এক্সপ্লোর

DA Hike: ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের, ২ শতাংশ বাড়ল DA, কবে থেকে কার্যকর ?

Central Govt DA Hike: আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন এবং এর ফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হল ৫৫ শতাংশ।

7th Pay Commission: নতুন অর্থবর্ষ শুরুর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে (DA Hike) কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনে এবার থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ২ শতাংশ হারে বাড়ানো হল। আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন এবং এর ফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হল ৫৫ শতাংশ।

বেতন কত বাড়বে

২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এর ফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে এন্ট্রি লেভেল বেতন যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে তা মাসে ৩৬০ টাকা হারে বেড়ে যাবে এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে। ২০২৫ সালের ১ জানুয়ায়রি থেকেই সমস্ত সরকারি কর্মীদের এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্র।

কারো বেতন যদি মাসিক ৩০ হাজার টাকা হয়ে থাকে, এবং তাঁর বেসিক পে যদি হয় ১৮ হাজার টাকা, তাহলে তিনি এতদিন ডিয়ারনেস অ্যালাউয়েন্স হিসেবে ৯৫৪০ টাকা পেতেন যা কিনা বেসিক পে-র ৫৩ শতাংশ। তবে এই ডিএ ২ শতাংশ বৃদ্ধির ফলে ৫৫ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাউয়েন্স পাবেন ৯৯০০ টাকা যা কিনা আগের থেকে ৩৬০ টাকা বেশি।

আগেও বেড়েছে ডিএ

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেবারে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সরকারি কর্মীদের। ফলে সেবারেই ৫০ শতাংশ ডিএ থেকে বেড়ে হল ৫৩ শতাংশ। অর্থাৎ একইভাবে কর্মীদের সঙ্গে এই বর্ধিত ডিএর সুবিধে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী হিসেবে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও। বছরে সাধারণত দু'বার করে ডিএ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জানুয়ারি এবং জুলাই মাস থেকে ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। এর মাধ্যমে মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের টেক হোম স্যালারির পরিমাণ অনেকটা বেড়ে যায়।

কীভাবে ডিএ গণনা করা হয়

২০২২ সালের জুনে শেষ হওয়া সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের ১২ মাসের গড় বৃদ্ধির হারের উপরে ভিত্তি করে এই ডিএ বা ডিআর বাড়ানো হয়ে থাকে। প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে এই নতুন মহার্ঘভাতা কার্যকর হয়ে থাকে। তবে এই ডিএ বাড়ানোর ঘোষণা করা হয় মূলত মার্চ ও সেপ্টেম্বর মাসে। 

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget