এক্সপ্লোর

Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে চাইছেন ? কী কী অসুবিধে রয়েছে ? আবেদনের আগে জেনে নিন

Student Credit Card : যেহেতু শিক্ষার্থীদের সেভাবে আয় থাকে না, বা থাকলেও খুবই কম থাকে এবং ক্রেডিট হিস্ট্রি না থাকায় ক্রেডিট কার্ড পেতেও অনেক (Student Credit Card) ঝামেলা হয়।

Student Credit Card: বেশ কিছু ছাত্র-ছাত্রীর ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়ে পড়ে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা কোনো কোর্সে ভর্তির টাকা ঋণ নিয়ে দেওয়ার জন্য এই ক্রেডিট কার্ড (Student Credit Card) কাজে দেয়। তবে সাধারণ ক্রেডিট কার্ডের থেকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের রকমফের একটু আলাদা হয়ে থাকে। যেহেতু শিক্ষার্থীদের সেভাবে আয় থাকে না, বা থাকলেও খুবই কম থাকে এবং ক্রেডিট হিস্ট্রি না থাকায় ক্রেডিট কার্ড পেতেও অনেক (Student Credit Card) ঝামেলা হয়। ফলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করার আগে জেনে নিন এই ধরনের ক্রেডিট কার্ডের কী কী সুবিধে ও কী অসুবিধে রয়েছে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধে

  • এই ক্রেডিট কার্ডের মেয়াদ থাকে সাধারণত ৫ বছর পর্যন্ত।
  • যদি এই কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে বিনামূল্যে কিংবা খুব সামান্য চার্জ দিয়ে ডুপ্লিকেট কার্ড পাওয়া যায়।
  • এতে কোনোরকম বার্ষিক ফি নেই এবং মেম্বারশিপ ফি হিসেবেও কোনো টাকা দিতে হয় না।
  • সাধারণ ক্রেডিট কার্ডের তুলনায় এই কার্ডে আবেদনের জন্য অনেক কম পেপারওয়ার্ক দরকার হয়।
  • এই ক্রেডিট কার্ড ঠিকমত ব্যবহার করতে থাকলে ক্রেডিট স্কোর বাড়তে থাকবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অসুবিধে

  • সাধারণ ক্রেডিট কার্ডের (Student Credit Card) থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্পেন্ডিং লিমিট অনেকটাই কম থাকে।
  • কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সুদের হারও অনেক বেশি হয়।
  • কিছু ক্ষেত্রে হিডেন চার্জ থাকে এই কার্ডে, অল্প হলেও কিছু বার্ষিক ফি দিতে হতে পারে।
  • লেট ফি-ও ধার্য করা হয় কিছু ক্ষেত্রে।

কারা আবেদন করতে পারবেন

যে সমস্ত ছাত্র-ছাত্রীর বয়স ন্যূনতম ১৮ বছর, তারা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদেরকে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করাতে হবে আগে থেকে। শিক্ষার্থীর পরিচয় থাকলে তবেই তাঁকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে।

ডিসক্লেমার: মনে রাখবেন, এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের জন্য দেওয়া হচ্ছে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে বাজারে বিনিয়োগ বাজারের ঝুঁকির বিষয়। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। ABPLive.com কাউকে পরামর্শ দেয় না। এখানে অর্থ বিনিয়োগ করা কখনই যুক্তিযুক্ত নয়।

আরও পড়ুন: Provident Fund: আয়করে বদলের পর বাড়বে পিএফের সুদও ? সুখবর পেতে পারেন চাকরিজীবীরা

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget