এক্সপ্লোর

TVS Apache RR 310 Launch: ২.৫৯ লক্ষ টাকা থেকে শুরু, বাজারে এল TVS Apache RR 310 2021

কোম্পানি জানিয়েছে, আগের থেকে অনেক বেশি রিফাইনমেন্ট পাওয়া যাবে নতুন বাইকে। এবার থেকে ক্রেতাদের বাইক কাস্টমাইজেশনের সুযোগ দেবে টিবিএস।

নয়াদিল্লি: কোভিডকালে আগেই পিছিয়ে দেওয়া হয়েছিল লঞ্চ। তবে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই এবার ভারতে লঞ্চ করা হল TVS Apache RR 310 2021 মডেল। দিল্লিতে এক্স শোরুম বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২.৫৯ লক্ষ টাকা। 

TVS Apache RR 310 2021-কোম্পানি জানিয়েছে, আগের থেকে অনেক বেশি রিফাইনমেন্ট পাওয়া যাবে নতুন বাইকে। এবার থেকে ক্রেতাদের বাইক কাস্টমাইজেশনের সুযোগ দেবে টিবিএস। তার জন্য অবশ্য দিতে হবে আলাদা টাকা। আপাতত সামনের দু-মাসে বাইকের নতুন ১৫০টা ইউনিট বিক্রির জন্য আনবে  কোম্পানি। টিভিএস জানিয়েছে, ট্র্যাকে বাইকিংয়ের জন্য রেস কিট পাওয়া যাবে নতুন আপডেটেড মডেলে। যেখানে আগ্রাসী রাইডিং পস্চার ছাড়াও বাইকের লুক চেঞ্জ করতে পারবে বাইকার। তবে রাইডিং ডায়নামিকস একই রাখা হয়েছে বাইকে। বদল বলতে দেওয়া হয়েছে নতুন মাফলার।

সাসপেনশনে পরিবর্তন (TVS Apache RR 310 2021 Suspension)
কোম্পানির মতে, রাইডিং ডায়নামিকস এক হলেও একেবারে বদলে দেওয়া হয়েছে ফুললি অ্যাডজাস্টবেল ফ্রন্ট ও রেয়ার সাসপেনশন সেটআপ। আপাতত ডায়নামিক কিট ও রেস কিট পাওয়া যাবে গাড়ির কাস্টমাইজেশনে। এবার থেকে রয়াল এনফিল্ডের মতো BTO বা বিল্ড টু অর্ডার বাইক দেবে কোম্পানি। কাস্টমারের পছন্দ মেনেই দেওয়া হবে মডিফিকেশনের সুযোগ। তবে সেক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে কোম্পানির।দেশের বাইকের অতীত বলছে, ২০১৭ সালে প্রথম এই বাইক আনে টিভিএস। পরবর্তীকালে একাধিকবার বাইকের আপডেশন করা হয়। প্রতিবারই আরও রিফাইন বাইক পেয়েছেন ক্রেতারা।  
 
এদিন স্পোর্টস বাইকে সাফল্যের ধারা বজায় রাখতে ফের বাজারে Apache RR 310 2021 আনল টিভিএস। বছর শুরুর সময়েই এই আপডেটেড মডেল ভারতে লঞ্চ করার কথা ছিল কোম্পানির। যদিও সেই পরিকল্পনায় বাদ সাধে করোনার দ্বিতীয় ঢেউ। সংক্রমণ বাড়ছে দেখে পিছিয়ে দেওয়া হয় বাইক লঞ্চের প্ল্যান। বাইকের সবথেকে বড় বিষয় হতে চলেছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এ ছাড়াও কিছু ক্ষেত্রে রঙের পরিবর্তন করেছে কোম্পানি। তবে গাড়িতে এখনও অন্য মাত্রা দিচ্ছে গোল্ডেন শকার।

বর্তমানে ৩১৩ সিসির সিলিন্ডার দেওয়া রয়েছে TVS Apache RR 310-এ।BMW G 310 R-এর ইঞ্জিন শেয়ার করছে এই বাইক। ফলে রিফাইনমেন্টের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় বাইকারদের। ৯৭০০ আরপিএমে ৩৪ বিএইচপি পাওয়ার দেয় এই ইঞ্জিন। ৭৭০০ আরপিএমে ২৭.৩ এনএম টর্ক দেয় বাইক। যা এক কথায় অনবদ্য।

লঞ্চ হওয়ার পর থেকেই সময়ে সময়ে বাইকের আপডেট করে চলেছে অ্যাপাচে। ২০২০ সালে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছিল বাইকে। চারটে রাইডিং মোড দেওয়া হয়েছিল বাইকে। আরবান, ট্র্যাক, স্পোর্টস, রেইন এই চার মোডে চালানোর সুবিধা দিচ্ছিল অ্যাপাচে। নতুন টিএফটি স্ক্রিনে দেওয়া হয়েছিল ব্লুটুথ কানেকটিভিটি। দিল্লিতে আগের বাইকের এক্স শোরুম প্রাইস ছিল ২,৫৪,৯৯০ টাকা। এখন যা আরও বাড়িয়েছে কোম্পানি। আগের সেই সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে এই বাইকে। 

সেরা শিরোনাম

Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget