এক্সপ্লোর

New 2022 Maruti Alto K10: নতুন রূপে আসছে মারুতি অল্টো, প্রকাশ্যে ফার্স্ট লুক, জানুন খুঁটিনাটি

New 2022 Maruti Alto K10 First Look: মারুতির নতুন অল্টো গাড়ি কি কোম্পানির Celerio মডেলের তুলনায় সস্তা হতে চলেছে? জেনে নিন

New 2022 Maruti Alto K10: মারুতির জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম ছিল ‘অল্টো’ (Maruti Alto) মডেল। সাধ্যের মধ্যে দামে ভাল মাইলেজই ছিল এই গাড়ির ইউএসপি। এবার নতুন রূপে অল্টো গাড়ি নিয়ে আসছে মারুতি (Maruti) সংস্থা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নিউ ২০২২ মারুতি অক্টো কে১০ (New 2022 Maruti Alto K10)- এর ফার্স্ট লুক। বলা হচ্ছে, আগের তুলনায় নতুন গাড়ি চলবে অনেক দ্রুত গতিতে। থাকছে বড় ইঞ্জিনও। স্ট্যান্ডার্ড অল্টোর ক্ষেত্রে অবশ্য ৮০০ সিসি- র ইঞ্জিন রয়েছে। নতুন জেনারেশনের অল্টোর যেসব ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে মারুতির Celerio গাড়ির সঙ্গেও এর তুলনা করা হচ্ছে।   

লুক এবং ডিজাইন

যেসব ছবি প্রকাশিত হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে যে নতুন মারুতি অল্টো আগের তুলনায় আকার-আয়তনে অনেকটাই বড়। নতুন মারুতি Celerio মডেলের সঙ্গে বরং মিল রয়েছে New 2022 Maruti Alto K10 মডেলের। তবে দুটো গাড়ির মধ্যে লুক এবং ডিজাইনের দিক থেকে অনেক পার্থক্যও রয়েছে। গাড়ির সামনের অংশে রয়েছে একটি বড় lower grille এবং বড় আকারের একটি হেডল্যাম্প। এর ফলে দেখতে অনেকটাই বড় লাগছে। এর পাশাপাশি মারুতির অন্যান্য মডেলের মতো Heartect প্ল্যাটফর্মও রয়েছে নতুন অল্টো গাড়িতে। এর ফলে মারুতির নতুন অল্টো মডেলের হুইলবেস লম্বায় বাড়েছে এবং সুরক্ষিতও হয়েছে। এর পাশাপাশি Celerio মডেলের মতো নতুন অল্টো গাড়িতে রয়েছে একই ডোর হ্যান্ডেল। তবে গাড়ির পিছনের অংশে থাকা rear taillamps- এর ক্ষেত্রে একটি boxier লুক রয়েছে। সাধারণ ভাবে রয়েছে স্টিল হুইল। তবে অপশন হিসেবে অ্যালয় হুইল দেখা যাবে। একাধিক রঙে এই গাড়ি লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে।

ইন্টিরিয়র ডিজাইন

মারুতির নতুন অল্টো গাড়ির ভিতরের কেবিনের ডিজাইন এবং লুক একেবারেই বদলে গিয়েছে। আগের থেকে আমূল পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে। দেখার দিক থেকে এখনকার অল্টো গাড়ির থেকে অনেক আধুনিক ও উন্নত ডিজাইন রয়েছে নতুন গাড়ির ভিতরের অংশে। Celerio মডেলের সঙ্গে অনেক মিলও রয়েছে। এয়ার ভেন্ট, টাচস্ক্রিন, উইন্ডো সুইচ এবং ড্রাইভার ডিসপ্লে এইসব ফিচারে রয়েছে মিল। তবে Celerio গাড়ির মতো নতুন মারুতি অল্টো মডেলে কোনও স্টিয়ারিং কন্ট্রোল এবং রেয়ার পার্কিং সেনসর সমেত রেয়ার ক্যামেরা নেই। মিররের ক্ষেত্রে ম্যানুয়াল অ্যাডজাস্ট ফিচার দেখা যাবে। এছাড়াও স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়াল এয়ারব্যাগ এবং অ্যান্টি ব্রেকিং সিস্টেম বা ABS ফিচারের সাপোর্ট থাকবে বলেও মনে করা হচ্ছে।

ইঞ্জিন

মারুতির নতুন অল্টো গাড়িতে একটি নতুন Dualjet 1.0l ইঞ্জিন থাকবে বলে মনে করা হচ্ছে। সেখানে ম্যানুয়াল এবং AMT- দুটো অপশনই থাকবে। এই ইঞ্জিনের সাহায্যে ৬৯ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। এছাড়াও একটি CNG অপশন থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।

দাম

মারুতির নতুন অল্টো গাড়ির দাম আগের থেকে সামান্যই বেশি হবে বলে আভাস পাওয়া গিয়েছে। সঠিক দাম এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, Celerio গাড়ির তুলনায় সস্তা হবে New 2022 Maruti Alto K10।

আরও পড়ুন- অবশেষে ফ্লিপকার্টে বিক্রি শুরু হল ইলেকট্রিক স্কুটারের, কোন ই-স্কুটার কত দামে পাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget