এক্সপ্লোর

2022 Hyundai Venue vs Kia Sonet: এই দুই গাড়ির মধ্যে পার্থক্য কী কী? দেখে নিন

New Venuwe Vs Sonet: ২০২২ হুন্ডাই ভেনু হোক বা কিয়া সনেট- দু’টি গাড়িই ফিচারের দিক থেকে গ্রাহকদের চমক দেওয়ার জন্য অনেক কিছু রেখেছে। তবে খুব সামান্য হলেও ফারাক রয়েছে।

New Venue Vs Sonet: সাব কমপ্যাক্ট এসইউভি (Sub Compact SUV) হোক বা চার মিটারের বেশি দৈর্ঘ্যের কমপ্যাক্ট এসইউভি (Compact SUV)- দু’ক্ষেত্রেই আধিপত্য দেখাচ্ছে হুন্ডাই (Hyundai) এবং কিয়া (Kia)- এই দুই সংস্থার গাড়ি। শুধু তাই নয়, এই দুই সংস্থার মধ্যে রয়েছে জোরদার প্রতিযোগিতাও। বর্তমানে হুন্ডাইয়ের নতুন ভেনু (2022 Hyundai Venue) এবং কিয়া সনেট (Kia Sonet)- এই দুই গাড়ির মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা চলছে। দুটো গাড়িই চার মিটারের থেকে কম বিভাগের এসইউভি। এই দুই গাড়ির মধ্যে রয়েছে আরও অনেক মিল। তবে এবার দেখে নেওয়া যাক হুন্ডাই এবং কিয়ার এই দুটো এসইউভি মডেলের মধ্যে কী কী ফারাক বা পার্থক্য রয়েছে।

কোন গাড়ি বড়

ডিজাইনের ক্ষেত্রে ২০২২ হুন্ডাই ভেনু এবং কিয়া সনেট একেবারেই আলাদা। যদিও দুটো গাড়ির দৈর্ঘ্য একই- ৩৯৯৫ মিলিমিটার। তবে কিয়া সনেট গাড়ি কিছুটা চওড়া। কারণ হুন্ডাই ভেনু গাড়ি ১৭৭০ মিলিমিটার চওড়া। অন্যদিকে কিয়া সনেট গাড়ি ১৭৯০ মিলিমিটার চওড়া। এছাড়া উচ্চতার দিক থেকেই হুন্ডাই ভেনু মডেলের উচ্চতা কিয়া সনেট গাড়ির থেকে বেশি। হুন্ডাই ভেনু ১৬১৭ মিলিমিটার উঁচু। আর কিয়া সনেট ১৬১০ মিলিমিটার উঁচু। দুটো গাড়ির হুইলবেসের আকার-আয়তন আবার সমান। 

ইন্টিরিয়র ডিজাইন

ক্রেটা বা সেলটসের ইন্টিরিয়র ডিজাইনের সঙ্গে মিল রয়েছে ২০২২ হুন্ডাই ভেনু বা কিয়া সনেট গাড়ির ভিতরের ডিজাইনের। সনেট গাড়িতে সেলটস ভ্যারিয়েন্টের মতো chrome switches রয়েছে। অন্যদিকে ভেনু গাড়িতে ক্রেটার মতো স্টিয়ারিং হুইল এবং এয়ার পিউরিফায়ার রয়েছে। নতুন ভেনু গাড়িতে যুক্ত হয়েছে একটি হাল্কা এবং রঙিন upholstery। এর সাহায্যে গাড়িতে ভালভাবে আলো-বাতাস খেলবে। গাড়ির ভিতরের জায়গার নিরিখে হুন্ডাই ভেনু ২০২২ মডেলে পিছনের সিটের ক্ষেত্রে অনেকটা জায়গা রয়েছে। এই সিট আবার হেলানোও যাবে। সাধারণত বেশিরভাগ গাড়িতে এই ফিচার ফ্রন্ট সিটের ক্ষেত্রেই যুক্ত থাকে।   

গাড়ির কেবিনের ডিজাইন

২০২২ হুন্ডাই ভেনু হোক বা কিয়া সনেট- দু’টি গাড়িই ফিচারের দিক থেকে গ্রাহকদের চমক দেওয়ার জন্য অনেক কিছু রেখেছে। তবে খুব সামান্য হলেও ফারাক রয়েছে। যেমন কিয়া সনেট গাড়িতে বড় টাচস্ক্রিন রয়েছে। অন্যদিকে ভেনু মডেলে অনেক বেশি কানেক্টেড কার ফিচার রয়েছে। অন্যদিকে কিয়া সনেট গাড়িতে ফ্রন্ট পার্কিং সেনসরও রয়েছে।

ইঞ্জিন

২০২২ হুন্ডাই ভেনু এবং কিয়া সনেট- এই দুই এসইউভিতেই রয়েছে একই ইঞ্জিন। ১.২১ লিটারের পেট্রোল ইঞ্জিন। ৮৩ বিএইচপি শক্তি উৎপন্নকারী এই ইঞ্জিনে রয়েছে একটি স্ট্যান্ডার্ড ৫ স্পিড ম্যানুয়াল।

দাম

২০২২ হুন্ডাই ভেনু গাড়ির দাম ৭.৫ লক্ষ টাকা থেকে ১২.৭ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে কিয়া সনেট গাড়ির দাম ৭.৪ লক্ষ টাকা থেকে ১৩.৭ লক্ষ টাকার মধ্যে। বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ভিন্ন। তবে খুব বেশি পার্থক্য নেই।

আরও পড়ুন- নতুন রূপে আসছে মারুতি অল্টো, প্রকাশ্যে ফার্স্ট লুক, জানুন খুঁটিনাটি

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget