এক্সপ্লোর

Sim Swapping: সিম সোয়াপিং কী? কতটা ভয়ঙ্কর এই ফাঁদ, কীভাবে প্রতারিত হতে পারেন আপনি, সাবধানেই বা থাকবেন কীভাবে?

Financial Fraud: আপনার ফোনে যে সিম রয়েছে তারই একটি ডুপ্লিকেট সিম রয়েছে বাজারে। বলা ভাল হ্যাকার বা স্ক্যামারদের হাতে। অথচ আপনি তা জানেনও না।

Sim Swapping: স্মার্টফোন (Smartphone) এখন আমাদের নিত্যসঙ্গী। আর এই স্মার্টফোনেই রয়েছে প্রতারণার ফাঁদ। ফোনে আসা ফিশিং লিঙ্ক, ম্যালওয়্যার- এইসব সম্পর্কে তো আগেই শুনেছেন। লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্ক থেকে উধাও হচ্ছে টাকা, এমন ঘটনাও ঘটেছে। এমনকি অনলাইন শপিং করতে গিয়েও লাখ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন অনেকে। এর পাশাপাশি অনলাইনে খাবার ডেলিভারি করানোর ক্ষেত্রেও আর্থিক প্রতারণার শিকার হয়েছেন গ্রাহক। তবে এবার এক নতুন ধরনের প্রতারণার কথা প্রকাশ্যে এসেছে। এর নাম সিম সোয়াপিং (Sim Swapping)। 

কী এই সিম সোয়াপিং?

আপনার ফোনে যে সিম রয়েছে তারই একটি ডুপ্লিকেট সিম রয়েছে বাজারে। বলা ভাল হ্যাকার বা স্ক্যামারদের হাতে। অথচ আপনি তা জানেনও না। একবার ভাবুন বিষয়টা কতটা সাংঘাতিক। আপনার সিমের ডুপ্লিকেট যদি হ্যাকারদের হাতে থাকে তাহলে আপনার গোটা ফোনের অ্যাকসেস থাকবে তাদের কাছে। কোনও দু স্টেপ ভেরিফিকেশনের ব্যাপারও নেই। সব তথ্য একদম খোলা বইয়ের মতো হাজির হবে হ্যাকারের হাতের মুঠোয়। আর তা নিয়ে যেভাবে ইচ্ছে আপনাকে প্রতারণা করতে পারে হ্যাকারদের দল। 

হ্যাকাররা কীভাবে করে সিম সোয়াপিং?

সিম সোয়াপ করার জন্য হ্যাকারের সবার আগে প্রয়োজন আপনার সিমের ডুপ্লিকেট সিম। এক্ষেত্রে হ্যাকার ছদ্মবেশে সমস্ত কাজ করতে পারেন। এর জন্য সবার আগে প্রয়োজন ওই নির্দিষ্ট ইউজারের নাম, আইডি প্রুফ, ফোন নম্বর এইসব তথ্য। এগুলো জোগাড় হয়ে গেলে হ্যাকার আপনার সিম সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করবে। এক্ষেত্রে প্রোভাইডারদের সতর্ক থাকা প্রয়োজন। কারণ হ্যাকার যদি নিজে স্টোরে গিয়ে সিম তুলতে চান, তাহলে একই নম্বর থেকে কেন সিম দেওয়া হচ্ছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত। এইসব জিজ্ঞাসাবাদ না হলে সিম সার্ভিস প্রোভাইডারের স্টোরে গিয়ে হ্যাকার অনায়াসে নিজেকে আসল ইউজার বলে পরিচয় দিতে পারে। হ্যাকারের ঠিক করা টার্গেট যদি আপনি হন এবং আপনার ব্যক্তিগত তথ্য তাদের হাতে থাকলে ডুপ্লিকেট সিম সহজেই তুলে নিতে পারবে সে। 

নতুন সিম এক্ষেত্রে ডুপ্লিকেট পাওয়া গেলে তা অন্য ডিভাইসে যুক্ত করলেই আপনার ফোনের সমস্ত অ্যাকসেস থাকবে হ্যাকারদের হাতে। আজকাল সকলেই অনলাইন ব্যাঙ্কিং করেন। অতএব হ্যাকারের হাতে পৌঁছবে ব্যাঙ্কিং ডিটেলস। এর সাহায্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাপয়সা অন্যত্র পাঠাতে বেশি সময় লাগবে না হ্যাকারদের। সবচেয়ে মুশকিল যে ওটিপি আপনার জানার কথা শুধু, সেটা চলে যাবে হ্যাকারের কাছেও। আর তার মাধ্যমেই প্রতারিত হবেন আপনি।

কীভাবে সতর্ক থাকবেন সিম সোয়াপিংয়ের শিকার হওয়ার থেকে?

  • সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দিন। এর ফলে নিরাপদে থাকবেন আপনি।
  • যদি মাঝে মাঝেই দেখেন ফোনে টাওয়ার বা সিগনাল থাকছে না তাহলে সতর্ক হোন। ডুপ্লিকেট সিম অন্য ডিভাইসে যোগ করলে আপনার ফোনে থাকা সিম সিগনাল হারিয়ে ফেলবে। তাই এরকম গতিবিধি লক্ষ্য করলে সতর্ক হোন।
  • ইমেলের মাধ্যমেও প্রতারিত হতে পারেন আপনি। তাই সেক্ষেত্রেও সতর্ক থাকুন। যেকোনও ওয়েবসাইটে ঘোরাফেরা করার আগে বা তথ্য দেওয়ার আগে খেয়াল করুন ওয়েবসাইটের ইউআরএল। সন্দেহজনক কিছু চোখে পড়লে আর না এগোনোই মঙ্গলের। 

আরও পড়ুন- বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget