারি) বিক্রি করার পরিকল্পনা করেছেন।

সংগ্রহের লক্ষ্য: এই পাবলিক ইস্যুর মাধ্যমে বাজার থেকে প্রায় ১৩,০০০ কোটি টাকা তোলার লক্ষ্য রাখা হয়েছে।

মালিকানার সমীকরণ: বর্তমানে এই সংস্থায় SBI-এর অংশীদারি ৬৩% এবং যৌথ অংশীদার আমুন্ডি অ্যাসেট ম্যানেজমেন্ট (Amundi)-র শেয়ার ৩৭%। আইপিও-র মাধ্যমে SBI তার ৬.৩% এবং আমুন্ডি ৩.৭% শেয়ার বিক্রি করবে।

সেনসেক্স নয়, ভারতের দীর্ঘমেয়াদি বৃদ্ধির কথা ভাবুন 
বিশ্ববাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী এসবিআই চেয়ারম্যান। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সি এস শেট্টি একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন,"প্রতি বছরই কোনও না কোনো নতুন চ্যালেঞ্জ আসে। তাই শুধু সেনসেক্সের ওঠানামার দিকে তাকিয়ে থাকবেন না। ভারতকে একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক শক্তিরূপে দেখুন।"

তার মতে, ভারত এখন আর পাঁচটা দেশের মতো পিছিয়ে থাকা বা শুধু দৌড়ে টিকে থাকা অর্থনীতি নয়, বরং একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে।

আরও পড়ুন : ব্যাঙ্কে এফডি না পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট ? এই জুনে কোথায় টাকা রাখলে বেশি লাভ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget