এক্সপ্লোর

Aadhaar Card: আধার নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বদলে গেল এই নিয়ম; গ্রাহকদের কী সুবিধে হবে ?

Aadhaar Authentication: দেশের মানুষের জীবনযাত্রা সহজতর করা এবং বিভিন্ন পরিষেবা আরও ভালভাবে তাদের অ্যাক্সেস দিতে পারার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় দফতর।

Aadhaar Authentification: দেশের নাগরিকদের অন্যতম বড় পরিচয়পত্র হল আধার কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ নথি হিসেব আধার কার্ড লাগে। আধার নম্বর দিয়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত রয়েছে। এবারে কেন্দ্র সরকার আধার সংক্রান্ত কিছু নিয়মে বড় বদল এনেছে। এবার থেকে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলিও (Aadhaar Card) তাদের পরিষেবা দানের জন্য আধার অথেন্টিফিকেশন করতে পারবে। গত শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক। দেশের মানুষের জীবনযাত্রা (Aadhaar Authentification) সহজতর করা এবং বিভিন্ন পরিষেবা আরও ভালভাবে তাদের অ্যাক্সেস দিতে পারার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় দফতর।

উপরন্তু সরকারের তরফে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, বেশ কিছু সংস্থার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরো বাড়াবে এই আধার অথেন্টিফিকেশন। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াবে, অন্তর্ভুক্তি বাড়াবে এই পদ্ধতি।

আধার অথেন্টিফিকেশন পরিষেবা বিস্তৃত করা

এই উদ্যোগ আদপে আধার অথেন্টিফিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন ২০২৫-এর অধীনে নেওয়া হয়েছে যেখানে সামাজিক কল্যাণ, উদ্ভাবন, জ্ঞান ইত্যাদির জন্য ২০১৬ সালে আধার আইন চালু করা হয়েছিল। দেশের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতর একটি ই-গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এক্স হ্যান্ডলে এই ঘোষণা করেছে।

এই সিদ্ধান্তের ফলে এবার থেকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি গ্রাহক ও গ্রাহকের সমস্ত তথ্য যাচাই করার জন্য আধার অথেন্টিফিকেশন ব্যবহার করতে পারবে। বিভিন্ন সেক্টরে এর মাধ্যমেই পরিচয় যাচাইয়ের কাজ অনেক সহজতর ও নিয়মনিষ্ঠ করা যাবে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বলা হয়েছে, 'সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস সিকার অর্থাৎ পরিষেবাদাতা ও গ্রাহক এক্ষেত্রে উভয়েরই বিশ্বাসযোগ্য লেনদেনে সুবিধে হবে'।

এই আধার অথেন্টিফিকেশন পরিষেবা ব্যবহার করার জন্য বেসরকারি ও সরকারি সংস্থাগুলিকে নির্দিষ্ট কেন্দ্রীয় ও রাজ্যের দফতরে প্রয়োজনীয়তার বিশদ বিবরণ দিয়ে আবেদন করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই সমস্ত আবেদন যাচাই করে দেখবে। আর এই যাচাইকরণের মাধ্যমে চূড়ান্ত সম্মতি দেবে কেন্দ্রীয় বা রাজ্য দফতর।

আধার কার্ডে ডেমোগ্রাফিক তথ্যে কোনো ভুল থাকলে আপনি তা বিনামূল্যেই আপডেট করিয়ে নিতে পারবেন। এই সুযোগ দিচ্ছে UIDAI। আগে এই বিনামূল্যে আপডেটের সময়সীমা ছিল ১৪ ডিসেম্বর, তবে তা আবার বাড়িয়ে করা হয়েছে ১৪ জুন ২০২৫ পর্যন্ত। 

আরও পড়ুন: Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে চাইছেন ? কী কী অসুবিধে রয়েছে ? আবেদনের আগে জেনে নিন

সেরা শিরোনাম

Credit Card: একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
Company Gifts kia Sonet In Diwali : পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
Flight Ticket Price : আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
Best Stock To Buy : এক সপ্তাহে ১৫% রিটার্ন, চারবার আপার সার্কিট ছুঁয়েছে এই স্টক, বিনিয়োগ করবেন ?
এক সপ্তাহে ১৫% রিটার্ন, চারবার আপার সার্কিট ছুঁয়েছে এই স্টক, বিনিয়োগ করবেন ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget